মালয়েশিয়াকে ১৫৩ রানে উড়িয়ে বাংলাদেশের দুর্দান্ত শুভসূচনা

image_pdfSaveimage_print

ক্রীড়া ডেস্ক : মালয়েশিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।

বসুন্ধরা স্পোর্টস সিটিতে টস জিতে আগে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেটে ২৯০ রান করে বাংলাদেশ।

জবাবে মালয়েশিয়া ৪০.৫ ওভারে ১৩৭ রানে অলআউট হয়েছে। ফলে ১৫৩ রানের বিশাল ব্যবধানে জয় দিয়ে সিরিজ শুরু করেছে বাংলাদেশের যুবারা।

শুরুটা অবশ্য বাংলাদেশের জন্য ছিল বেশ কঠিন। দুই ওপেনার জাওয়াদ আব্রার ও ইকবাল হোসেন দ্রুত ফিরে গেলে শুরুতেই চাপে পড়ে স্বাগতিকরা।

জাওয়াদ ৮ বলে ৫ এবং ইকবাল ৩ বলে শূন্য রানে আউট হন। এরপর কালাম সিদ্দিকী ৫৬ বলে ৩৪ রান করে ইনিংস কিছুটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করেন।

কিন্তু নিয়মিত বিরতিতে উইকেট পড়ায় একটা সময় বাংলাদেশের বড় সংগ্রহ নিয়ে শঙ্কা তৈরি হয়।

সেই জায়গা থেকেই ম্যাচের চিত্র বদলে দেন মোহাম্মদ আবদুল্লাহ ও আহরার আমিন। দু’জনের ব্যাটে বাংলাদেশের ইনিংস পায় স্থিরতা ও গতি। আবদুল্লাহ এক প্রান্ত আগলে রেখে খেলেছেন দায়িত্বশীল ইনিংস। ১০০ বলে ৭টি চার ও ৪টি ছক্কায় ৯৪ রান করেন তিনি। মাত্র ৬ রানের জন্য সেঞ্চুরি না পেলেও তার ইনিংসটি বাংলাদেশের বড় সংগ্রহের ভিত গড়ে দেয়।

অন্যদিকে আহরার ছিলেন বেশ আক্রমণাত্মক। ৬২ বলে ৪টি চার ও ৫টি ছক্কায় ৬১ রান করেন তিনি। আবদুল্লাহর সঙ্গে তার জুটি মালয়েশিয়ার বোলারদের ওপর চাপ তৈরি করে। দু’জন মিলে যোগ করেন ১৫৫ রান, যা বাংলাদেশের মোট সংগ্রহের অর্ধেকেরও বেশি। শুরুর ধাক্কা সামলে এই জুটিই বাংলাদেশকে ম্যাচে ফেরায় এবং শেষ পর্যন্ত বড় সংগ্রহের পথে নিয়ে যায়।

আবদুল্লাহ-আহরারের জুটি ভাঙার পরও বাংলাদেশের রান থেমে থাকেনি। শেষ দিকে শেখ জীবনের দুর্দান্ত ক্যামিও ইনিংসে নতুন গতি এনে দেয়। মাত্র ১৮ বলে ৩৫ রান করেন তিনি। তার ইনিংসে ছিল ২টি চার ও ৩টি ছক্কা। শেষ কয়েক ওভারে জিবনের এই আক্রমণাত্মক ব্যাটিংয়ের কারণেই বাংলাদেশের স্কোর ২৯০ রানে পৌঁছায়।

২৯১ রানের লক্ষ্য মালয়েশিয়ার জন্য শুরু থেকেই কঠিন ছিল। বাংলাদেশের বোলাররা নিয়ন্ত্রিত বোলিং করে নিয়মিত উইকেট তুলে নেওয়ায় রান তাড়ায় কখনওই ম্যাচে ফিরতে পারেনি তারা। সাইফ উল্লাহ মালিক ৩৮ বলে ২১, বিজয় উন্নি ৩৮ বলে ১২ এবং সৈয়দ জুনাইদ খান ২৬ বলে ২১ রান করেন। তবে কেউই ইনিংস বড় করতে পারেননি।

