নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই। একদিনের সফরে কক্সবাজারে গিয়ে দিনের অন্যান্য কর্মসূচি শেষে চকরিয়ায় এক জনসভা তিনি এ কথা বলেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চকরিয়া উপজেলা ও পৌরসভা শাখা আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান আরও বলেন, কথা একটাই, আমাদের কাজ হচ্ছে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা।

তিনি বলেন, আমরা সারা দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ বেডে উন্নীত করব। যাতে করে বাংলাদেশের গ্রামের মানুষকে চিকিৎসার জন্য দূরে যেতে না হয়।

প্রধানমন্ত্রী বলেন, আজকে নতুনভাবে বলতে চাই, করব কাজ গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ।

শনিবার রাতে পৌর বাস টার্মিনালের সামনের এ সমাবেশ মঞ্চে গিয়ে পৌঁছান সরকারপ্রধান। জেলা বিএনপি আয়োজিত এ সভায় স্থানীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর বক্তৃতা দিতে আসেন তারেক রহমান।

এদিন সকালে আকাশপথে কক্সবাজারে যান প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমান। এরপর সরকারপ্রধান পিএমখালী ইউনিয়নে পাতিলী খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করেন, অংশ নেন সুধী সমাবেশে।

এরপর ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন শেষে মালুমঘাট সংরক্ষিত বনে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে পেকুয়া উপজেলায় জুলাই শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন তিনি।

এরপরে নবগঠিত পেকুয়া পৌরসভা এবং নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সরকারপ্রধান। চকরিয়ার জনসভা শেষে তিনি কক্সবাজারে লং বিচ হোটেলে সুধী সমাবেশে যোগদান করবেন। এ কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী আকাশপথে ঢাকায় ফিরবেন।

দেড় দশকের বেশি সময় লন্ডন থাকার পরে গত বছরের ২৫ ডিসেম্ব দেশে ফেরন তারেক রহমান। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যগরিষ্ঠতা অর্জন করে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরে তারেক রহমানের এটিই প্রথম কক্সবাজার সফর।

  • Related Posts

    আগে প্রাথমিক শিক্ষকদের নতুন নীতিমালা, এরপরই পে-স্কেল নিয়ে আলোচনা: ববি হাজ্জাজ

    ডেস্ক নিউজ : আগামী ১৭ আগস্টের মধ্যে প্রাথমিক শিক্ষকদের জন্য নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। নতুন এই নীতিমালা চূড়ান্ত হওয়ার পরই শিক্ষকদের…

    মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    ডেস্ক নিউজ : সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    আগে প্রাথমিক শিক্ষকদের নতুন নীতিমালা, এরপরই পে-স্কেল নিয়ে আলোচনা: ববি হাজ্জাজ

    • By Reporter
    • জুলাই ২৬, ২০২৬
    • 6 views
    আগে প্রাথমিক শিক্ষকদের নতুন নীতিমালা, এরপরই পে-স্কেল নিয়ে আলোচনা: ববি হাজ্জাজ

    মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    • By Reporter
    • জুলাই ২৬, ২০২৬
    • 6 views
    মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    ৫০ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে সাহারা, মারা যাচ্ছে উট

    • By Reporter
    • জুলাই ২৬, ২০২৬
    • 7 views
    ৫০ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে সাহারা, মারা যাচ্ছে উট

    ব্যর্থ ও ক্লান্ত হয়েই ইরানে হামলা বন্ধ করেছে যুক্তরাষ্ট্র: তেহরান

    • By Reporter
    • জুলাই ২৬, ২০২৬
    • 5 views
    ব্যর্থ ও ক্লান্ত হয়েই ইরানে হামলা বন্ধ করেছে যুক্তরাষ্ট্র: তেহরান

    কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

    • By Reporter
    • জুলাই ২৬, ২০২৬
    • 6 views
    কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

    ৫ বছর পর টেস্ট দলে ফিরলেন সৌম্য সরকার

    • By Reporter
    • জুলাই ২৬, ২০২৬
    • 7 views
    ৫ বছর পর টেস্ট দলে ফিরলেন সৌম্য সরকার