বিপিএল না হলে আর্থিকভাবে খেলোয়াড়দের ক্ষতি, স্বীকার করেন তামিম

image_pdfSaveimage_print

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আরেক নাম বিতর্ক। প্রতিটি আসরই ছিল নানান সমস্যায় জর্জরিত। জোড়াতালির বিপিএল আর আয়োজন করতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএল না হলে খেলোয়াড়রা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন, তা খোলামেলাভাবেই স্বীকার করেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। তবে টুর্নামেন্টের শৃঙ্খলা ও দীর্ঘমেয়াদী স্বার্থে বিসিবি এই কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) মিরপুরে সংবাদ সম্মেলনে তামিম বলেন,  ‘১২ মাস কিংবা ১৪ মাস লাগুক আমি ভালোভাবে বিপিএল করবো। নাহলে করবো না। আর আমার মনে হয় না, এবার বিপিএল আয়োজন করা হবে।’

বার বিপিএল না হলে খেলোয়াড়েরা যে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন, সেটিও মাথায় আছে তামিমের। তিনি আরও বলেন, ‘আমি খেলোয়াড় থাকলে নিজেও হতাশ হতাম। তাদের আর্থিক ক্ষতি হবে এটা আমি অস্বীকার করি না। কিন্তু তারাও বোঝে যে এই টুর্নামেন্টটা এমন হওয়া উচিত, যা নিয়ে বিসিবি গর্ব করতে পারে। গত কয়েক বছরে যা হয়েছে তা নিয়ে কি আমরা গর্বিত? হয়তো না।’

বিসিবি প্রধান বলেন, ‘বিপিএলের শেষ দুই আসরে ৪০ কোটি টাকা ক্ষতি হয়েছে বিসিবি’র। তাই যে টুর্নামেন্টে আমার ২০ কোটি টাকা ক্ষতি হবে, সেই টুর্নামেন্ট আমার প্রায়ারোটি লিস্টে নাই এই মুহূর্তে।’

  • Related Posts

    টেন্ডুলকারের বিশ্ব রেকর্ড স্পর্শ করলেন রুট

    ক্রীড়া ডেস্ক : টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ হাফ-সেঞ্চুরিতে ভারতের শচীন টেন্ডুলকারের বিশ্ব রেকর্ড স্পর্শ করেছেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। লিডসে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৬৬ রান…

    ইনিংস ব্যবধানে পাকিস্তানকে হারাল ইংল্যান্ড

    ক্রীড়া ডেস্ক : লিডসে পাকিস্তানকে গুঁড়িয়ে দিলো ইংল্যান্ড। তৃতীয় দিন চা বিরতির আগেই জয় নিশ্চিত করল স্বাগতিকরা। ইনিংস ও ১০৩ রানের ব্যবধানে জিতে টেস্ট সিরিজ শুরু করেছে তারা। মাত্র ৩৭.৩…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    লন্ডন প্রবাসী থেকে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

    • By Sara
    • আগস্ট ২১, ২০২৬
    • 7 views
    লন্ডন প্রবাসী থেকে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

    ভারতের কলকাতার অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

    • By Sara
    • আগস্ট ২১, ২০২৬
    • 6 views
    ভারতের কলকাতার অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

    সৌদি-পাকিস্তান-তুরস্ক সামরিক জোটে বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে ভারতের বার্তা

    • By Sara
    • আগস্ট ২১, ২০২৬
    • 7 views
    সৌদি-পাকিস্তান-তুরস্ক সামরিক জোটে বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে ভারতের বার্তা

    দীর্ঘ নৌযাত্রার অবসান, অবশেষে ঘরে ফেরার পালা আব্রাহাম লিংকনের

    • By Sara
    • আগস্ট ২১, ২০২৬
    • 7 views
    দীর্ঘ নৌযাত্রার অবসান, অবশেষে ঘরে ফেরার পালা আব্রাহাম লিংকনের

    দিনাজপুরে ৩৮ কোটি টাকার সাপের বিষ জব্দ, আটক ৪

    • By Sara
    • আগস্ট ২১, ২০২৬
    • 7 views
    দিনাজপুরে ৩৮ কোটি টাকার সাপের বিষ জব্দ, আটক ৪

    টেন্ডুলকারের বিশ্ব রেকর্ড স্পর্শ করলেন রুট

    • By Sara
    • আগস্ট ২১, ২০২৬
    • 8 views
    টেন্ডুলকারের বিশ্ব রেকর্ড স্পর্শ করলেন রুট