যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ছাড়া হচ্ছে ৬ লাখ মশা

image_pdfSaveimage_print

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা ও ওয়েস্ট নাইল ভাইরাসের মতো প্রাণঘাতী রোগ ছড়ানো স্ত্রী মশার বিস্তার রোধ করতে চলতি গ্রীষ্মে প্রায় ৬ লাখ পুরুষ মশা অবমুক্ত করা হচ্ছে। মেরিল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান ‘বি সেফ মস্কিটো কন্ট্রোল’ এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে।

প্রতিষ্ঠানটি এমন কিছু পুরুষ মশা ছাড়ছে, যেগুলো ‘ওলবাকিয়া’ নামের একটি বন্ধ্যাত্ব সৃষ্টিকারী ব্যাকটেরিয়ায় আক্রান্ত। এই পুরুষ মশাগুলো পরিবেশ উন্মুক্ত করার পর প্রজননের জন্য কামড়ানো স্ত্রী মশাগুলোকে খুঁজে বের করবে। ব্যাকটেরিয়ার প্রভাবে স্ত্রী মশার দেওয়া ডিমগুলো থেকে আর কোনো বাচ্চা ফুটবে না। তাছাড়া পুরুষ মশা মানুষকে কামড়ায় না বিধায় সাধারণ মানুষের জন্য এর কোনো উপদ্রব বা স্বাস্থ্যঝুঁকি নেই।

বি সেফ মস্কিটো কন্ট্রোলের স্বত্বাধিকারী টড মন্টগোমারি সংবাদমাধ্যম ডব্লিউটিওপিকে জানান, এগুলো যখন স্ত্রী মশার সঙ্গে প্রজনন করে, তখন স্ত্রী মশাটিও মূলত সারা জীবনের জন্য বন্ধ্যা হয়ে যায়। মশার বংশবৃদ্ধি নিয়ন্ত্রণে এই জৈবিক পদ্ধতি ব্যবহারের উদ্যোগ এটিই প্রথম নয়; এর আগে দক্ষিণ আমেরিকা, সিঙ্গাপুর এবং অস্ট্রেলিয়াতেও এ ধরনের কার্যক্রম সফলভাবে পরিচালিত হয়েছে।
  • Related Posts

    রিয়াদে ভয়াবহ বিস্ফোরণের পর আরামকোর ট্যাংকে আগুন

    আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে দেশটির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর একটি জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ড ঘটেছে। শহরের বাসিন্দারা প্রথমে বিকট বিস্ফোরণের শব্দ শোনেন। এর কিছুক্ষণ পরই…

    ড্রোনের কারণে লুক্সেমবার্গ বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট বন্ধ

    আন্তর্জাতিক ডেস্কঃ ড্রোনের কারণে লুক্সেমবার্গ বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট বন্ধ রাখা হয়েছে। সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি (এএ) এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, অনুমতি ছাড়া কয়েকটি ড্রোন বিমানবন্দরের আশপাশে ও রানওয়ে এলাকায়…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    শিল্পকলায় ‘আলিবাবা এবং চল্লিশ চোর’

    • By Sara
    • সেপ্টেম্বর ২০, ২০২৬
    • 6 views
    শিল্পকলায় ‘আলিবাবা এবং চল্লিশ চোর’

    আমি কবি নই

    আমি কবি নই

    শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি সংশোধন করে প্রজ্ঞাপন জারি

    শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি সংশোধন করে প্রজ্ঞাপন জারি

    সমুদ্র উপকূলে অপরাধ দমনে কোস্ট গার্ডকে কার্যকর ব্যবস্থা নেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

    সমুদ্র উপকূলে অপরাধ দমনে কোস্ট গার্ডকে কার্যকর ব্যবস্থা নেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

    চীন বাংলাদেশের অন্যতম বৃহৎ বাণিজ্য ও বিনিয়োগ অংশীদার : জনপ্রশাসন উপদেষ্টা

    চীন বাংলাদেশের অন্যতম বৃহৎ বাণিজ্য ও বিনিয়োগ অংশীদার : জনপ্রশাসন উপদেষ্টা

    হার্টের রিংয়ে অতিরিক্ত দাম, হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের অভিযান

    • By admin admon
    • সেপ্টেম্বর ২০, ২০২৬
    • 10 views
    হার্টের রিংয়ে অতিরিক্ত দাম, হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের অভিযান