ওমানে ট্রাম্পের বোমা হামলার হুমকি

image_pdfSaveimage_print

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সঙ্গে চলমান সংঘাত বন্ধে কূটনৈতিক উদ্যোগে বাধা সৃষ্টি করলে উপসাগরীয় দেশ ওমানে সোমবার (১৭ আগস্ট) বোমা হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র এবং ওয়াশিংটন ও তেহরানের মধ্যে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে পরিচিত ওমানের বিরুদ্ধে এ নিয়ে দ্বিতীয়বারের মতো সরাসরি হুমকি দিলেন ট্রাম্প।

এক টেলিভিশন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, সংঘাত অবসানের প্রক্রিয়ায় ওমান কোনো ধরনের বাধা সৃষ্টি করলে দেশটির ওপর কঠোর হামলা চালানো হবে। প্রায় ছয় মাস ধরে চলা সংঘাতের অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নির্ধারিত কূটনৈতিক সময়সীমা কোনো চূড়ান্ত সমঝোতা ছাড়াই শেষ হওয়ার পর তিনি এ মন্তব্য করেন।

তবে সমঝোতায় পৌঁছাতে এখনই কোনো তাড়াহুড়ো করছেন না বলেও জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, এ বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমাও বেঁধে দেওয়া হয়নি। একই সঙ্গে ইরানের ‘আত্মসমর্পণের’ ইঙ্গিত দিতে সাদা পতাকা প্রদর্শন করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। ইরানকে পরমাণু অস্ত্র অর্জন থেকে বিরত রাখাই যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য বলে আবারও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।

গত জুনে জি-সেভেন সম্মেলনের ফাঁকে হওয়া সমঝোতার আওতায় ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, পারমাণবিক কর্মসূচিসহ বিভিন্ন বিষয়ে বিরোধ মেটাতে সর্বোচ্চ ৬০ দিনের একটি সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। তবে কোনো চূড়ান্ত সমঝোতা ছাড়াই সেই সময়সীমা শেষ হয়েছে।

এদিকে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে ওমান ও ইরানের মধ্যে আলোচনা চলার মধ্যেই ট্রাম্পের নতুন এই হুমকিতে উত্তেজনা আরও বেড়েছে। দীর্ঘদিনের মার্কিন মিত্র হওয়া সত্ত্বেও এর আগে মন্ত্রিসভার বৈঠকেও ওমানকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল ট্রাম্পের বিরুদ্ধে।

তবে ট্রাম্পের কঠোর বক্তব্যের মধ্যেও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওমানের সঙ্গে তাদের আনুষ্ঠানিক আলোচনা ইতিবাচকভাবেই এগিয়ে চলছে।

  • Related Posts

    ট্রাম্পের ‘পা ভেঙে দেওয়ার’ হুমকি ইরানের সেনাপ্রধানের, মার্কিন সেনা হত্যায় পুরস্কার ঘোষণা

    আন্তর্জাতিক ডেস্ক : কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ডে পরিণত করার হুমকি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই বিস্ফোরক মন্তব্যের কড়া জবাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ‘পা ভেঙে দেওয়ার’ নজিরবিহীন…

    পশ্চিমবঙ্গে হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৬

    আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন। সোমবার (১৭ আগস্ট) ভোর ৪টার দিকে মন্দিরের সামনে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    র‍্যাব বিলুপ্ত করে এসআরবি, আইনের খসড়া অনুমোদন

    • By Sara
    • আগস্ট ১৭, ২০২৬
    • 1 views
    র‍্যাব বিলুপ্ত করে এসআরবি, আইনের খসড়া অনুমোদন

    পাল্টে যাচ্ছে দেশের অর্থবছর, কার্যকর ২০২৮-২৯ থেকে

    • By Sara
    • আগস্ট ১৭, ২০২৬
    • 1 views
    পাল্টে যাচ্ছে দেশের অর্থবছর, কার্যকর ২০২৮-২৯ থেকে

    ট্রাম্পের ‘পা ভেঙে দেওয়ার’ হুমকি ইরানের সেনাপ্রধানের, মার্কিন সেনা হত্যায় পুরস্কার ঘোষণা

    • By Sara
    • আগস্ট ১৭, ২০২৬
    • 2 views
    ট্রাম্পের ‘পা ভেঙে দেওয়ার’ হুমকি ইরানের সেনাপ্রধানের, মার্কিন সেনা হত্যায় পুরস্কার ঘোষণা

    ওমানে ট্রাম্পের বোমা হামলার হুমকি

    • By Sara
    • আগস্ট ১৭, ২০২৬
    • 3 views
    ওমানে ট্রাম্পের বোমা হামলার হুমকি

    চিলমারীতে ব্যাডমিন্টন খেলার মাঠে ইউএনওকে হামলা

    • By Sara
    • আগস্ট ১৭, ২০২৬
    • 3 views
    চিলমারীতে ব্যাডমিন্টন খেলার মাঠে ইউএনওকে হামলা

    ‘আমরা পরের ম্যাচটাও জিততে পারি’ : মুশফিকুর রহিম

    • By Sara
    • আগস্ট ১৭, ২০২৬
    • 3 views
    ‘আমরা পরের ম্যাচটাও জিততে পারি’ : মুশফিকুর রহিম