দাবানল নেভানোর সময় মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ

image_pdfSaveimage_print

আন্তর্জাতিক ডেস্ক : নিচে দাউদাউ করে জ্বলছে বিধ্বংসী আগুন। চারপাশ ছাই করে দিচ্ছে রাক্ষুসে দাবানল। আগুন নেভাতে আকাশ থেকে পানি ছিটানোর কাজ চলছিল। চরম উৎকণ্ঠার মধ্যেই ঘটল আরেক ভয়াবহ বিপত্তি। মাঝ আকাশেই বিকট শব্দে ধাক্কা খেল আগুন নেভানোর কাজে থাকা দুটি হেলিকপ্টার! মুহূর্তের মধ্যেই একটিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং আগুনের কুণ্ডলী হয়ে সেটি মাটিতে আছড়ে পড়ে।

রোমহর্ষক এই ঘটনাটি ঘটেছে গ্রিসের এথেন্সের পশ্চিমে পসাথা অঞ্চলে। রবিবার ভয়াবহ দাবানল নেভানোর সময় ভাড়ায় চালিত দুটি ‘বেল’ হেলিকপ্টারের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানিয়েছে, নিখোঁজ ক্রুদের উদ্ধারে তাৎক্ষণিকভাবে তল্লাশি শুরু হয়েছে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইআরটি জানিয়েছে, এক ক্রুকে নিরাপদে উদ্ধার করা গেলেও দ্বিতীয়জনের খোঁজ এখনো চলছে।

প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস বিপদের জানিয়েছেন, দেশে ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে বাতাস বইছে। এই বৈরী আবহাওয়ায় উড়োজাহাজ দিয়েও নিরাপদে কাজ করা কঠিন। এদিকে, পোর্তো জার্মেনো গ্রামে আগুন নেভাতে লড়ছেন প্রায় ৫০০ দমকলকর্মী। এরই মধ্যে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে অন্তত সাড়ে ৬ হাজার হেক্টর জমি।

আগুন দ্রুত লোকালয়ে ছড়িয়ে পড়ায় সাইরেন বাজিয়ে মানুষজনকে নিরাপদে সরিয়ে নিচ্ছে পুলিশ। তবে বহু বাড়িঘর ইতিমধ্যে পুড়ে ছাই হয়ে গেছে। তীব্র বাতাসে আগুন নেভাতে গিয়ে চরম হিমশিম খাচ্ছেন দমকলকর্মীরা। সম্প্রতি আগুন নেভাতে গিয়ে তিন দমকলকর্মীর মর্মান্তিক প্রাণহানিও ঘটেছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, আবহাওয়াবিদরা এই বিশাল আগুনকে ‘মেগাফায়ার’ হিসেবে আখ্যা দিচ্ছেন।

  • Related Posts

    রাশিয়ার সমুদ্রসৈকতে ইউক্রেনের ড্রোন হামলা, হতাহত ৪৭

    আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার কৃষ্ণসাগর উপকূলীয় জনপ্রিয় পর্যটন শহর গেলেনজিকের কাছে একটি ব্যস্ত সমুদ্রসৈকতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে ৪৭ জন হতাহত হয়েছে। এর মধ্যে অন্তত সাতজন নিহত হয়েছে। আহত…

    ভারত সীমান্তে ২৫০টি অত্যাধুনিক চীনা যুদ্ধযান মোতায়েন করলো পাকিস্তান

    আন্তর্জাতিক ডেস্ক : সামরিক সক্ষমতা ও শক্তি বাড়ানোর অংশ হিসেবে ভারতের সীমান্তবর্তী পূর্ব সেক্টরে ২৫০টি চীনা তৈরি এসএইচ-১৫ ট্রাক-মাউন্টেড সেলফ-প্রপেলড হাউইটজার মোতায়েন করেছে পাকিস্তান। গোয়েন্দা সূত্রের বরাতে জানা গেছে, ২০২৫…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    বিএডিসির ডাল ও তৈলবীজ বিভাগের পিডির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি

    • By Reporter
    • আগস্ট ৩, ২০২৬
    • 10 views
    বিএডিসির ডাল ও তৈলবীজ বিভাগের পিডির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি

    নাহিদ রানা ঢাকায়, তাসকিনের জন্য কী ‘ওষুধ’ অস্ট্রেলিয়ার চিকিৎসকের

    • By Reporter
    • আগস্ট ৩, ২০২৬
    • 6 views
    নাহিদ রানা ঢাকায়, তাসকিনের জন্য কী ‘ওষুধ’ অস্ট্রেলিয়ার চিকিৎসকের

    রোববারে তিন উপজেলার বন্যাদুর্গতদের খোঁজ নিতে চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী

    • By Reporter
    • আগস্ট ৩, ২০২৬
    • 7 views
    রোববারে তিন উপজেলার বন্যাদুর্গতদের খোঁজ নিতে চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী

    অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