ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৪, মামলা ৫২

image_pdfSaveimage_print

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৪ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৫২টি মামলা দায়ের করা হয়েছে।

আজ সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও অস্ত্র, মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩৫ জন, লালবাগ বিভাগে ৪১ জন, ওয়ারী বিভাগে ৫৩ জন, মতিঝিল বিভাগে ৪৮ জন, তেজগাঁও বিভাগে ৫৮ জন, মিরপুর বিভাগে ১২৩ জন, গুলশান বিভাগে ৪৪ জন, উত্তরা বিভাগে ৫৪ জন, গোয়েন্দা বিভাগে ৮ জন রয়েছে।

এ সময় ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি, ১টি বিদেশি রিভলবার, ২টি সামুরাই, ৮৬ কেজি ৫৯০ গ্রাম গাঁজা, ৩৭৬৩ পিস ইয়াবা, ৩.৩৫ গ্রাম হেরোইন, ১ বোতল বিদেশি মদ, ৩ বোতল দেশি মদ, ১টি ছুরি, ১টি আংশিক ব্লেড, ট্রেনের টয়লেটের স্টীলের ট্যাপ ৪টি, প্লাস্টিকের ট্যাপ ৫টি, ১০টি মোবাইল ফোন, ২১.২ লিটার ঔষুধের ক্যামিক্যাল ও একজন ভিকটিম উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

  • Related Posts

    ১০ তলা ভবনের নামে ২ কোটি ৮০ লাখ টাকার ‘ভুয়া বিল’! নির্মাণ থেমেছে ৮ তলায়, নথিতে দেখানো হয়েছে নবম-দশম তলার কাজ—প্রকৌশলী হাসান শওকতকে ঘিরে গুরুতর অভিযোগ

    বিশেষ প্রতিবেদকঃ রাজধানীর পুরান ঢাকার ঐতিহ্যবাহী শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ে ১০ তলা ভবন নির্মাণ প্রকল্প ঘিরে উঠেছে সরকারি অর্থ আত্মসাৎ ও ভুয়া বিল উত্তোলনের গুরুতর অভিযোগ। অভিযোগের কেন্দ্রে রয়েছেন শিক্ষা…

    অনিয়ম-দুর্নীতির অভিযোগের ভিত্তিতে তদন্ত চাওয়া হয়েছে গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের বিরুদ্ধে

    বিশেষ প্রতিবেদকঃ গণপূর্ত অধিদপ্তরের ই/এম পি অ্যান্ড ডি জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আলমগীর খানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, সরকারি অর্থের অনিয়মিত ব্যয়, সম্পদ অর্জন এবং স্বজনদের মাধ্যমে ঠিকাদারি কার্যক্রমে প্রভাব…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৪, মামলা ৫২

    ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৪, মামলা ৫২

    একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা চূড়ান্ত করতে কমিটি

    একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা চূড়ান্ত করতে কমিটি

    ১০ তলা ভবনের নামে ২ কোটি ৮০ লাখ টাকার ‘ভুয়া বিল’! নির্মাণ থেমেছে ৮ তলায়, নথিতে দেখানো হয়েছে নবম-দশম তলার কাজ—প্রকৌশলী হাসান শওকতকে ঘিরে গুরুতর অভিযোগ

    • By admin admon
    • আগস্ট ১৭, ২০২৬
    • 6 views
    ১০ তলা ভবনের নামে ২ কোটি ৮০ লাখ টাকার ‘ভুয়া বিল’! নির্মাণ থেমেছে ৮ তলায়, নথিতে দেখানো হয়েছে নবম-দশম তলার কাজ—প্রকৌশলী হাসান শওকতকে ঘিরে গুরুতর অভিযোগ

    রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত

    রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত

    অনিয়ম-দুর্নীতির অভিযোগের ভিত্তিতে তদন্ত চাওয়া হয়েছে গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের বিরুদ্ধে

    • By admin admon
    • আগস্ট ১৭, ২০২৬
    • 12 views
    অনিয়ম-দুর্নীতির অভিযোগের ভিত্তিতে তদন্ত চাওয়া হয়েছে গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের বিরুদ্ধে

    ১৮ আগস্ট চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস

    • By Sara
    • আগস্ট ১৬, ২০২৬
    • 9 views
    ১৮ আগস্ট চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস