ইউক্রেনের ড্রোন ঠেকাতে রুশ জাহাজে খাঁচা ও পানির ট্যাংক!

image_pdfSaveimage_print

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের ক্রমবর্ধমান ড্রোন হামলা থেকে বাঁচতে নিজেদের জাহাজে অভিনব প্রতিরক্ষাব্যবস্থা যুক্ত করছে রাশিয়া। তেলের ট্যাংকারগুলোতে এখন ড্রোন-প্রতিরোধী জাল, ধাতব খাঁচা এমনকি পানির ট্যাংকও লাগানো হচ্ছে। সাগরে ভাসমান এসব জাহাজ দেখতে এখন অনেকটা ‘ম্যাড ম্যাক্স’ সিনেমার দৃশ্যপটের মতোই লাগছে।

সম্প্রতি বসফরাস প্রণালি পার হওয়ার সময় ২৮ বছরের পুরোনো ট্যাংকার ‘কারুজো’-তে এমন দৃশ্য চোখে পড়ে। ট্যাংকারটির চারপাশে ড্রোন-প্রতিরোধী জাল এবং ছাদে খাঁচার মতো কাঠামো ছিল। ড্রোনের আঘাতের জোর কমাতে এতে পানির ট্যাংকও যুক্ত করা হয়।

বিশ্লেষক ইয়োরুক ইসিক এ প্রসঙ্গে বলেন, ‘রিজভেল’ নামের আরেকটি রুশ ট্যাংকারেও একই ধরনের জাল দেখা গেছে। ট্যাংকার ট্র্যাকার্সের সহপ্রতিষ্ঠাতা সামির মাদানি জানান, ভয়ে নাবিকেরা নিজেদের ওই কাঠামোর ভেতর অবরুদ্ধ করে রেখেছেন।

মূলত রাশিয়ার সামরিক অর্থনীতি ও জ্বালানি সরবরাহ ব্যাহত করতে কিয়েভ চালকবিহীন নৌযান এবং ড্রোন দিয়ে হামলা বাড়িয়েছে। ২০২৬ সালের জুলাই থেকে আজভ ও কৃষ্ণসাগরে অন্তত ২১৮টি রুশ-সংশ্লিষ্ট নৌযানে আঘাত হেনেছে ইউক্রেন।

তবে এসব হামলার কারণে বৈশ্বিক জ্বালানি বাজার নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নভোরোসিস্ক টার্মিনালের কাছে হামলা থামাতে কিয়েভকে অনুরোধ করেছেন। কৃষ্ণসাগরে জাহাজের বিমা ও পরিবহন খরচও এখন অনেকটাই বেড়ে গেছে।

শুধু জাহাজ নয়, নভোরোসিস্ক নৌঘাঁটির নিরাপত্তাও জোরদার করেছে মস্কো। স্যাটেলাইট চিত্রে ঘাঁটির চারপাশে বিশাল জাল ও ব্যারিকেড দেখা গেছে। এর মধ্যেই বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, নভোরোসিস্কে তারা একটি ‘অনন্যসাধারণ অভিযান’ চালিয়েছেন। এতে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সাহায্যে রুশ জাহাজ, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এবং বন্দর অবকাঠামোতে আঘাত হানা হয়।

  • Related Posts

    হরমুজ প্রণালিতে ৪ তেল ট্যাঙ্কার ধ্বংসের দাবি ইরানের

    আন্তর্জাতিক ডেস্কঃ হরমুজ প্রণালির দক্ষিণে একটি নিষিদ্ধ নৌপথে প্রবেশের চেষ্টা করার সময় নৌ মাইনের আঘাতে চারটি তেল ট্যাঙ্কার ধ্বংস হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। বুধবার…

    আবারও নির্বাচিত হলেন মুসলিম ডেমোক্র্যাট কংগ্রেস ইলহান ওমর ও রশিদা তালিব

    আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রে ইসরায়েলের সবচেয়ে প্রখ্যাত সমালোচকদের অন্যতম ডেমোক্র্যাটিক কংগ্রেস নারী ইলহান ওমর এবং রশিদা তালিব নতুন মেয়াদে পুনরায় নির্বাচিত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) ওয়াই নেট গ্লোবালের এক প্রতিবেদনে এই…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    আজকের নামাজের সময়সূচি, ৪ নভেম্বর ২০২৬

    • By admin admon
    • নভেম্বর ৪, ২০২৬
    • 11 views
    আজকের নামাজের সময়সূচি, ৪ নভেম্বর ২০২৬

    মাঠে সংঘর্ষে স্প্যানিশ স্ট্রাইকারের মৃত্যুতে মেসির শোক

    • By admin admon
    • নভেম্বর ৪, ২০২৬
    • 11 views
    মাঠে সংঘর্ষে স্প্যানিশ স্ট্রাইকারের মৃত্যুতে মেসির শোক

    হ্যামস্ট্রিং চোটে একমাসের জন্য মাঠের বাইরে রদ্রি

    • By admin admon
    • নভেম্বর ৪, ২০২৬
    • 11 views
    হ্যামস্ট্রিং চোটে একমাসের জন্য মাঠের বাইরে রদ্রি

    মালিক-শ্রমিকপক্ষকে নিয়ে বৈঠকে শ্রম মন্ত্রণালয়

    মালিক-শ্রমিকপক্ষকে নিয়ে বৈঠকে শ্রম মন্ত্রণালয়

    আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় বাংলাদেশ-চীন সম্পর্ক গুরুত্বপূর্ণ: রিজভী

    আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় বাংলাদেশ-চীন সম্পর্ক গুরুত্বপূর্ণ: রিজভী

    শিল্পাঞ্চলে চলমান সহিংসতা কঠোর হস্তে দমনের নির্দেশ দিয়েছি: স্বরাষ্ট্রমন্ত্রী

    শিল্পাঞ্চলে চলমান সহিংসতা কঠোর হস্তে দমনের নির্দেশ দিয়েছি: স্বরাষ্ট্রমন্ত্রী