সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত

image_pdfSaveimage_print

আবহাওয়া ডেস্কঃ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত মৌসুমি নিম্নচাপটি আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে ঝাড়খণ্ড এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৌসুমি নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর ফলে উত্তর বঙ্গোপসাগর, সমুদ্রবন্দরসমূহ এবং বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পরিস্থিতির বিবেচনায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অত্যন্ত সতর্কতার সঙ্গে উপকূলের কাছাকাছি থেকে চলাচল করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

  • Related Posts

    উজানে ভারী বৃষ্টির আভাস, বাড়তে পারে কয়েকটি নদ-নদীর পানি

    আবহাওয়া ডেস্কঃ উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসের মধ্যে আগামী কয়েক দিনে দেশের কয়েকটি নদ-নদীর পানি বাড়তে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে বর্তমানে দেশের সব প্রধান…

    দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির আভাস

    রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এ সময় তাপমাত্রা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলেও সংস্থাটি জানায়। শনিবার ভোর ৫টা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    দুর্নীতির অভিযোগের মধ্যেই এলজিইডির পিডি আতিকুল, সম্পদ ও অনৈতিক সম্পর্ক নিয়ে নতুন অভিযোগ

    • By admin admon
    • সেপ্টেম্বর ৬, ২০২৬
    • 15 views
    দুর্নীতির অভিযোগের মধ্যেই এলজিইডির পিডি আতিকুল, সম্পদ ও অনৈতিক সম্পর্ক নিয়ে নতুন অভিযোগ

    কোটি টাকার মাসোহারা থেকে সম্পদের পাহাড়—উত্তর বন্ডে মাসুম-হাসনাইন চক্রের বিরুদ্ধে বিস্তর অভিযোগ ফাইল আটকে অর্থ আদায়, বন্ড সুবিধায় অনিয়ম ও প্রভাব বিস্তারের অভিযোগ

    • By admin admon
    • সেপ্টেম্বর ৬, ২০২৬
    • 22 views
    কোটি টাকার মাসোহারা থেকে সম্পদের পাহাড়—উত্তর বন্ডে মাসুম-হাসনাইন চক্রের বিরুদ্ধে বিস্তর অভিযোগ ফাইল আটকে অর্থ আদায়, বন্ড সুবিধায় অনিয়ম ও প্রভাব বিস্তারের অভিযোগ

    জাল সনদ থেকে বদলি বাণিজ্য—গণপূর্তের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামানকে ঘিরে একের পর এক অভিযোগ

    • By admin admon
    • সেপ্টেম্বর ৬, ২০২৬
    • 5 views
    জাল সনদ থেকে বদলি বাণিজ্য—গণপূর্তের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামানকে ঘিরে একের পর এক অভিযোগ

    পরবর্তী প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ রেখে যেতে হবে: প্রধানমন্ত্রী

    পরবর্তী প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ রেখে যেতে হবে: প্রধানমন্ত্রী

    ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

    ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

    বিকেলে শপথ নেবেন পিএসসির নতুন চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়া

    বিকেলে শপথ নেবেন পিএসসির নতুন চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়া