বর্ষসেরা ক্রিকেটার রিশাদ, ফুটবলার হামজা

image_pdfSaveimage_print

ক্রীড়া ডেস্ক : গত বছর দারুণ পারফরম্যান্সের সুখবর পেলেন জাতীয় দলের তারকা স্পিনার রিশাদ হোসেন। বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির ২০২৫ সালের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন এই লেগ স্পিনার।

অন্যদিকে বর্ষসেরা ক্রীড়াবিদ ও বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকায় আছেন হামজা চৌধুরী। এই বিভাগে হামজার সঙ্গী ঋতুপর্ণা চাকমা আর হকি বিশ্বকাপে রেকর্ড গড়া আমিরুল ইসলাম।

আজ সোমবার (১৮ মে) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ বাংলা ব্যাংক মিলনায়তনে এ উপলক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেন বিএসপিএ-র সভাপতি রেজওয়ান উজ জামান রাজিব।

এছাড়া পপুলার চয়েজ অ্যাওয়ার্ড ২০২৫-এর সংক্ষিপ্ত তালিকায় আছেন (মনোনয়ন) হামজা চৌধুরী (ফুটবল), ঋতুপর্ণা চাকমা (নারী ফুটবল), তানজিদ হাসান তামিম (ক্রিকেট), আমিরুল ইসলাম (হকি)।

বর্ষসেরা ক্রীড়াবিদ ও পপুলার চয়েজ অ্যাওয়ার্ড বিভাগের বিজয়ীর নাম ঘোষণা করা হবে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের দিন। এ বছর ১৫টি বিভাগে সর্বমোট ১৪জন বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠক এবং সংস্থাকে পুরস্কৃত করা হবে। থাকছে অর্থ পুরস্কারও।

২০২৫ সালে সেরা কোচের পুরস্কার পাচ্ছেন বৃটিশ কোচ পিটার বাটলার। তার পারফরম্যান্স থাকলেও অনেক ইস্যুতে সমালোচনা রয়েছে।

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) ১৯৬৪ সালে দেশে প্রথম ক্রীড়াক্ষেত্রে পুরস্কারের প্রবর্তন করে। এরই ধারাবাহিকতায় আগামী ২২ মে শুক্রবার বেলা ৩টায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত হবে এই আয়োজন।

পূর্ণাঙ্গ মনোনয়ন তালিকা

বর্ষসেরা ফুটবলার: হামজা চৌধুরী, ঋতুপর্ণা চাকমা

বর্ষসেরা ক্রিকেটার: রিশাদ হোসেন

বর্ষসেরা হকি খেলোয়াড়: আমিরুল ইসলাম

বর্ষসেরা আরচার: আব্দুর রহমান আলিফ

বর্ষসেরা টেবিল টেনিস খেলোয়াড়: খই খই সাই মারমা

বর্ষসেরা ব্যাডমিন্টন খেলোয়াড়: আল আমিন জুমার

উদীয়মান ক্রীড়াবিদ: রিপন মন্ডল (ক্রিকেট)

বর্ষসেরা কোচ: পিটার বাটলার (নারী ফুটবল)

সেরা আম্পায়ার: সেলিম লাকী

সেরা সংগঠক: কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল

তৃণমূলের ক্রীড়া ব্যক্তিত্ব: আলমগীর কবীর (ক্রিকেট কোচ)

বিশেষ সম্মাননা: শাহনাজ পারভীন মালেকা

সক্রিয় ফেডারেশন: বাংলাদেশ কাবাডি ফেডারেশন

পপুলার চয়েজ অ্যাওয়ার্ড (মনোনয়ন): হামজা চৌধুরী (ফুটবল), ঋতুপর্ণা চাকমা (নারী ফুটবল), তানজিদ হাসান তামিম (ক্রিকেট), আমিরুল ইসলাম (হকি)

বর্ষসেরা ক্রীড়াবিদ (মনোনয়ন): হামজা চৌধুরী (ফুটবল), ঋতুপর্ণা চাকমা (নারী ফুটবল), আমিরুল ইসলাম (হকি)

  • Related Posts

    রোনালদোর অবাক করা কাণ্ড!

    ক্রীড়া ডেস্ক : মাঠের পারফরম্যান্স ছাড়িয়ে ব্যক্তিগত জীবনে ক্রিশ্চিয়ানো রোনালদোর উদারতা ও মানবিক গুণাবলী বরাবরই আলোচনায় থাকে। এবার সেই অভিজ্ঞতার কথা জানালেন তার সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ আলভারো মোরাতা। বর্তমানে…

    কয় গোল হতে পারে ব্রাজিল-মরক্কো ম্যাচে?

    ক্রীড়া ডেস্ক : ২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম সপ্তাহান্তেই বিশ্বফুটবলের অন্যতম আকর্ষণীয় লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ব্রাজিল এবং মরক্কো। গ্রুপ সি-এর এই হাইভোল্টেজ ম্যাচটি স্থানীয় সময় আজ শনিবার সন্ধ্যা ৬টায় নিউ জার্সির ইস্ট…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট ৬৫২

    • By admin admon
    • জুন ১৪, ২০২৬
    • 10 views
    হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট ৬৫২

    দুদকের মামলায় দুবাইয়ে গ্রেফতার বেনজীর আহমেদ

    • By admin admon
    • জুন ১৪, ২০২৬
    • 9 views
    দুদকের মামলায় দুবাইয়ে গ্রেফতার বেনজীর আহমেদ

    রোনালদোর অবাক করা কাণ্ড!

    • By Reporter
    • জুন ১৩, ২০২৬
    • 9 views
    রোনালদোর অবাক করা কাণ্ড!

    নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

    • By Reporter
    • জুন ১৩, ২০২৬
    • 8 views
    নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

    চুক্তি চূড়ান্ত করতে রুশ-চীনের প্রতিনিধিদের বৈঠক তেহরানের

    • By Reporter
    • জুন ১৩, ২০২৬
    • 9 views
    চুক্তি চূড়ান্ত করতে রুশ-চীনের প্রতিনিধিদের বৈঠক তেহরানের

    ম্যাচ শুরুর আগেই ব্রাজিলকে পড়শির শুভকামনা

    • By Reporter
    • জুন ১৩, ২০২৬
    • 9 views
    ম্যাচ শুরুর আগেই ব্রাজিলকে পড়শির শুভকামনা