বাংলাদেশ নারী ক্রিকেট দলকে সংবর্ধনা দিল ব্রিটিশ হাইকমিশন

image_pdfSaveimage_print

ক্রীড়া ডেস্ক : আগামী জুনে ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এতে অংশ নিতে প্রস্তুতি নেওয়া বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দলের সম্মানে বিদায় সংবর্ধনার আয়োজন করেছে ঢাকায় ব্রিটিশ হাইকমিশন।

বৃহস্পতিবার (২১ মে) এক বিদায়ী অনুষ্ঠানে হাইকমিশনার সারাহ কুক দলের সঙ্গে দেখা করে আসন্ন বিশ্বমঞ্চে তাদের সাফল্য কামনা করেন।

তিনি বলেন, ক্রিকেট যুক্তরাজ্য এবং বাংলাদেশ, দুই দেশেই খুব জনপ্রিয় একটি খেলা। এটি আমাদের দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরো দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সারাহ কুক আরো বলেন, আগামী মাসে যুক্তরাজ্যে বাংলাদেশ মহিলা ক্রিকেট দলকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত এবং সর্বোচ্চ পর্যায়ে তাদের প্রতিযোগিতায় সমর্থন দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছি।

এক বিবৃতিতে ব্রিটিশ হাইকমিশন বলেছে, আয়োজিত অনুষ্ঠানটি খেলোয়াড়দের কঠোর পরিশ্রমকে স্বীকৃতি দেওয়ার, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে শক্তিশালী ক্রীড়া সম্পর্ককে তুলে ধরার এবং খেলাধুলার মাধ্যমে নারী ক্ষমতায়ন প্রসারে যৌথ অঙ্গীকারের ওপর জোর দেওয়ার একটি সুযোগ করে দিয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য এবং অতিথিদের জন্য খেলোয়াড় ও কোচিং স্টাফদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ ছিল।

আইসিসি টি-টোয়েন্টি নারী বিশ্বকাপ ২০২৬-এ বিশ্বের শীর্ষ দলগুলো মর্যাদাপূর্ণ শিরোপার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে। এর ম্যাচগুলো ইংল্যান্ড ও ওয়েলসের একাধিক ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

ইংল্যান্ড ও স্কটল্যান্ডও এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে।

  • Related Posts

    রোনালদোর অবাক করা কাণ্ড!

    ক্রীড়া ডেস্ক : মাঠের পারফরম্যান্স ছাড়িয়ে ব্যক্তিগত জীবনে ক্রিশ্চিয়ানো রোনালদোর উদারতা ও মানবিক গুণাবলী বরাবরই আলোচনায় থাকে। এবার সেই অভিজ্ঞতার কথা জানালেন তার সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ আলভারো মোরাতা। বর্তমানে…

    কয় গোল হতে পারে ব্রাজিল-মরক্কো ম্যাচে?

    ক্রীড়া ডেস্ক : ২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম সপ্তাহান্তেই বিশ্বফুটবলের অন্যতম আকর্ষণীয় লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ব্রাজিল এবং মরক্কো। গ্রুপ সি-এর এই হাইভোল্টেজ ম্যাচটি স্থানীয় সময় আজ শনিবার সন্ধ্যা ৬টায় নিউ জার্সির ইস্ট…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট ৬৫২

    • By admin admon
    • জুন ১৪, ২০২৬
    • 10 views
    হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট ৬৫২

    দুদকের মামলায় দুবাইয়ে গ্রেফতার বেনজীর আহমেদ

    • By admin admon
    • জুন ১৪, ২০২৬
    • 9 views
    দুদকের মামলায় দুবাইয়ে গ্রেফতার বেনজীর আহমেদ

    রোনালদোর অবাক করা কাণ্ড!

    • By Reporter
    • জুন ১৩, ২০২৬
    • 9 views
    রোনালদোর অবাক করা কাণ্ড!

    নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

    • By Reporter
    • জুন ১৩, ২০২৬
    • 8 views
    নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

    চুক্তি চূড়ান্ত করতে রুশ-চীনের প্রতিনিধিদের বৈঠক তেহরানের

    • By Reporter
    • জুন ১৩, ২০২৬
    • 9 views
    চুক্তি চূড়ান্ত করতে রুশ-চীনের প্রতিনিধিদের বৈঠক তেহরানের

    ম্যাচ শুরুর আগেই ব্রাজিলকে পড়শির শুভকামনা

    • By Reporter
    • জুন ১৩, ২০২৬
    • 9 views
    ম্যাচ শুরুর আগেই ব্রাজিলকে পড়শির শুভকামনা