ট্রাম্প বললেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগ করবেন

image_pdfSaveimage_print

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যে তীব্র রাজনৈতিক চাপের মধ্যে থাকা প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার পদ থেকে সরে দাঁড়াবেন—এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ কথা বলেন।

মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ‘কিয়ার স্টারমার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন। তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বিষয়ে মারাত্মকভাবে ব্যর্থ হয়েছেন—অভিবাসন এবং জ্বালানি (উত্তর সাগরের তেল উন্মুক্তকরণ!)। আমি তার মঙ্গল কামনা করি!

রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি বার্নহ্যাম ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে জয় পাওয়ার পর রোববার স্টারমার তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ভাবছেন—এমন খবর প্রকাশিত হয়। এরপরই ট্রাম্প এই মন্তব্য করেন। বার্নহ্যামের এই জয় ক্ষমতাসীন লেবার পার্টির অনেক মন্ত্রী ও এমপিদের মধ্যে স্টারমারের পদত্যাগের দাবিকে আরও জোরালো করে তোলে।

ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে মার্কিন প্রেসিডেন্ট ও তার প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক পর্যায়ে যখন ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে, সেই সময়েই স্টারমারের সম্ভাব্য বিদায় নিয়ে ট্রাম্পের এই মন্তব্য সামনে এলো।

  • Related Posts

    সৌদি আরবে সামরিক সহায়তা পাঠাচ্ছে মিশর

    আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের ওপর ইয়েমেনের হুতি বিদ্রোহীদের আক্রমণ তীব্র হওয়ার মধ্যে দেশটির আত্মরক্ষায় সামরিক সহায়তা পাঠাতে প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিস্তিকে অনুমোদন দিয়েছে মিশরের পার্লামেন্ট। এতে করে এবার সরাসরি সৌদি…

    ঘূর্ণিঝড় বোয়েলের তাণ্ডবে যুক্তরাজ্যে নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার পরিবার

    আন্তর্জাতিক ডেস্কঃ ঘূর্ণিঝড় বোয়েলোর তাণ্ডবে বিপর্যস্ত যুক্তরাজ্য। ঝড়ের আঘাতে দুইজনের মৃত্যু হয়েছে, বিদ্যুৎহীন হয়ে পড়েছে প্রায় ৯০ হাজার গ্রাহক। বিভিন্ন এলাকায় বন্যা, ঘরবাড়ির ক্ষয়ক্ষতি ও যাতায়াতে বিঘ্নের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    সৌদি আরবে সামরিক সহায়তা পাঠাচ্ছে মিশর

    • By admin admon
    • অক্টোবর ২৭, ২০২৬
    • 0 views
    সৌদি আরবে সামরিক সহায়তা পাঠাচ্ছে মিশর

    ধ্বংসস্তূপ থেকে স্বাস্থ্যখাতের অগ্রযাত্রা শুরু করেছে সরকার: রাষ্ট্রপতি

    ধ্বংসস্তূপ থেকে স্বাস্থ্যখাতের অগ্রযাত্রা শুরু করেছে সরকার: রাষ্ট্রপতি

    মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে গেজেট প্রকাশ

    • By admin admon
    • অক্টোবর ২৭, ২০২৬
    • 1 views
    মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে গেজেট প্রকাশ

    জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

    জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

    • By admin admon
    • অক্টোবর ২৭, ২০২৬
    • 1 views
    জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী