ঢাকায় গাইবেন আতিফ আসলাম, সঙ্গে ‘মেঘদল’ ও ‘লেভেল ফাইভ’

image_pdfSaveimage_print

বিনোদন ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষার পর আবারও ঢাকা মাতাতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। ‘মেইন স্টেজ ফিচারিং আতিফ আসলাম’ শিরোনামের এই কনসার্ট আগামী ২৪ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত হবে।

বুধবার (৮ জুলাই) আতিফ আসলাম নিজেই তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন। পোস্টে তিনি লিখেছেন, ‘ঢাকা – জুলাই ২৪, ২০২৬’। একই সঙ্গে কনসার্টের টিকিট সংগ্রহের লিংকও শেয়ার করেন তিনি।

আয়োজক প্রতিষ্ঠান ‘মেইন স্টেজ’ জানিয়েছে, কনসার্টের সব ধরনের প্রস্তুতি ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। রাজধানীর ৩০০ ফিট এলাকায় অবস্থিত ‘ক্রিকেটারস একাডেমি’তে অনুষ্ঠিত হবে এই আয়োজন। আতিফ আসলামের পাশাপাশি মঞ্চে পারফর্ম করবে দেশের জনপ্রিয় ব্যান্ড ‘মেঘদল’ ও ‘লেভেল ফাইভ’।

কনসার্টের টিকিট ইতোমধ্যে বিক্রি শুরু হয়েছে। দর্শকরা তিনটি ক্যাটাগরিতে টিকিট সংগ্রহ করতে পারবেন। আয়োজকদের তথ্য অনুযায়ী, অনুষ্ঠানস্থলের গেট দুপুর ২টায় খুলে দেওয়া হবে এবং নিরাপত্তার স্বার্থে সন্ধ্যা ৬টায় বন্ধ করা হবে। মূল কনসার্ট শুরু হবে বিকেল ৫টায়, যা চলবে রাত ১০টা পর্যন্ত।

আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজের প্রতিনিধি কাজী রাফসান বলেন, ‘এটি চলতি বছরের সবচেয়ে বড় সংগীত আয়োজনগুলোর একটি। পুরো টিম, শিল্পী এবং দর্শকদের প্রতি আমরা কৃতজ্ঞ। আমাদের বিশ্বাস, এটি শুধু একটি কনসার্ট নয়, বরং সংগীতপ্রেমীদের আবেগ, প্রত্যাশা ও ভালোবাসার এক মিলনমেলায় পরিণত হবে।’

এদিকে ২০২৫ সালের ‘মেইন স্টেজ শো’-এর জন্য যারা টিকিট কিনেছিলেন কিন্তু রিফান্ড নেননি, তাদের নতুন করে টিকিট কেনার কোনো প্রয়োজন হবে না। তাদের শুধু mainstage.show ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত ‘Re-Clam’ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদন যাচাই-বাছাই শেষে তাদের নামে নতুন টিকিট ইস্যু করা হবে এবং কোনো অতিরিক্ত অর্থ ছাড়াই হোম ডেলিভারির মাধ্যমে তা পৌঁছে দেয়া হবে।

যারা টিকিট ফেরত দিয়ে রিফান্ডের আবেদন করেছিলেন কিন্তু এখনও রিফান্ড পাননি, তারাও চাইলে mainstage.show-এর মাধ্যমে রিফান্ড আবেদন প্রত্যাহার করে টিকিট পুনরুদ্ধারের জন্য আবেদন করতে পারবেন। আবেদন যাচাই শেষে তাদের জন্যও নতুন টিকিট ইস্যু করে বিনামূল্যে পৌঁছে দেয়া হবে।

উল্লেখ্য, এই কনসার্টটি মূলত গত বছরের ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। টিকিট বিক্রিসহ প্রায় সব প্রস্তুতি শেষ হলেও জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর নিরাপত্তাজনিত কারণে শেষ মুহূর্তে অনুষ্ঠানটি স্থগিত করা হয়। তখন আয়োজকরা জানিয়েছিলেন, কনসার্টটি বাতিল নয়; উপযুক্ত সময়ে নতুন তারিখ ঘোষণা করা হবে। সেই প্রতিশ্রুতি অনুযায়ী এবার ২৪ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই আয়োজন।

  • Related Posts

    ডিপজলের বিরুদ্ধে ভাইয়ের মানহানির মামলা

    বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার খলঅভিনেতা হিসেবে পরিচিত মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন তার খালাতো ভাই আজিজুর রহমান টাইগার। এ মামলায় ডিপজলের পাশাপাশি ম্যানেজার আব্দুল গণি এবং ব্যক্তিগত…

    আইসোলেশনে রয়েছেন আন্দোলনে সমর্থন দেওয়া অভিনেত্রী শাবানা আজমি

    বিনোদন ডেস্ক : অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি। সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন তিনি। সংক্রমণের কারণে ১০২ ডিগ্রি তীব্র জ্বরে ভোগায় চিকিৎসকদের পরামর্শে বর্তমানে পাঁচ দিনের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    আগে প্রাথমিক শিক্ষকদের নতুন নীতিমালা, এরপরই পে-স্কেল নিয়ে আলোচনা: ববি হাজ্জাজ

    • By Reporter
    • জুলাই ২৬, ২০২৬
    • 4 views
    আগে প্রাথমিক শিক্ষকদের নতুন নীতিমালা, এরপরই পে-স্কেল নিয়ে আলোচনা: ববি হাজ্জাজ

    মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    • By Reporter
    • জুলাই ২৬, ২০২৬
    • 4 views
    মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    ৫০ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে সাহারা, মারা যাচ্ছে উট

    • By Reporter
    • জুলাই ২৬, ২০২৬
    • 4 views
    ৫০ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে সাহারা, মারা যাচ্ছে উট

    ব্যর্থ ও ক্লান্ত হয়েই ইরানে হামলা বন্ধ করেছে যুক্তরাষ্ট্র: তেহরান

    • By Reporter
    • জুলাই ২৬, ২০২৬
    • 3 views
    ব্যর্থ ও ক্লান্ত হয়েই ইরানে হামলা বন্ধ করেছে যুক্তরাষ্ট্র: তেহরান

    কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

    • By Reporter
    • জুলাই ২৬, ২০২৬
    • 5 views
    কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

    ৫ বছর পর টেস্ট দলে ফিরলেন সৌম্য সরকার

    • By Reporter
    • জুলাই ২৬, ২০২৬
    • 7 views
    ৫ বছর পর টেস্ট দলে ফিরলেন সৌম্য সরকার