মনপুরায় জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার টাকা

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজ : ভোলার মনপুরার মেঘনায় ফের জেলের জালে ধরা পড়ল রাজা ইলিশ। মাছটির ওজন দুই কেজি চারশত গ্রাম। রাজা ইলিশ মাছটি নিলামে ৯ হাজার ৩০০ টাকায় বিক্রি করা হয়।

আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার মনপুরা ইউনিয়নের মমিন তালুকদারের মৎস্য আড়তে বিক্রি করা হয়।

মৎস্য আড়তের মালিক মমিন তালুকদার জানান, সোমবার সন্ধ্যায় বরিশালের মেহেন্দীগঞ্জের জেলে ইসমাইল মাঝিসহ সঙ্গীয় জেলেরা রামনেওয়াজ সংলগ্ন মেঘনায় মাছ শিকার করছিল। এই সময় জালে অন্যান্য ছোট ইলিশের সঙ্গে রাজা ইলিশটি ধরা পড়ে। এই উপকূলের জেলে ও মৎস্য আড়তদাররা বড় সাইজের ইলিশকে রাজা মাছ বলে।

রামেওয়াজ মৎস্য ঘাটের ব্যাপারী মো. নাহিদ জানান, তিনিসহ অন্যান্য ব্যাপারীর উপস্থিতিতে মাছটি মমিন তালুকদারের মৎস্য আড়তের বাক্সে নিলামে তোলা হয়। পরে সর্বোচ্ছ দাম ৯ হাজার ৩০০ টাকায় মাছটি ক্রয় করেন মৎস্য ব্যবসায়ী ও আড়তদার মমিন তালুকদার।

মৎস্য ব্যবসায়ী ও রাজা মাছটি ক্রয় করা মৎস্য আড়তদার মমিন তালুকদার জানান, বরিশাল ও ঢাকার পাইকারি আড়তে বড় সাইজের ইলিশের চাহিদা বেশি। তিনি নিজে আড়তদার ও ঢাকায় মাছ চালান করেন। মঙ্গলবার ঢাকার লঞ্চে অন্যান্য মাছের সাথে রাজা ইলিশ মাছটি ঢাকার যাত্রাবাড়ি মাছের আড়তে পাঠাবেন। তিনি আরও বেশি দামে মাছটি বিক্রি করতে পারবেন বলে আশাবাদী।

এ বিষয়ে মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বনিক জানান, মেঘনায় বড় সাইজের ইলিশ ধরা পড়ছে এইটা জেলেদের জন্য সুখবর। সামনে বর্ষায় বৃষ্টিপাত বাড়লে আরও বড় সাইজের ইলিশ ধরা পড়বে বলে তিনি আশাবাদী।

  • Related Posts

    কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

    ডেস্ক নিউজ : রাজধানী ঢাকার কেরানীগঞ্জের খোলামোড়া এলাকায় বাসার পাশের একটি খোলা জায়গা থেকে মমতাজ (৩০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৬ জুলাই) সকালে মরদেহটি উদ্ধার করে…

    বাগেরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আইনজীবী নিহত

    ডেস্ক নিউজ : বাগেরহাট শহরের হাড়িখালীর তেঁতুলতলা এলাকায় নিজাম উদ্দিন শান্ত (৪২) নামে এক অ্যাডভোকেট দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) রাত ১টার দিকে বাগেরহাট শহরের হাড়িখালী তেঁতুলতলা এলাকায়…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    গভীর নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

    • By admin admon
    • জুলাই ২৭, ২০২৬
    • 4 views
    গভীর নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

    গ্যাসের জন্য হাহাকার

    • By admin admon
    • জুলাই ২৭, ২০২৬
    • 2 views
    গ্যাসের জন্য হাহাকার

    পানির পাইপলাইনে বিষ প্রয়োগ ‘সাবভার্সিভ অ্যাক্টিভিটিজ’: এসপি মাসুদ

    • By admin admon
    • জুলাই ২৭, ২০২৬
    • 7 views
    পানির পাইপলাইনে বিষ প্রয়োগ ‘সাবভার্সিভ অ্যাক্টিভিটিজ’: এসপি মাসুদ

    দুপুরের মধ্যে দেশের ৮ অঞ্চলে বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা

    • By admin admon
    • জুলাই ২৭, ২০২৬
    • 7 views
    দুপুরের মধ্যে দেশের ৮ অঞ্চলে বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা

    শিগগিরই বাস্তবায়িত হচ্ছে নবম পে-স্কেল, মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি

    • By admin admon
    • জুলাই ২৭, ২০২৬
    • 6 views
    শিগগিরই বাস্তবায়িত হচ্ছে নবম পে-স্কেল, মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি

    আগে প্রাথমিক শিক্ষকদের নতুন নীতিমালা, এরপরই পে-স্কেল নিয়ে আলোচনা: ববি হাজ্জাজ

    • By Reporter
    • জুলাই ২৬, ২০২৬
    • 12 views
    আগে প্রাথমিক শিক্ষকদের নতুন নীতিমালা, এরপরই পে-স্কেল নিয়ে আলোচনা: ববি হাজ্জাজ