মালয়েশিয়াকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ এইচপি

image_pdfSaveimage_print

ক্রীড়া ডেস্ক : সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মালয়েশিয়ার বিপক্ষে ৮৯ রানে জয়ের পর দ্বিতীয় ম্যাচেও বড় ব্যবধানে জিতল বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। এদিন ৭৪ বল বাকি থাকতেই সাত উইকেটের বড় জয় পায় তারা। এই জয়ে দুই ম্যাচ সিরিজে মালয়েশিয়াকে ২-০ তে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ এইচপি।

মিরপুর শের-এ-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মালয়েশিয়ার দেওয়া ১০৬ রানের ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে ঝড়ো সূচনা করেন দুই ওপেনার জিসান ও জাওয়াদ আবরার। ইনিংসের প্রথম বলেই ছক্কা মেরে শুরু করেন জিসান। মালয়েশিয়া বোলারদের ওপর ঝড় চালান আবরার। তবে, ইনিংস লম্বা করতে পারেননি। ইনিংসের দ্বিতীয় ওভারেই সমান দুটি করে চার ও ছক্কায় ৮ বলে ২৩ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন তিনি। তাকে ফেরান পেসার আরিফউল্লাহ।

একই ওভারে আরিফের দ্বিতীয় শিকারে পরিণত হন তিন নম্বরে নামা আরিফুল ইসলাম। ৩ বলে ৪ রান করে বোল্ড হন তিনি।

দ্রুত দুই উইকেট হারালেও ঝড় থামাননি জিসান। চার নম্বরে থাকা সাব্বির রহমানকে নিয়ে তান্ডব চালাতে থাকেন এই ওপেনার। তাদের ৫০ রানের জুটিতেই জয় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশ এইচপির। অবশ্য এদিনও ইনিংস বড় করতে পারেননি সাব্বির। প্রশান্ত মাধুকার একটি বলে স্লগ করতে গিয়ে বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়ে আউট হন তিনি। ফেরার আগে করে যান ৮ বলে ১২ রান।

এরপর শামীম পাটোয়ারীকে নিয়ে বাকি কাজটা শেষ করেন জিসান। ১৮ বলেই ফিফটি তুলে নেন এই ওপেনার। শেষ পর্যন্ত জিসানের ২১ বলে সাত ছক্কায় ৫৭ রানের অপরাজিত ইনিংসে চড়ে সাত উইকেটের বড় জয় পায় বাংলাদেশ এইচপি। ৬ বলে ৮ রানে অপরাজিত থাকেন শামীম। মালয়েশিয়ার হয়ে আরিফ দুইটি ও প্রশান্ত একটি উইকেট নেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নামা মালয়েশিয়ার ইনিংসে তৃতীয় ওভারে প্রথম আঘার হানেন মোহাম্মদ রুবেল। রানের খাতা খোলার আগেই সাইফউল্লাহ মালিককে বোল্ড করেন তিনি। এরপর বেশিক্ষণ টেকেননি আরেক ওপেনার আসলাম খান বিন মালিকও। ২০ বলে ১৮ রান করে বাঁহাতি স্পিনার রাকিবুল ইসলামের বলে বোল্ড হন তিনি।

তৃতীয় উইকেটে ৫৮ রানের জুটি গড়েন অধিনায়ক সৈয়দ আজিজ ও আহমেদ আকিল ওয়াহিদ। তবে, ধীর গতির ব্যাটিংয়ের কারণে বড় স্কোর গড়ার পথে ছিল না ডেভ হোয়াটমোর শিষ্যরা। দুই চারে ৩৩ বলে ৩০ রান করেন ওয়াহিদ। ইনিংসের ১৬ তম ওভারে এই জুটি ভাঙেন পেসার আবু হায়দার রনি। মালয়েশিয়া অধিনায়ক আজিজকেও ফেরান রনি। রনির বলে জিসানের হাতে ক্যাচ দিয়ে ৫২ বলে ৪০ রানের ইনিংস খেলে আউট হন আজিজ।

নির্ধারিত ২০ ওভারে চার উইকেটে ১০৫ রানে শেষ হয় মালয়েশিয়া। বাংলাদেশ হাই পারফরম্যান্সের হয়ে রনি দুইটি, রুবেল ও রাকিবুল একটি করে উইকেট নেন।

  • Related Posts

    নাহিদ বর্তমানে বিশ্ব ক্রিকেটে ‘বড় হুমকি’: তাসকিন

    ক্রীড়া ডেস্ক : অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ শুরুর আগে বাংলাদেশের দুশ্চিন্তার বড় কারণ হয়ে উঠেছে পেস আক্রমণ। স্বাগতিকদের শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিপক্ষে গুরুত্বপূর্ণ কয়েকজন পেসারকে না পাওয়ায় কঠিন পরীক্ষার মুখে…

    ইনফান্তিনোর কড়া সমালোচনা উয়েফা-এএফসি ও কনকাকাফের

    ক্রীড়া ডেস্কঃ ফুটবল অঙ্গনে এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচিত নাম ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বিশ্বকাপ ফুটবলের একটি স্বত্ব বিক্রির পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর তিনি চরম বিরোধীতার মুখে রয়েছেন। এমন পরিস্থিতিতে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

    • By Sara
    • আগস্ট ১০, ২০২৬
    • 0 views
    শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

    সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির পরিবার পাবে ‘বিশেষ মানবিক অনুদান’

    • By Sara
    • আগস্ট ১০, ২০২৬
    • 0 views
    সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির পরিবার পাবে ‘বিশেষ মানবিক অনুদান’

    কাস্পিয়ান সাগর হচ্ছে নতুন যুদ্ধক্ষেত্র?

    • By Sara
    • আগস্ট ১০, ২০২৬
    • 1 views
    কাস্পিয়ান সাগর হচ্ছে নতুন যুদ্ধক্ষেত্র?

    কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, কাঁপলো ইকুয়েডরও

    • By Sara
    • আগস্ট ১০, ২০২৬
    • 2 views
    কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, কাঁপলো ইকুয়েডরও

    সাতক্ষীরায় চাঁদাবাজির মামলায় কারাগারে জামায়াত নেতা হাজী নজরুল ইসলাম

    • By Sara
    • আগস্ট ১০, ২০২৬
    • 2 views
    সাতক্ষীরায় চাঁদাবাজির মামলায় কারাগারে জামায়াত নেতা হাজী নজরুল ইসলাম

    নাহিদ বর্তমানে বিশ্ব ক্রিকেটে ‘বড় হুমকি’: তাসকিন

    • By Sara
    • আগস্ট ১০, ২০২৬
    • 1 views
    নাহিদ বর্তমানে বিশ্ব ক্রিকেটে ‘বড় হুমকি’: তাসকিন