ডারউইন টেস্ট: দেড়শ রানের লিড নিয়ে দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ

image_pdfSaveimage_print

ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে অলআউট করার পর প্রথম ইনিংসে ৬ উইকেটে ৩৫১ রান তুলে আজ শুক্রবার দ্বিতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। সফরকারীদের লিড ৪ উইকেট হাতে রেখে ১৫৩ রান।

তানজিদ হাসান তামিমের সেঞ্চুরি (১০১) ও নাজমুল হোসেন শান্তর ফিফটিতে (৮৪) ভর করে সাড়ে তিনশ ছাড়িয়েছে বাংলাদেশের সংগ্রহ। মুমিনুল হক সৌরভের সঙ্গে ১৮৯ বলে ১০২ ও শান্তর সঙ্গে ১৫৭ বলে ৯৩ রান যোগ করে তানজিদ দলের সংগ্রহটা বড় করতে সাহায্য করেন। বামহাতি ওপেনার তানজিদ ১৯৭ বলে ১০১ রান করে আউট হওয়ার পর মুশফিকুর রহিমকে নিয়ে ৯৮ বলে ৬৬ রান যোগ করেন শান্ত। একটি সময় থামতে হয় শান্ত ও মুশফিককেও। শান্ত ১২৬ বলে ৮৪ ও মুশফিক ৫৫ বলে ৩৬ রান করেন।

তারকাদের মধ্যে ব্যর্থ হয়েছেন লিটন দাস। তিনি ১২ বলে শূন্য রান করে তিনি মিচেল স্টার্কের বলে আউট হয়েছেন। পরের ওভারে মুশফিককে ফরান প্যাট কামিন্স। ৩ উইকেটে ২৯৭ রান থেকে দেখতে না দেখতেই ৩০৮ রানে ষষ্ঠ উইকেটের পতন ঘটে বাংলাদেশের। এরপর সপ্তম উইকেটে দুর্দান্ত লড়াই করে ১৪৭ বল মোকাবেলা করেন মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ। দুজন বোর্ডে ৪৩ রান তুলে অবিচ্ছিন্ন থেকে মাঠ ছাড়েন।

মিচেল স্টার্ক ও জস হ্যাজেলউড দুটি করে এবং প্যাট কামিন্স ও নাথান লায়ন একটি করে উইকেট নেন।

  • Related Posts

    সবাইকে ছাড়িয়ে এখন শীর্ষে মিচেল স্টার্ক

    ক্রীড়া ডেস্ক : টেস্ট ইতিহাসে বাঁহাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। শ্রীলঙ্কার সাবেক বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথকে টপকে নতুন রেকর্ড গড়েছেন স্টার্ক। বৃহস্পতিবার (১৩ আগস্ট)…

    খেলার মাঝেই হাসানের প্রশংসায় অজি ক্রিকেটাররা

    ক্রীড়া ডেস্ক : ডারউইন টেস্টের প্রথম দিনেই অস্ট্রেলিয়ার মাটিতে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে বাংলাদেশ। দুর্দান্ত বোলিংয়ে স্বাগতিক অস্ট্রেলিয়াকে মাত্র ১৯৮ রানে গুটিয়ে দিয়ে দিন শেষে ১ উইকেটে ৯৬ রান করেছে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    বিআইডব্লিউটিএতে ‘রহিম সিন্ডিকেট’: ভুয়া বিল, জ্বালানি তেল লোপাট ও শতকোটি টাকার সম্পদের অভিযোগ

    বিআইডব্লিউটিএতে ‘রহিম সিন্ডিকেট’: ভুয়া বিল, জ্বালানি তেল লোপাট ও শতকোটি টাকার সম্পদের অভিযোগ

    ডারউইন টেস্ট: দেড়শ রানের লিড নিয়ে দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ

    ডারউইন টেস্ট:  দেড়শ রানের লিড নিয়ে দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ

    কে এই মাজহারুল ? বদলি–কমিটি বাণিজ্যের অভিযোগে বিআইডব্লিউটিএর ‘স্বঘোষিত’ সিবিএ সভাপতিকে ঘিরে তোলপাড় ! 

    কে এই মাজহারুল ? বদলি–কমিটি বাণিজ্যের অভিযোগে বিআইডব্লিউটিএর ‘স্বঘোষিত’ সিবিএ সভাপতিকে ঘিরে তোলপাড় ! 

    পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

    • By Sara
    • আগস্ট ১৩, ২০২৬
    • 16 views
    পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

    বহু বছর পর যোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে পাচ্ছি: আসিফ নজরুল

    • By Sara
    • আগস্ট ১৩, ২০২৬
    • 15 views
    বহু বছর পর যোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে পাচ্ছি: আসিফ নজরুল

    ৩০০ ফুট নিচে নেমেছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট, পাইলটের শরীরে মিলল গাঁজার উপস্থিতি

    • By Sara
    • আগস্ট ১৩, ২০২৬
    • 8 views
    ৩০০ ফুট নিচে নেমেছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট, পাইলটের শরীরে মিলল গাঁজার উপস্থিতি