তৃতীয় ভাসমান টার্মিনাল স্থাপন নিয়ে আগামী মাসের মধ্যেই সিদ্ধান্ত: প্রধানমন্ত্রী

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজ : জ্বালানি সংকট কাটাতে আগামী মাসের মধ্যেই তৃতীয় ভাসমান টার্মিনাল (এফএসআরইউ) স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে বলে ব্যবসায়ীদের আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জ্বালানি সংকট মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। যার ফলাফল আগামী এক থেকে দেড় বছরের মধ্যে দৃশ্যমান হবে বলে জানান তিনি।

বুধবার (২২ জুলাই) বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

বৈঠক শেষে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান সাংবাদিকদের বৈঠকের বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৈরি পোশাক খাতের বিভিন্ন সংকট ও সমস্যার কথা তুলে ধরেছি। বিশেষ করে শিল্পকারখানায় তীব্র জ্বালানি সংকট এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অডিট ব্যবসায় কোন ধরনের নেতিবাচক প্রভাব ফেলেছে, তা প্রধানমন্ত্রীকে জানিয়ে সমাধান চেয়েছি। 
তিনি বলেন, আসন্ন এলডিসি গ্র্যাজুয়েশনকে (স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ) সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মতো প্রধান রপ্তানি বাজারে ‘মুক্ত বাণিজ্য চুক্তি’ (এফটিএ) স্বাক্ষরের জন্য সরকারকে অনুরোধ করা হয়েছে।

একইসঙ্গে এক্সচেঞ্জ রেট ফ্লেক্সিবল রাখা এবং পোশাক রপ্তানিতে প্রণোদনার হার বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিজিএমইএ-এর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়।

ব্যবসায়ীদের সমস্যা সমাধানের বিষয়ে প্রধানমন্ত্রী কী বলেছেন, এমন প্রশ্নে বিজিএমইএ প্রেসিডেন্ট বলেন, জ্বালানি সংকট এক বছরের মধ্যে কিছুটা কমবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেছেন, জ্বালানি সমস্যা সমাধানে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে, তা আগামী এক-দেড় বছরের মধ্যে দৃশ্যমান হবে এবং আগামী মাসের মধ্যে আরেকটি এফএসআরইউ স্থাপনের সিদ্ধান্ত হবে।

বিজিএমইএ প্রেসিডেন্ট বলেন, পোশাক খাতের সমস্যাগুলোর মধ্যে কোনগুলো এনবিআর এবং কোনগুলো বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কিত, তা সুনির্দিষ্টভাবে লিখিত আকারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

সমস্যাগুলো পর্যালোচনা করে দ্রুত সমাধানের সুপারিশ দেওয়ার জন্য বাণিজ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের বিশেষ কমিটি একটি উচ্চ পর্যায়ের কমিটি কাজ করবে বলে প্রধানমন্ত্রী আমাদের জানিয়েছেন, যোগ করেন বিজিএমইএ প্রেসিডেন্ট।

  • Related Posts

    ১৮ আগস্ট চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস

    ডেস্ক নিউজ : রাজধানীর সড়কে নারীদের যাতায়াত নিরাপদ ও আরামদায়ক করতে পৃথক বাস সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। নারী চালক ও কন্ডাক্টর দিয়ে পরিচালিত এ ‘পিংক…

    প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নতুন পে-স্কেল চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা

    সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং যেকোনো সময় এর ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। রবিবার (১৬ আগস্ট)…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ১৮ আগস্ট চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস

    • By Sara
    • আগস্ট ১৬, ২০২৬
    • 7 views
    ১৮ আগস্ট চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস

    বিশ্বজুড়ে প্রচণ্ড তাপপ্রবাহ আরও তীব্র ও দীর্ঘস্থায়ী হচ্ছে, জাতিসংঘের সতর্কতা

    • By Sara
    • আগস্ট ১৬, ২০২৬
    • 6 views
    বিশ্বজুড়ে প্রচণ্ড তাপপ্রবাহ আরও তীব্র ও দীর্ঘস্থায়ী হচ্ছে, জাতিসংঘের সতর্কতা

    ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির মৃত্যু, মিশরে হাসপাতালে ভর্তি ১৮

    • By Sara
    • আগস্ট ১৬, ২০২৬
    • 6 views
    ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির মৃত্যু, মিশরে হাসপাতালে ভর্তি ১৮

    সোনারগাঁয়ে ৩ চুনা কারখানা গুঁড়িয়ে দিল তিতাস, বিচ্ছিন্ন অবৈধ গ্যাস সংযোগ

    • By Sara
    • আগস্ট ১৬, ২০২৬
    • 4 views
    সোনারগাঁয়ে ৩ চুনা কারখানা গুঁড়িয়ে দিল তিতাস, বিচ্ছিন্ন অবৈধ গ্যাস সংযোগ

    বাংলাদেশের এই জয় বিশ্বের কাছে একটি বার্তা: তামিম ইকবাল

    • By Sara
    • আগস্ট ১৬, ২০২৬
    • 4 views
    বাংলাদেশের এই জয় বিশ্বের কাছে একটি বার্তা: তামিম ইকবাল

    শেষ ম্যাচে ২৩৭ রানে উড়িয়ে মালয়েশিয়াকে ধবলধোলাই করল বাংলাদেশ

    • By Sara
    • আগস্ট ১৬, ২০২৬
    • 5 views
    শেষ ম্যাচে ২৩৭ রানে উড়িয়ে মালয়েশিয়াকে ধবলধোলাই করল বাংলাদেশ