২১ কোটি টাকার সম্পদ আড়াই কোটিতে বিক্রির অভিযোগ, গৃহায়নের প্রকৌশলী কাওসার মোর্শেদকে ঘিরে প্রশ্ন

image_pdfSaveimage_print

বিশেষ প্রতিবেদকঃ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের মিরপুর হাউজিং এস্টেটের ১৪ নম্বর সেকশনে অবস্থিত ২১টি চারতলা পুরাতন ভবনের নিলামকে কেন্দ্র করে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় মিরপুর গৃহসংস্থান বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী কাওসার মোর্শেদের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়ে লিখিত আবেদন করা হয়েছে।

আবেদনকারী দলিল হোসেনের অভিযোগ, ২০২৬ সালের ৯ জুলাই দৈনিক যুগান্তর পত্রিকায় নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও একই দিন সকাল ১১টার মধ্যেই নিলাম কার্যক্রম সম্পন্ন করা হয়।

ফলে দেশের বিভিন্ন জেলার আগ্রহী ব্যবসায়ীরা নিলামে অংশগ্রহণের সুযোগ পাননি। তার দাবি, প্রচলিত নিয়ম অনুযায়ী নিলাম বিজ্ঞপ্তি প্রকাশের পর অংশগ্রহণকারীদের জন্য পর্যাপ্ত সময় দেওয়ার কথা থাকলেও এ ক্ষেত্রে তা অনুসরণ করা হয়নি।

আবেদনে আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট ২১টি ভবনের আনুমানিক বাজারমূল্য প্রায় ২১ কোটি টাকা হলেও সেগুলো মাত্র আড়াই কোটি টাকায় নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে বলে তিনি বিভিন্ন সূত্রে জানতে পেরেছেন। অভিযোগকারী দাবি করেন, এ তথ্য সঠিক হলে সরকার প্রায় ১৮ কোটি ৫০ লাখ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে।

এ ঘটনায় নিলাম প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে অভিযোগকারী পুরো নিলাম বাতিল করে পুনরায় উন্মুক্ত ও প্রতিযোগিতামূলক পদ্ধতিতে নিলাম আয়োজনের দাবি জানান।

একই সঙ্গে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানানো হয়েছে।
তবে এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী কাওসার মোর্শেদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানা গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

  • Related Posts

    সমঝোতার পরও প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি, SK+F-এর ওষুধ কেনাবেচা বন্ধের হুঁশিয়ারি কেমিস্টদের

    বিশেষ প্রতিবেদক : স্বনামধন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান SK+F- এর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক নিয়ে দেশের বিভিন্ন এলাকার কেমিস্ট ও ওষুধ ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। বৈঠকে দেওয়া একাধিক প্রতিশ্রুতি বাস্তবায়ন না…

    শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

    কক্সবাজারের টেকনাফে ক্রসফায়ারে কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিসহ চার আসামিকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল। একই মামলায় পলাতক…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ভারতকে বিদায় করে ১২ বছর পর সেমিফাইনালে আর্জেন্টিনা

    • By admin admon
    • আগস্ট ২৫, ২০২৬
    • 6 views
    ভারতকে বিদায় করে ১২ বছর পর সেমিফাইনালে আর্জেন্টিনা

    ইরানের সঙ্গে বাণিজ্যের অভিযোগে ৪ ভারতীয় কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

    • By admin admon
    • আগস্ট ২৫, ২০২৬
    • 5 views
    ইরানের সঙ্গে বাণিজ্যের অভিযোগে ৪ ভারতীয় কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

    ৩ বছর বয়সী শিশুকে ধর্ষণ-হত্যার ঘটনায় বিক্ষোভে উত্তাল নেপাল

    • By admin admon
    • আগস্ট ২৫, ২০২৬
    • 6 views
    ৩ বছর বয়সী শিশুকে ধর্ষণ-হত্যার ঘটনায় বিক্ষোভে উত্তাল নেপাল

    সমঝোতার পরও প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি, SK+F-এর ওষুধ কেনাবেচা বন্ধের হুঁশিয়ারি কেমিস্টদের

    • By admin admon
    • আগস্ট ২৫, ২০২৬
    • 14 views
    সমঝোতার পরও প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি, SK+F-এর ওষুধ কেনাবেচা বন্ধের হুঁশিয়ারি কেমিস্টদের

    রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

    রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

    নিত্য-পণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

    নিত্য-পণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি