মালয়েশিয়ায় অভিযান ৩৭০ বাংলাদেশি অভিবাসী আটক

image_pdfSaveimage_print

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ায় দুদিনব্যাপী অভিযানে ১ হাজার ৪৩ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে এদের আটক করা হয়। আটকদের মধ্যে ৩৭০ জন বাংলাদেশি রয়েছেন। সোমবার থেকে শুরু হওয়া এ অভিযান দেশটির বিভিন্ন এলাকায় পরিচালনা করা হয়।

ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, ‘অপ সাসার’ নামের এ অভিযানে মোট ৩ হাজার ৩০৭ বিদেশিকে জিজ্ঞাসাবাদ ও তল­াশি করা হয়। আটকদের মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশি।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে জাকারিয়া জানান, বিদেশিদের উপস্থিতি নিয়ে স্থানীয়দের অভিযোগ বাড়ায় বর্তমানে সারা দেশে প্রতিদিন গড়ে পাঁচ থেকে ছয়টির বেশি অভিযান পরিচালনা করছে ইমিগ্রেশন বিভাগ। চলতি বছর ৩১ হাজারের বেশি বিদেশিকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া জুলাই পর্যন্ত প্রায় ২৮ হাজার বিদেশিকে ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে।

এদিকে অবৈধ অভিবাসীদের স্বেচ্ছায় দেশে ফেরার সুযোগ দিতে সরকার ‘মাইগ্রেন্ট রিপ্যাট্রিয়েশন প্রোগ্রাম’ চালু রেখেছে বলে জানান তিনি।

জাকারিয়া বলেন, এ কর্মসূচির আওতায় অবৈধ অভিবাসীরা স্বেচ্ছায় আত্মসমর্পণ করে ৫০০ রিঙ্গিত জরিমানা পরিশোধ করলে তাদের নিরাপদে নিজ দেশে ফেরার সুযোগ করে দেওয়া হয়। জানা যায়, ইমিগ্রেশন বিভাগের এ অভিযান অব্যাহত থাকবে।

  • Related Posts

    আমি কাতারে হামলা করেছি, বোমাও ফেলেছি: নেতানিয়াহু

    কাতারে হামলা চালানোর বিষয়টি নিয়ে প্রকাশ্যে দম্ভ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার (৫ সেপ্টেম্বর) ইসরায়েলি সংবাদমাধ্যম আই২৪নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, কাতার ইসরায়েলের জন্য ‘শত্রুভাবাপন্ন’ একটি দেশ। গাজা…

    ইয়েমেনে হুতি ও সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত ৬০

    ইয়েমেনের আন্তর্জাতিভাবে স্বীকৃত সরকারের অনুগত বাহিনীগুলোর সঙ্গে হুতি বিদ্রোহীদের সংঘর্ষে ৬০ জনের বেশি নিহত হয়েছে। শনিবারের এ সংঘর্ষে নিহতদের মধ্যে বেসামরিকরাও রয়েছেন বলে দেশটির চিকিৎসা ও সামরিক সূত্রগুলো আন্তর্জাতিক এক…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দিচ্ছে সরকার

    ৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দিচ্ছে সরকার

    দুর্নীতির অভিযোগের মধ্যেই এলজিইডির পিডি আতিকুল, সম্পদ ও অনৈতিক সম্পর্ক নিয়ে নতুন অভিযোগ

    • By admin admon
    • সেপ্টেম্বর ৬, ২০২৬
    • 19 views
    দুর্নীতির অভিযোগের মধ্যেই এলজিইডির পিডি আতিকুল, সম্পদ ও অনৈতিক সম্পর্ক নিয়ে নতুন অভিযোগ

    কোটি টাকার মাসোহারা থেকে সম্পদের পাহাড়—উত্তর বন্ডে মাসুম-হাসনাইন চক্রের বিরুদ্ধে বিস্তর অভিযোগ ফাইল আটকে অর্থ আদায়, বন্ড সুবিধায় অনিয়ম ও প্রভাব বিস্তারের অভিযোগ

    • By admin admon
    • সেপ্টেম্বর ৬, ২০২৬
    • 24 views
    কোটি টাকার মাসোহারা থেকে সম্পদের পাহাড়—উত্তর বন্ডে মাসুম-হাসনাইন চক্রের বিরুদ্ধে বিস্তর অভিযোগ ফাইল আটকে অর্থ আদায়, বন্ড সুবিধায় অনিয়ম ও প্রভাব বিস্তারের অভিযোগ

    জাল সনদ থেকে বদলি বাণিজ্য—গণপূর্তের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামানকে ঘিরে একের পর এক অভিযোগ

    • By admin admon
    • সেপ্টেম্বর ৬, ২০২৬
    • 9 views
    জাল সনদ থেকে বদলি বাণিজ্য—গণপূর্তের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামানকে ঘিরে একের পর এক অভিযোগ

    পরবর্তী প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ রেখে যেতে হবে: প্রধানমন্ত্রী

    পরবর্তী প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ রেখে যেতে হবে: প্রধানমন্ত্রী

    ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

    ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল