শীর্ষ সন্ত্রাসী ও সাবেক স্বামী সাদ্দামের হোসেন জয়ের বিরুদ্ধে হত্যার হুমকি ও অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে নারীর বিচার দাবি

image_pdfSaveimage_print

নিজস্ব প্রতিবেদক, সাবেক স্বামীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ভয়ভীতি দেখানো, অর্থ আদায়, হত্যার হুমকি এবং অশ্লীল ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখানোর অভিযোগ করেছেন এক নারী। একই সঙ্গে তার বর্তমান স্বামীকে হত্যার উদ্দেশ্যে গরম ডালের পাতিল ছুড়ে গুরুতর আহত করারও অভিযোগ উঠেছে।

ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ওই নারী। সোমবার (১৭ আগস্ট) ঢাকার মিরপুর-১০ এর সেনপাড়া পর্বতা  এলাকায় অবস্থিত মিরপুর প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে তিনি তার সাবেক স্বামী ও শীর্ষ সন্ত্রাসী সাদ্দাম হোসেন জয় ও তার সহযোগীদের বিরুদ্ধে এসব অভিযোগ তুলে ধরেন। ওই নারীর দাবি, কয়েক বছর আগে সাদ্দাম হোসেন জয়ের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর তিনি বিদেশে গিয়ে উপার্জন করেন এবং সেই অর্থ দিয়ে দেশে একটি বাড়ি নির্মাণ ও ক্রয় করেন। ওই অর্থের বড় অংশই তিনি তৎকালীন স্বামী শীর্ষ সন্ত্রাসী সাদ্দাম হোসেন জয়ের কাছে পাঠিয়েছিলেন বলে দাবি করেন তিনি।

তার অভিযোগ, পরবর্তী সময়ে সাদ্দাম হোসেন জয় বিভিন্নভাবে ভয়ভীতি ও চাপ প্রয়োগ করে তার কাছ থেকে প্রায় ৩৪ লাখ টাকা নিয়েছেন। একই সঙ্গে মাদক সেবন এবং বিভিন্ন নারীর সঙ্গে অনৈতিকভাবে চলাফেরার অভিযোগও করেন তিনি। তাদের সংসারে দুই সন্তান থাকলেও সাবেক স্বামী সন্তানদেরও দেখাশোনা করেন না বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

পরিস্থিতির একপর্যায়ে প্রায় নয় মাস আগে ওই নারী সাদ্দাম হোসেন জয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদ করেন। এরপর প্রায় এক মাস আগে তিনি রবিউল ইসলাম রবু নামে এক ব্যক্তিকে বিয়ে করেন।

অভিযোগকারী নারীর ভাষ্য, বিবাহবিচ্ছেদের পর থেকেই সাদ্দাম হোসেন জয় বিভিন্নভাবে তাকে চাপ দিতে থাকেন। তার মালিকানাধীন বাড়িটি লিখে দেওয়ার জন্য চাপ দেওয়া হয় এবং বাড়িটি না লিখে দিলে তার বর্তমান স্বামী রবিউল ইসলাম রবুকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের সময় শীর্ষ সন্ত্রাসী সাদ্দাম হোসেন জয় বিদেশে চলে যান। পরবর্তীতে দেশে ফিরে তিনি আবারও ওই নারীকে টাকা এবং বাড়ীর জন্য  বিভিন্নভাবে চাপ দিতে থাকেন। মোবাইল ফোনে হুমকি দেওয়ার পাশাপাশি বিভিন্ন ব্যক্তির মাধ্যমে চাপ সৃষ্টি করা হয়।

অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে সাদ্দাম হোসেন জয় ওই নারীকে তার এক বন্ধুর বাড়িতে যেতে বলেন। সেখানে তাকে কোমল পানীয়ের সঙ্গে কথিত চেতনানাশক ওষুধ খাইয়ে অচেতন করা হয় এবং তার একটি আপত্তিকর ভিডিও ধারণ করা হয় বলে অভিযোগ করেন ওই নারী।

ওই নারীর দাবি, পরবর্তীতে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছ থেকে টাকা দাবি করা হয়। ভিডিওটি প্রকাশ করে দেওয়ার হুমকি দিয়ে তাকে দীর্ঘদিন ধরে মানসিকভাবে চাপের মধ্যে রাখা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

অভিযোগকারী জানান, একপর্যায়ে সাদ্দাম হোসেন জয় তার কথিত সহযোগীদের নিয়ে টাকা নিতে ওই নারীর বাড়িতে আসেন। এ সময় তার বর্তমান স্বামী রবিউল ইসলাম রবু একটি দোকানে ছিলেন। স্ত্রীর ফোন পেয়ে বাড়িতে কোনো বিপদ হয়েছে জানতে পেরে তিনি দ্রুত বাড়িতে ছুটে আসেন। বাড়িতে এসে তিনি সাদ্দাম হোসেন জয় ও তার সঙ্গে থাকা লোকজনকে দেখতে পান বলে অভিযোগ করা হয়।

