ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজঃ বৃষ্টিপাত ও উজানের ঢলে তিস্তা নদীর পানি আবারও বিপৎসীমা অতিক্রম করেছে। এ নিয়ে চলতি বর্ষা মৌসুমে সপ্তমবারের মতো পানি বিপৎসীমা অতিক্রম করলো। তিস্তার পানি বাড়ার ফলে রংপুরের গঙ্গাচড়াও কাউনিয়া উপজেলার চর ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

এর আগে পানি বৃদ্ধির ফলে গঙ্গচড়া উপজেলার নোহারী, লক্ষীটারি, মর্নেয়া ইউনিয়নে নদী ভাঙন দেখা দিয়েছিল। ভাঙনে অর্ধশত বসতভিটা, আবাদি জমি নদী গর্ভে বিলীন হয়েছে।

বুধবার বেলা ৩টায় তিস্তা নদীর ডালিয়া ও কাউনিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বুধবার বেলা ৩টায় তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।

এ আগে সকাল ৯টায় বিপৎসীমার ১৪ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হয়েছে। ওই পয়েন্টে বিপৎসীমা ধরা হয় ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার। অপরদিকে, বেলা ৩টায় কাউনিয়া পয়েন্টে পানি প্রবাহ ছিল ২৯ দশমিক ৮ সেন্টিমিটারে। ওই পয়েন্টে বিপৎসীমা ধরা হয় ২৯ দশমিক ১ সেন্টিমিটার। ওই পয়েন্টে ৯ ঘণ্টায় ১৮ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ওপরে প্রবাহিত হয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় রংপুরসহ তিস্তা নদীর অববাহিকার ৫ জেলার কিছু স্থানে পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদী সংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও প্লাবিত হতে পারে।

এদিকে, গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের কাচারীপাড়া গ্রামে ভাঙন অব্যাহত রয়েছে বলে  জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।

রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান, মঙ্গলবার রাত থেকেই তিস্তার পানি বাড়তে থাকে। এতে নদী সংলগ্ন নিচু এলাকা প্লাবিত হতে পারে। নদী তীরবর্তী নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে।

  • Related Posts

    সাবেক যুগ্মসচিব জগলুল পাশা কারাগারে

    ডেস্ক নিউজ : সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সমাবেশে যোগদানে বাধা দিতে তার গুলশানের বাসার সামনে বালুভর্তি ট্রাক রেখে প্রতিবন্ধকতা, পেপার স্প্রে করার মামলায় সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশাকে…

    ১৬ বছরে ক্রসফায়ারের নামে সাড়ে ৪ হাজারেরও বেশি মানুষকে হত্যা: আইনমন্ত্রী

    ডেস্ক নিউজ : বিগত ১৬ বছরের শাসনামলে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    সাবেক যুগ্মসচিব জগলুল পাশা কারাগারে

    • By Reporter
    • আগস্ট ৫, ২০২৬
    • 4 views
    সাবেক যুগ্মসচিব জগলুল পাশা কারাগারে

    ১৬ বছরে ক্রসফায়ারের নামে সাড়ে ৪ হাজারেরও বেশি মানুষকে হত্যা: আইনমন্ত্রী

    • By Reporter
    • আগস্ট ৫, ২০২৬
    • 4 views
    ১৬ বছরে ক্রসফায়ারের নামে সাড়ে ৪ হাজারেরও বেশি মানুষকে হত্যা: আইনমন্ত্রী

    ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি তেল ট্যাংকারে হামলার দাবি হুথিদের

    • By Reporter
    • আগস্ট ৫, ২০২৬
    • 5 views
    ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি তেল ট্যাংকারে হামলার দাবি হুথিদের

    প্রেমিকের সঙ্গে তীব্র ঝগড়ার পর ১৮ তলা থেকে লাফ দিয়েও অলৌকিকভাবে বেঁচে গেলেন তরুণী

    • By Reporter
    • আগস্ট ৫, ২০২৬
    • 4 views
    প্রেমিকের সঙ্গে তীব্র ঝগড়ার পর ১৮ তলা থেকে লাফ দিয়েও অলৌকিকভাবে বেঁচে গেলেন তরুণী

    ভোলায় ৫ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, তিন কিশোর গ্রেপ্তার

    • By Reporter
    • আগস্ট ৫, ২০২৬
    • 5 views
    ভোলায় ৫ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, তিন কিশোর গ্রেপ্তার

    এক দশকের প্রেমের পর বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো

    • By Reporter
    • আগস্ট ৫, ২০২৬
    • 4 views
    এক দশকের প্রেমের পর বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো