ভিসা আবেদনে তথ্য গোপন, দুই বছর নিষিদ্ধ পাকিস্তানের ক্রিকেটার

image_pdfSaveimage_print

ক্রীড়া ডেস্ক : ভিসা আবেদনের সময় বিভ্রান্তিকর তথ্য দেওয়ায় পাকিস্তানের উদীয়মান অলরাউন্ডার হামজা নাজারকে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। একই সঙ্গে তাকে ১০ লাখ পাকিস্তানি রুপি আর্থিক জরিমানাও করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) এক আনুষ্ঠানিক বিবৃতিতে পিসিবি জানায়, বোর্ডের মাধ্যমে বিদেশ সফরের জন্য ভিসা আবেদনের সময় হামজা নাজার যে তথ্য ও নথিপত্র জমা দিয়েছিলেন, সেগুলো নিয়ে তদন্ত চালানো হয়। তদন্তে উঠে আসে, আবেদনপত্রে তিনি সম্পূর্ণ ও সঠিক তথ্য দেননি। গুরুত্বপূর্ণ কিছু তথ্য গোপন করার পাশাপাশি বিভ্রান্তিকর তথ্যও উপস্থাপন করেছেন বলে প্রমাণ পাওয়া গেছে।

ঘটনার সত্যতা যাচাই করতে পিসিবি তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত চলাকালে হামজা নাজারকে নিজের অবস্থান ব্যাখ্যা করার সুযোগ দেয়া হয়। তার বক্তব্য, জমা দেয়া নথি এবং অন্যান্য সংশ্লিষ্ট তথ্য-প্রমাণ বিশ্লেষণের পর কমিটি একটি প্রতিবেদন তৈরি করে বোর্ডের কাছে জমা দেয়। সেই প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতেই তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

পিসিবি জানিয়েছে, আগামী দুই বছর হামজা নাজার ঘরোয়া কিংবা আন্তর্জাতিক কোনো ধরনের স্বীকৃত ক্রিকেটে অংশ নিতে পারবেন না। পাশাপাশি তাকে ১০ লাখ পাকিস্তানি রুপি জরিমানাও গুনতে হবে।

পিসিবির বিবৃতিতে বলা হয়েছে, ভিসা আবেদনের মতো গুরুত্বপূর্ণ প্রশাসনিক প্রক্রিয়ায় ভুল তথ্য প্রদান, তথ্য গোপন করা কিংবা বিভ্রান্তিকর তথ্য জমা দেওয়ার বিষয়কে তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে। এ ধরনের আচরণ পাকিস্তান ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের কাছ থেকে প্রত্যাশিত সততা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, পাকিস্তান ক্রিকেটের ভাবমূর্তি রক্ষা করা বোর্ডের অন্যতম দায়িত্ব। কোনো খেলোয়াড় বা সংশ্লিষ্ট ব্যক্তির আচরণের কারণে দেশের ক্রিকেট কিংবা কোটি সমর্থকের আস্থার ক্ষতি হোক, তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

  • Related Posts

    ভুটানের ড্রয়ে সেমিফাইনালে বাংলাদেশ

    ক্রীড়া ডেস্ক : নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের সঙ্গে হারায় চাপ ছিল ভুটানের ওপর। সেমিফাইনালের রেসে টিকতে থাকতে শ্রীলঙ্কার বিপক্ষে পয়েন্টের বিকল্প ছিল না। দলটি জিততে না পারলেও লঙ্কানদের কাছ ছিনিয়ে…

    সাফ চ্যাম্পিয়নশিপে দুই ম্যাচের টিকিটের দামে অর্ধেক ছাড়

    খেলাধুলা ডেস্কঃ ঢাকায় চলমান সাফ চ্যাম্পিয়নশিপে দর্শক উপস্থিতি বাড়াতে টিকিটের দামে ছাড় দিয়েছে আয়োজক কমিটি। রবিবার অনুষ্ঠিত হতে যাওয়া দুটি ম্যাচের টিকিটে ৫০ শতাংশ মূল্যছাড় ঘোষণা করা হয়েছে। দ্বিতীয় দিনের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    নতুন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী

    • By Sara
    • নভেম্বর ৮, ২০২৬
    • 13 views
    নতুন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী

    ইরাকের কুর্দিস্তানে গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা

    • By Sara
    • নভেম্বর ৮, ২০২৬
    • 8 views
    ইরাকের কুর্দিস্তানে গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা

    মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২

    • By Sara
    • নভেম্বর ৮, ২০২৬
    • 13 views
    মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২

    কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও

    • By Sara
    • নভেম্বর ৮, ২০২৬
    • 16 views
    কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও

    ভুটানের ড্রয়ে সেমিফাইনালে বাংলাদেশ

    • By Sara
    • নভেম্বর ৮, ২০২৬
    • 16 views
    ভুটানের ড্রয়ে সেমিফাইনালে বাংলাদেশ

    তানজিন তিশার বিরুদ্ধে এবার মানহানির মামলা, তদন্তে পিবিআই

    • By Sara
    • নভেম্বর ৮, ২০২৬
    • 18 views
    তানজিন তিশার বিরুদ্ধে এবার মানহানির মামলা, তদন্তে পিবিআই