২১ কোটি টাকার সম্পদ আড়াই কোটিতে বিক্রির অভিযোগ, গৃহায়নের প্রকৌশলী কাওসার মোর্শেদকে ঘিরে প্রশ্ন

image_pdfSaveimage_print

বিশেষ প্রতিবেদকঃ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের মিরপুর হাউজিং এস্টেটের ১৪ নম্বর সেকশনে অবস্থিত ২১টি চারতলা পুরাতন ভবনের নিলামকে কেন্দ্র করে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় মিরপুর গৃহসংস্থান বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী কাওসার মোর্শেদের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়ে লিখিত আবেদন করা হয়েছে।

আবেদনকারী দলিল হোসেনের অভিযোগ, ২০২৬ সালের ৯ জুলাই দৈনিক যুগান্তর পত্রিকায় নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও একই দিন সকাল ১১টার মধ্যেই নিলাম কার্যক্রম সম্পন্ন করা হয়।

ফলে দেশের বিভিন্ন জেলার আগ্রহী ব্যবসায়ীরা নিলামে অংশগ্রহণের সুযোগ পাননি। তার দাবি, প্রচলিত নিয়ম অনুযায়ী নিলাম বিজ্ঞপ্তি প্রকাশের পর অংশগ্রহণকারীদের জন্য পর্যাপ্ত সময় দেওয়ার কথা থাকলেও এ ক্ষেত্রে তা অনুসরণ করা হয়নি।

আবেদনে আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট ২১টি ভবনের আনুমানিক বাজারমূল্য প্রায় ২১ কোটি টাকা হলেও সেগুলো মাত্র আড়াই কোটি টাকায় নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে বলে তিনি বিভিন্ন সূত্রে জানতে পেরেছেন। অভিযোগকারী দাবি করেন, এ তথ্য সঠিক হলে সরকার প্রায় ১৮ কোটি ৫০ লাখ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে।

এ ঘটনায় নিলাম প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে অভিযোগকারী পুরো নিলাম বাতিল করে পুনরায় উন্মুক্ত ও প্রতিযোগিতামূলক পদ্ধতিতে নিলাম আয়োজনের দাবি জানান।

একই সঙ্গে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানানো হয়েছে।
তবে এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী কাওসার মোর্শেদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানা গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

  • Related Posts

    নারায়ণগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহসানুজ্জামান দুলালকে ঘিরে দুর্নীতি-অনিয়মের অভিযোগ, ‘৩% দুলাল’ নামে ঠিকাদার মহলে আলোচনা

    বিশেষ প্রতিবেদকঃ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর নারায়ণগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী মো. আহসানুজ্জামান দুলালকে ঘিরে দীর্ঘদিন ধরে নানা অভিযোগ, প্রশাসনিক বিতর্ক এবং রাজনৈতিক প্রভাবের আলোচনা চলে আসছে। বিভিন্ন সময়ে তার…

    আইআরসি-ইআরসি সেবায় হয়রানি ও অনিয়মের অভিযোগ: আলোচনায় উপ-নিয়ন্ত্রক ওবায়দুল্লাহ, প্রশ্নে ঢাকা আঞ্চলিক অফিস

    বিশেষ প্রতিবেদক: বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের (সিসিআইঅ্যান্ডই) ঢাকা আঞ্চলিক কার্যালয়ে সেবা প্রদান, প্রশাসনিক কার্যক্রম এবং কর্মকর্তাদের দায়িত্ব পালনে নানা অনিয়ম ও হয়রানির অভিযোগ উঠেছে। সেবাগ্রহীতা ও…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    সাবেক যুগ্মসচিব জগলুল পাশা কারাগারে

    • By Reporter
    • আগস্ট ৫, ২০২৬
    • 4 views
    সাবেক যুগ্মসচিব জগলুল পাশা কারাগারে

    ১৬ বছরে ক্রসফায়ারের নামে সাড়ে ৪ হাজারেরও বেশি মানুষকে হত্যা: আইনমন্ত্রী

    • By Reporter
    • আগস্ট ৫, ২০২৬
    • 4 views
    ১৬ বছরে ক্রসফায়ারের নামে সাড়ে ৪ হাজারেরও বেশি মানুষকে হত্যা: আইনমন্ত্রী

    ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি তেল ট্যাংকারে হামলার দাবি হুথিদের

    • By Reporter
    • আগস্ট ৫, ২০২৬
    • 5 views
    ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি তেল ট্যাংকারে হামলার দাবি হুথিদের

    প্রেমিকের সঙ্গে তীব্র ঝগড়ার পর ১৮ তলা থেকে লাফ দিয়েও অলৌকিকভাবে বেঁচে গেলেন তরুণী

    • By Reporter
    • আগস্ট ৫, ২০২৬
    • 4 views
    প্রেমিকের সঙ্গে তীব্র ঝগড়ার পর ১৮ তলা থেকে লাফ দিয়েও অলৌকিকভাবে বেঁচে গেলেন তরুণী

    ভোলায় ৫ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, তিন কিশোর গ্রেপ্তার

    • By Reporter
    • আগস্ট ৫, ২০২৬
    • 5 views
    ভোলায় ৫ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, তিন কিশোর গ্রেপ্তার

    এক দশকের প্রেমের পর বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো

    • By Reporter
    • আগস্ট ৫, ২০২৬
    • 4 views
    এক দশকের প্রেমের পর বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো