আসিয়ান কাপে আন্ডারডগ হলেও চমক দেখাতে চায় বাংলাদেশ : ডুলি

image_pdfSaveimage_print

ক্রীড়া ডেস্ক : সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতিতে দেশের মাটিতে কাছাকাছি শক্তির কোনো দলের বিপক্ষে ম্যাচ খেলার পরিকল্পনা ছিল বাংলাদেশ ফুটবল দলের। তবে এরই মধ্যে আসিয়ান কাপ খেলার আমন্ত্রণ পাওয়ায় সেই পরিকল্পনায় এসেছে পরিবর্তনের সম্ভাবনা। কোচ থমাস ডুলি আসিয়ান কাপে খেলার পক্ষেই মত দিয়েছেন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে আলোচনার পর ডুলি জানিয়েছেন, আসিয়ান কাপে খেলার সুযোগ তৈরি হলে তা বাংলাদেশের জন্য ভালো হবে। তবে এখনো বিষয়টি চূড়ান্ত হয়নি।

ডুলি বলেন, আসিয়ান কাপে বাংলাদেশের খেলার সম্ভাবনা তৈরি হয়েছে। এটি হলে ভালো হবে এবং বাংলাদেশ সেখানে খেলতে পারে। বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। ফিফা ও ইন্দোনেশিয়ার পক্ষ থেকে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে জানতে চাওয়া হয়েছে এবং বাংলাদেশ ইতিবাচক সাড়া দিয়েছে। তবে ফিফা এখনো আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণ নিশ্চিত করেনি।

আগামী ৪ নভেম্বর ঢাকায় শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ। তার আগে আসিয়ান কাপে ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরের মতো দলের বিপক্ষে খেলাকে সাফের প্রস্তুতির জন্য কার্যকর মনে করছেন ডুলি।

বাংলাদেশের সম্ভাব্য অবস্থান নিয়ে ডুলি বলেন, আসিয়ান কাপে বাংলাদেশ আন্ডারডগ হিসেবে খেলবে। ফলে প্রত্যাশার চাপ তুলনামূলক কম থাকবে। তবে ফলাফল নেতিবাচক হলে সেটি খেলোয়াড়দের ওপর প্রভাব ফেলতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।

আগামী ২১ সেপ্টেম্বর শুরু হবে ফিফা আন্তর্জাতিক উইন্ডো। এর আগে বাংলাদেশের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত না হওয়ায় জাতীয় দলের পরিকল্পনা করতে সমস্যায় পড়ছেন কোচ। আসিয়ান কাপ, দেশের মাটিতে ম্যাচ নাকি কিরগিজস্তানের টুর্নামেন্ট কোন পথে এগোবে বাংলাদেশ, সেটি এখনো নিশ্চিত নয়।

শুধু জাতীয় দলের সূচি নয়, ঘরোয়া ফুটবলের অনিশ্চয়তাও ভাবাচ্ছে ডুলিকে। ২৮ আগস্ট লিগ শুরুর কথা থাকলেও এখনো তা নিশ্চিত হয়নি। তাঁর মতে, সাধারণত লিগ শুরুর চার থেকে ছয় সপ্তাহ আগে খেলোয়াড়দের কন্ডিশনিং অনুশীলন প্রয়োজন। কিন্তু অনেক ক্লাব সেই প্রস্তুতি নিতে পারেনি।

ডুলি জানান, বাংলাদেশের ফুটবলাররা ইতোমধ্যে প্রায় পাঁচ সপ্তাহ অনুশীলনের বাইরে রয়েছেন। এমন পরিস্থিতিতে জাতীয় দলের ক্যাম্প কবে শুরু করা হবে, তা নিয়ে এখনই পরিকল্পনা করা কঠিন।

  • Related Posts

    মারা গেলেন তরুণ ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়

    ক্রীড়া ডেস্ক : জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলার স্বপ্ন ছিল ফেনীর তরুণ ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়ের। চট্টগ্রাম বিভাগের হয়ে অনূর্ধ্ব-১৮ দলে খেলা এই প্রতিশ্রুতিশীল ক্রিকেটার অ্যাকিউট মায়েলয়েড লিউকেমিয়া (এএমএল) নামের…

    ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ইংল্যান্ডকে পেছনে ফেলল আফগানিস্তান

    খেলাধুলা ডেস্কঃ আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি পেল আফগানিস্তান। ত্রিদেশীয় সিরিজের শিরোপা জয়ের পর আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ইংল্যান্ডকে পেছনে ফেলেছে দলটি। আট নম্বর থেকে সাত নম্বরে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    সৌদির বিমানবন্দরে বিধিনিষেধ: বাতিল-স্থগিত ১৪৪ ফ্লাইট, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী

    • By Sara
    • অক্টোবর ২৪, ২০২৬
    • 3 views
    সৌদির বিমানবন্দরে বিধিনিষেধ: বাতিল-স্থগিত ১৪৪ ফ্লাইট, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী

    বিশ্ববাজারে তেলের দাম ৬ মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি প্রায় ১১৭ ডলার

    • By Sara
    • অক্টোবর ২৪, ২০২৬
    • 6 views
    বিশ্ববাজারে তেলের দাম ৬ মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি প্রায় ১১৭ ডলার

    মারা গেলেন তরুণ ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়

    • By Sara
    • অক্টোবর ২৪, ২০২৬
    • 2 views
    মারা গেলেন তরুণ ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়

    ‘হামলাকারীদের লক্ষ্য ছিলাম আমি’, গাড়িতে গুলির পর সংগীতশিল্পী আসিফ

    • By Sara
    • অক্টোবর ২৪, ২০২৬
    • 2 views
    ‘হামলাকারীদের লক্ষ্য ছিলাম আমি’, গাড়িতে গুলির পর সংগীতশিল্পী আসিফ

    শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে নগদ টাকা, স্বর্ণ ও ১৮ দেশের মুদ্রা

    শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে নগদ টাকা, স্বর্ণ ও ১৮ দেশের মুদ্রা

    আলেমদের জন্য রক্ত দিতেও দ্বিধা করব না: ধর্মমন্ত্রী

    আলেমদের জন্য রক্ত দিতেও দ্বিধা করব না: ধর্মমন্ত্রী