মালয়েশিয়ার হয়ে সর্বোচ্চ রান করেন আহমাদ জুবাইদি। ৬৬ বলে ৪২ রানের ইনিংসে তিনি দুটি চার ও তিনটি ছক্কা হাঁকান। কিন্তু তার প্রতিরোধও বেশিক্ষণ স্থায়ী হয়নি। বাংলাদেশি বোলারদের ধারাবাহিক আঘাতে শেষ পর্যন্ত ১৩৭ রানেই গুটিয়ে যায় মালয়েশিয়ার ইনিংস।

বাংলাদেশের জয়ে বড় অবদান রাখেন জীবন। ব্যাট হাতে ১৮ বলে ৩৫ রানের পর বল হাতেও ভূমিকা রাখেন তিনি। মালয়েশিয়ার ৫টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন জীবন। তার সঙ্গে মারুফ মৃধা ও স্বাধীন ইসলাম দুটি করে উইকেট নিয়ে মালয়েশিয়ার ব্যাটিং অর্ডার ধসিয়ে দেন।

  • Related Posts

    প্রথমবারের মতো বিদেশি লিগে দল পেলেন আরিফুল

    ক্রীড়া ডেস্ক : বাংলাদেশের তরুণ ক্রিকেট আরিফুল ইসলাম। সর্বশেষ টপ অ্যান্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে ব্যাট হাতে আলো ছড়িয়েছিলেন তিনি। এবার প্রথমবারের মতো বিদেশি লিগে দল পেলেন এই তরুণ টাইগার ক্রিকেটার। আসন্ন…

    টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছেড়ে দেওয়ার কারণ জানালেন নিগার সুলতানা

    ক্রীড়া ডেস্ক : এশিয়ান গেমসের আগে হঠাৎ টি-টোয়েন্টির নেতৃত্ব থেকে সড়ে দাঁড়ানোর ঘোষণা দেন নিগার সুলতানা। তার এমন সিদ্ধান্তে হতবাক হয়ে পড়েন বিসিবির কর্মকর্তারা। ভারতের কাছে সেমিফাইনালে বড় ব্যবধানে হারের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    আইফোন দিতে রাজি না হওয়ায় অপ্রতীমকে হত্যা, ৩ ঘাতকের স্বীকারোক্তি

    • By Sara
    • সেপ্টেম্বর ২০, ২০২৬
    • 6 views
    আইফোন দিতে রাজি না হওয়ায় অপ্রতীমকে হত্যা, ৩ ঘাতকের স্বীকারোক্তি

    তিন ঘণ্টার ব্যবধানে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

    • By Sara
    • সেপ্টেম্বর ২০, ২০২৬
    • 7 views
    তিন ঘণ্টার ব্যবধানে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

    আশুলিয়ায় অগ্নিকাণ্ডে আহত ও দগ্ধ অন্তত ৭, দুজন আশঙ্কাজনক

    • By Sara
    • সেপ্টেম্বর ২০, ২০২৬
    • 6 views
    আশুলিয়ায় অগ্নিকাণ্ডে আহত ও দগ্ধ অন্তত ৭, দুজন আশঙ্কাজনক

    প্রথমবারের মতো বিদেশি লিগে দল পেলেন আরিফুল

    • By Sara
    • সেপ্টেম্বর ২০, ২০২৬
    • 6 views
    প্রথমবারের মতো বিদেশি লিগে দল পেলেন আরিফুল

    টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছেড়ে দেওয়ার কারণ জানালেন নিগার সুলতানা

    • By Sara
    • সেপ্টেম্বর ২০, ২০২৬
    • 7 views
    টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছেড়ে দেওয়ার কারণ জানালেন নিগার সুলতানা

    শিল্পকলায় ‘আলিবাবা এবং চল্লিশ চোর’

    • By Sara
    • সেপ্টেম্বর ২০, ২০২৬
    • 11 views
    শিল্পকলায় ‘আলিবাবা এবং চল্লিশ চোর’