এ সময় রবিউল ইসলাম রবুকে হত্যার হুমকি দেওয়া হয় বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয়। অভিযোগকারী নারীর ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় দুপুর হওয়ায় তিনি রান্নার কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে তার বর্তমান স্বামীকে হত্যার উদ্দেশ্যে রান্না করা গরম ডালের একটি পাতিল ছুড়ে মারা হয়। এতে রবিউল ইসলাম রবু গুরুতর আহত হন এবং পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয় বলে দাবি করা হয়েছে।

ঘটনার পর এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

আহত হওয়ার চিকিৎসা সংক্রান্ত কাগজপত্রসহ ঘটনার বিভিন্ন প্রমাণ তাদের কাছে রয়েছে বলে দাবি করেন অভিযোগকারী।

তবে অভিযোগকারীর দাবি, থানায় বিষয়টি জানিয়ে জিডি করা হলেও অভিযুক্তের বিরুদ্ধে প্রত্যাশিত আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। এ কারণে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং ভবিষ্যতে আরও বড় ধরনের হামলা বা ক্ষতির আশঙ্কা করছেন।

সংবাদ সম্মেলনে ওই নারী বলেন, তিনি তার নিজের উপার্জনে তৈরি করা সম্পদ রক্ষা, নিজের ও পরিবারের নিরাপত্তা এবং সাবেক স্বামী ও তার সহযোগীদের কথিত সন্ত্রাসী বাহিনী হুমকি-ধামকি থেকে মুক্তি চান।

একই সঙ্গে তার কাছ থেকে নেওয়া বিপুল অর্থ, অশ্লীল ভিডিও ধারণ ও তা ছড়িয়ে দেওয়ার হুমকি, হত্যার হুমকি এবং তার বর্তমান স্বামীকে আহত করার অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি করেন তিনি।

তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করে বলেন, অভিযোগগুলো তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

  • Related Posts

    ওবায়দুল কাদেরসহ ৭ জনের পক্ষে যুক্তি উপস্থাপন চলছে

    জুলাই গণঅভ্যুত্থানের সময়কার মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর যুক্তি উপস্থাপন চলছে। সোমবার (১৭ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ যুক্তিতর্ক…

    বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরে লাইসেন্স বাণিজ্যের অভিযোগ, ৫ বছরে ৫৭১ কোটি টাকা হাতিয়ে নেওয়ার দাবি- প্রকৌশলী আতোয়ার রহমান মোল্লার ভূমিকা নিয়ে প্রশ্ন

    বিশেষ প্রতিবেদকঃ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরকে (বিইআই) ঘিরে গত কয়েক বছরে বিপুল অর্থের অনিয়ম ও ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে। বিভিন্ন শ্রেণির বৈদ্যুতিক লাইসেন্স,…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    শীর্ষ সন্ত্রাসী ও সাবেক স্বামী সাদ্দামের হোসেন জয়ের বিরুদ্ধে হত্যার হুমকি ও অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে নারীর বিচার দাবি

    শীর্ষ সন্ত্রাসী ও সাবেক স্বামী সাদ্দামের হোসেন জয়ের বিরুদ্ধে হত্যার হুমকি ও অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে নারীর বিচার দাবি

    নারীদের জন্য চালু হলো পিংক বাস সার্ভিস

    • By admin admon
    • আগস্ট ১৮, ২০২৬
    • 6 views
    নারীদের জন্য চালু হলো পিংক বাস সার্ভিস

    জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে বিএনপির স্থায়ী কমিটির নতুন চার সদস্যের শ্রদ্ধা

    জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে বিএনপির স্থায়ী কমিটির নতুন চার সদস্যের শ্রদ্ধা

    রাষ্ট্রপতি নির্বাচনে আজ শেষ হচ্ছে প্রার্থিতা প্রত্যাহারের সময়

    • By admin admon
    • আগস্ট ১৮, ২০২৬
    • 7 views
    রাষ্ট্রপতি নির্বাচনে আজ শেষ হচ্ছে প্রার্থিতা প্রত্যাহারের সময়

    দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর পর কিমের সঙ্গে যোগাযোগের ইঙ্গিত ট্রাম্পের

    দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর পর কিমের সঙ্গে যোগাযোগের ইঙ্গিত ট্রাম্পের

    সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত

    • By admin admon
    • আগস্ট ১৮, ২০২৬
    • 4 views
    সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত