এক দিন পেছাল হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজঃ জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ এক দিন পিছিয়েছে। ১২ আগস্ট সাক্ষ্যগ্রহণের নতুন দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। সাক্ষী অসুস্থ থাকায় সাক্ষ্যগ্রহণ পেছানো হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চ এ দিন ধার্য করেন।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে সময় চান প্রসিকিউটর শাইখ মাহদী। তিনি বলেন, এ মামলায় আজ মঙ্গলবার সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারিত ছিল। কিন্তু সাক্ষী অসুস্থ থাকায় সময় চেয়ে আবেদন করা হয়। পরে আবেদনটি মঞ্জুর করে আগামীকাল বুধবার দিন ঠিক করেন আদালত।

এ মামলায় ১৩ আসামির মধ্যে গ্রেপ্তার রয়েছেন তিনজন। তারা হলেন- ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী। তাদের মঙ্গলবার (১১ আগস্ট) সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

পলাতক ১০ আসামির মধ্যে পাঁচজনই বিভিন্ন সময়ে ডিজিএফআইয়ের মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তারা হলেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ আকবর হোসেন, মেজর জেনারেল (অব.) সাইফুল আবেদিন, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. সাইফুল আলম, লেফটেন্যান্ট জেনারেল (অব.) আহমেদ তাবরেজ শামস চৌধুরী ও মেজর জেনারেল (অব.) হামিদুল হক।

বাকি আসামিরা হলেন শেখ হাসিনার প্রতিরক্ষাবিষয়ক সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ তৌহিদুল উল ইসলাম, মেজর জেনারেল কবীর আহাম্মদ ও লেফটেন্যান্ট কর্নেল (অব.) মখছুরুল হক।

২০২৫ সালের ৮ অক্টোবর এ মামলায় ১৩ আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের দেওয়া অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-১। পরে ১৮ ডিসেম্বর আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হয়।

  • Related Posts

    সব সরকারি দপ্তরের জন্য জরুরি নির্দেশনা দিয়ে পরিপত্র জারি

    ডেস্ক নিউজঃ সরকারি কার্যালয়গুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর সিদ্ধান্ত বাস্তবায়নে নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।  সোমবার (১০ আগস্ট) এ বিষয়ে মন্ত্রিপরিষদের উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত পরিপত্র জারি করা হয়েছে। পরিপত্রে…

    যেকোনো সময় ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী

    ডেস্ক নিউজঃ প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান যেকোনো সময় ভারত সফরে যেতে পারেন।’ মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    সব সরকারি দপ্তরের জন্য জরুরি নির্দেশনা দিয়ে পরিপত্র জারি

    • By admin admon
    • আগস্ট ১১, ২০২৬
    • 1 views
    সব সরকারি দপ্তরের জন্য জরুরি নির্দেশনা দিয়ে পরিপত্র জারি

    যেকোনো সময় ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী

    • By admin admon
    • আগস্ট ১১, ২০২৬
    • 1 views
    যেকোনো সময় ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী

    এক দিন পেছাল হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ

    • By admin admon
    • আগস্ট ১১, ২০২৬
    • 3 views
    এক দিন পেছাল হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ

    ফরিদপুর গণপূর্তের ক্যাশিয়ার জাহাঙ্গীরের সম্পদের পাহাড়, ২০ বছরে বিপুল সম্পত্তির মালিক

    • By admin admon
    • আগস্ট ১১, ২০২৬
    • 12 views
    ফরিদপুর গণপূর্তের ক্যাশিয়ার জাহাঙ্গীরের সম্পদের পাহাড়, ২০ বছরে বিপুল সম্পত্তির মালিক

    বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি: চিফ হুইপ

    বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি: চিফ হুইপ

    রাষ্ট্রপতি নির্বাচন: জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা

    রাষ্ট্রপতি নির্বাচন: জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা