২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৩ কোটি

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজঃ পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় ৩২ হাজার ৬৪৯টি যানবাহন পারাপার হয়েছে। যা আগের দিনের তুলনায় ২ হাজার ৩১৭টি কম। তবে ধারণা করা হচ্ছে আজ দুপুর থেকে যানবাহনে চাপ বাড়বে।

শনিবার (২৩ মে) ২৪ ঘণ্টায় সেতুর পূর্ব প্রান্ত দিয়ে ১৬ হাজার ৭৫৩টি যানবাহন চলাচল করেছে। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৯ লাখ ৭ হাজার ১৫০ টাকা।

অন্যদিকে, পশ্চিম প্রান্ত দিয়ে পারাপার হয়েছে ১৫ হাজার ৮৯৬টি যানবাহন। এ খাত থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৭ লাখ ৬২ হাজার ৭৫০ টাকা।

দুই প্রান্ত মিলিয়ে ২৪ ঘণ্টায় মোট ৩২ হাজার ৬৪৯টি যানবাহন যমুনা সেতু ব্যবহার করেছে। একই সময়ে মোট টোল আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৯৬ লাখ ৬৯ হাজার ৯০০ টাকা।

এর আগে শুক্রবার (২২ মে) ২৪ ঘণ্টায় সেতুটি দিয়ে ৩৪ হাজার ৯৬৬টি যানবাহন পারাপার হয়েছিল। সেদিন টোল আদায় হয়েছিল ৩ কোটি ২৪ লাখ ৩৩ হাজার ৪০০ টাকা। সেই হিসাবে একদিনের ব্যবধানে যানবাহন পারাপার কমেছে ২ হাজার ৩১৭টি এবং টোল আদায় কমেছে ২৭ লাখ ৬৩ হাজার ৫০০ টাকা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, সেতুর উভয় প্রান্তে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে।

দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের প্রায় ২২ জেলার মানুষের সড়কপথে যাতায়াতের প্রধান মাধ্যম যমুনা সেতু। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াতের জন্য এসব জেলার অধিকাংশ যানবাহন এই সেতু ব্যবহার করে।

  • Related Posts

    ৬ মাসের মধ্যে শেষ হবে কাঁচপুর টার্মিনালের কাজ, যানজটমুক্ত হবে ঢাকা

    ডেস্ক নিউজ : রাজধানীর যানজট নিরসন ও যাত্রীসেবা নিশ্চিত করতে আগামী ছয় মাসের মধ্যে নারায়ণগঞ্জের কাঁচপুর বাস টার্মিনালের নির্মাণকাজ শেষ করার ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ।…

    মাদকমুক্ত প্রজন্ম গঠনে শিক্ষার ওপর জোর ডেপুটি স্পিকারের

    ডেস্ক নিউজ : জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। আগামী দিনের নেতৃত্ব গড়ে তুলতে শিক্ষার্থীদের নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হতে হবে। বুধবার ডেপুটি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    জিতলে জাপান, ড্র-তে নেদারল্যান্ডস আর হারলে জার্মানি—কী করবে ব্রাজিল

    • By Reporter
    • জুন ২৪, ২০২৬
    • 3 views
    জিতলে জাপান, ড্র-তে নেদারল্যান্ডস আর হারলে জার্মানি—কী করবে ব্রাজিল

    ৬ মাসের মধ্যে শেষ হবে কাঁচপুর টার্মিনালের কাজ, যানজটমুক্ত হবে ঢাকা

    • By Reporter
    • জুন ২৪, ২০২৬
    • 7 views
    ৬ মাসের মধ্যে শেষ হবে কাঁচপুর টার্মিনালের কাজ, যানজটমুক্ত হবে ঢাকা

    মাদকমুক্ত প্রজন্ম গঠনে শিক্ষার ওপর জোর ডেপুটি স্পিকারের

    • By Reporter
    • জুন ২৪, ২০২৬
    • 8 views
    মাদকমুক্ত প্রজন্ম গঠনে শিক্ষার ওপর জোর ডেপুটি স্পিকারের

    যে কারণে মানচিত্র থেকে সরে গেল জাপান, কী বলছে গবেষণা

    • By Reporter
    • জুন ২৪, ২০২৬
    • 7 views
    যে কারণে মানচিত্র থেকে সরে গেল জাপান, কী বলছে গবেষণা

    যুক্তরাজ্যে এক হাজারেরও বেশি স্কুল বন্ধ

    • By Reporter
    • জুন ২৪, ২০২৬
    • 8 views
    যুক্তরাজ্যে এক হাজারেরও বেশি স্কুল বন্ধ

    বজ্রপাতে ময়মনসিংহে কলেজ শিক্ষার্থীসহ নিহত ২

    • By Reporter
    • জুন ২৪, ২০২৬
    • 8 views
    বজ্রপাতে ময়মনসিংহে কলেজ শিক্ষার্থীসহ নিহত ২