সৌদিতে ঈদুল আজহার তারিখ ঘোষণা

image_pdfSaveimage_print

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামী ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হবে।

এছাড়া আরাফাত দিবস হবে আগামী ৯ জিলহজ বা ২৬ মে। রোববার সৌদি আরবের চাঁদ দেখা কমিটির এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

সৌদি আরবের দুই মসজিদভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দেশটির আকাশে চাঁদ দেখার তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়েছে, সৌদি আরবের আকাশে আজ (রোববার) ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আজ রাতেই বরকতময় জিলহজ মাস শুরু হবে। এছাড়া আগামী ২৭ মে (বুধবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

এদেকে পবিত্র জিলহজ মাস ও ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে মধ্যপ্রাচের দেশ, দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন দেশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনেই।

রোববার এসব দেশের সংশ্লিষ্ট চাঁদ দেখা বিষয়ক কমিটি জিলহজ মাস শুরুর ও পবিত্র ঈদুল আজহার ভিন্ন ভিন্ন তারিখ ঘোষণা করেছে।

  • Related Posts

    চুক্তি চূড়ান্ত করতে রুশ-চীনের প্রতিনিধিদের বৈঠক তেহরানের

    আন্তর্জাতিক ডেস্ক : চলমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি খসড়া প্রস্তাবের ‘সবশেষ অগ্রগতি’ নিয়ে তেহরানে রুশ ও চীনা রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি। দেশটির স্টুডেন্টস নিউজ এজেন্সি (আইএসএনএ) গরিবাবাদির…

    যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

    আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক বা শান্তি চুক্তি সই হওয়ার সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে যে আলোচনা চলছে, তা স্পষ্টভাবে নাকচ করে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট ৬৫২

    • By admin admon
    • জুন ১৪, ২০২৬
    • 10 views
    হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট ৬৫২

    দুদকের মামলায় দুবাইয়ে গ্রেফতার বেনজীর আহমেদ

    • By admin admon
    • জুন ১৪, ২০২৬
    • 9 views
    দুদকের মামলায় দুবাইয়ে গ্রেফতার বেনজীর আহমেদ

    রোনালদোর অবাক করা কাণ্ড!

    • By Reporter
    • জুন ১৩, ২০২৬
    • 9 views
    রোনালদোর অবাক করা কাণ্ড!

    নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

    • By Reporter
    • জুন ১৩, ২০২৬
    • 8 views
    নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

    চুক্তি চূড়ান্ত করতে রুশ-চীনের প্রতিনিধিদের বৈঠক তেহরানের

    • By Reporter
    • জুন ১৩, ২০২৬
    • 9 views
    চুক্তি চূড়ান্ত করতে রুশ-চীনের প্রতিনিধিদের বৈঠক তেহরানের

    ম্যাচ শুরুর আগেই ব্রাজিলকে পড়শির শুভকামনা

    • By Reporter
    • জুন ১৩, ২০২৬
    • 9 views
    ম্যাচ শুরুর আগেই ব্রাজিলকে পড়শির শুভকামনা