বাড়িওয়ালাদের মানবিক হওয়ার আহ্বান জানালেন মনিরা মিঠু

image_pdfSaveimage_print

বিনোদন ডেস্ক : বাড়িওয়ালাদের আরও মানবিক ও সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠু। তিনি বলেন, নিজেও একজন ভাড়াটিয়া হিসেবে প্রতি বছর বাড়িভাড়া বৃদ্ধি এবং বিভিন্ন নিয়মকানুনের কারণে সাধারণ মানুষের ভোগান্তি তিনি খুব কাছ থেকে উপলব্ধি করেন।

সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মনিরা মিঠু বলেন, প্রায় প্রতি বছরই বাড়িভাড়া বাড়ানো হয়। অথচ বাসার রক্ষণাবেক্ষণ, সার্ভিস চার্জ, এমনকি অনেক ক্ষেত্রে সিলিন্ডার গ্যাসের খরচও ভাড়াটিয়াদেরই বহন করতে হয়।

তিনি জানান, অনেক বাসায় ৮ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত সার্ভিস চার্জ নেওয়া হয়। এরপরও নিয়মিত বাড়িভাড়া বাড়ানো হয়, কিন্তু মানুষের আয় সেই হারে বাড়ে না। ফলে সীমিত আয়ের মানুষের জন্য অতিরিক্ত ভাড়ার চাপ সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে।

মনিরা মিঠু আরও বলেন, ২০২৬ সালেও অনেক আবাসিক ভবনে রাত ১১টার পর মূল ফটক বন্ধ করে দেওয়া হয়। পরে ফিরলে অনুমতি ছাড়া ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না। কিন্তু তখন প্রশ্ন আসে, চোর-ডাকাত বা অপরাধীরা কীভাবে প্রবেশ করে? তখন এসব নিয়ম-কানুন কোথায় থাকে?

বাড়িওয়ালাদের উদ্দেশে এই অভিনেত্রী বলেন, আমার একটাই অনুরোধ, একটু মানবিক হোন। ভাড়াটিয়াদেরও মানুষ হিসেবে মূল্যায়ন করুন। তাদের প্রতি সহনশীল ও সহানুভূতিশীল আচরণ করুন।

  • Related Posts

    বলিউড অভিনেত্রী রানি মুখার্জির মা মারা গেছেন

    বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রানি মুখার্জির মা কৃষ্ণা মুখার্জি আর নেই। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ৭৫ বছর বয়সে মারা গেছেন তিনি। রানি মুখার্জির প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস তার মৃত্যুর…

    শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

    বিনোদন ডেস্ক : সুদর্শন চেহারা আর দুর্দান্ত শারীরিক গঠনের জন্য বলিপাড়ায় ‘গ্রিক গড’ নামে পরিচিত জনপ্রিয় অভিনেতা হৃতিক রোশন। দুই দশকেরও বেশি সময় ধরে রুপালি পর্দা কাঁপালেও তার জীবনে ঘটেছে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে শিশুদের ঝগড়া থেকে বড়দের সংঘর্ষ; মুরগি ব্যবসায়ীর মৃত্যু, আহত ১৫

    • By Sara
    • সেপ্টেম্বর ২২, ২০২৬
    • 15 views
    শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে শিশুদের ঝগড়া থেকে বড়দের সংঘর্ষ; মুরগি ব্যবসায়ীর মৃত্যু, আহত ১৫

    চার দশক পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক জিতল বাংলাদেশ

    • By Sara
    • সেপ্টেম্বর ২২, ২০২৬
    • 12 views
    চার দশক পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক জিতল বাংলাদেশ

    বলিউড অভিনেত্রী রানি মুখার্জির মা মারা গেছেন

    • By Sara
    • সেপ্টেম্বর ২২, ২০২৬
    • 11 views
    বলিউড অভিনেত্রী রানি মুখার্জির মা মারা গেছেন

    ‘গলার কাঁটা’ হলেও নাফ নদীর পোল্ডার প্রকল্প শেষ করতে হবে: পানিসম্পদ মন্ত্রী

    • By admin admon
    • সেপ্টেম্বর ২২, ২০২৬
    • 14 views
    ‘গলার কাঁটা’ হলেও নাফ নদীর পোল্ডার প্রকল্প শেষ করতে হবে: পানিসম্পদ মন্ত্রী

    মূল্যস্ফীতি রোধে ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ

    • By admin admon
    • সেপ্টেম্বর ২২, ২০২৬
    • 14 views
    মূল্যস্ফীতি রোধে ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ

    ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী

    • By admin admon
    • সেপ্টেম্বর ২২, ২০২৬
    • 16 views
    ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী