ম্যাকাইতে ব্যাটে-বলে ইতিহাস গড়লেন শরীফুল

image_pdfSaveimage_print

ক্রীড়া ডেস্ক : ম্যাকাইতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন ব্যাট ও বল হাতে দুর্দান্ত নৈপুণ্যে রেকর্ডের মালিক হলেন বাংলাদেশের পেসার শরীফুল ইসলাম। শনিবার (২২ আগস্ট) টেস্টের প্রথম দিনে টস হেরে আগে ব্যাট করে ৬৪ রানে অলআউট হয় বাংলাদেশ।

৩৯ রানে নবম উইকেট পতনের পর তাইজুল ইসলামকে নিয়ে শেষ উইকেটে ২৫ রানের জুটি গড়ে বাংলাদেশকে সর্বনিম্ন দলীয় রানে গুটিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করেন শরীফুল। ব্যাট হাতে ১১ নম্বরে নেমে দলের হয়ে সর্বোচ্চ ১৪ রান করেন তিনি।

জবাবে প্রথম দিন শেষে ৮ উইকেটে ১৬৫ রান করেছে অস্ট্রেলিয়া। ২ উইকেট হাতে নিয়ে ১০১ রানে এগিয়ে অজিরা। বল হাতে বাংলাদেশের সফল বোলার শরীফুল। ১১ ওভার বল করে ৩৫ রানে ৬ উইকেট শিকার করেন তিনি।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে শরীফুল ১১ নম্বরে ব্যাট করতে নেমে ৫ বা তার বেশি রান করার পাশাপাশি বোলিংয়ে অন্তত ৫ উইকেট শিকারের কীর্তি গড়লেন।
দলের ব্যাটারদের ব্যর্থতার পর শরীফুলের দুর্দান্ত বোলিংয়ে ম্যাচে ফিরে বাংলাদেশ। দিন শেষে ১০১ রানে পিছিয়ে থাকলেও শরীফুলের ক্যারিয়ার সেরা বোলিংয়ে ম্যাচে টিকে আছে টাইগাররা। ১৪ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এই নিয়ে প্রথমবার ইনিংসে ৫ উইকেট নিলেন এই বাঁহাতি পেসার।
  • Related Posts

    ফিফা আশিয়ান কাপে খেলবে বাংলাদেশ

    ক্রীড়া ডেস্ক : ফিফা আশিয়ান কাপে অংশ নেওয়ার অনুমতি পেয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টে খেলার বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সম্মতি জানানোর পর ফিফার অনুমোদনের অপেক্ষায় ছিল। অবশেষে ফিফার কাছ থেকে ইতিবাচক…

    টানা ২৫ মৌসুমে গোল করে নতুন বিশ্ব রেকর্ড রোনালদোর

    ক্রীড়া ডেস্কঃ সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্রিশ্চিয়ানো রোনালদো বলেছেন, এটাই হতে যাচ্ছে তার সম্ভাব্য শেষ মৌসুম। আর ক্যারিয়ারের সম্ভাব্য শেষ মৌসুমের শুরুতেই দুর্দান্ত এক রেকর্ড গড়লেন এই পর্তুগিজ সুপারস্টার। ২০০২-০৩…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ডিসির মিডিয়া সেলের মোবাইল নম্বর হ্যাক করে টাকা দাবি

    • By Sara
    • আগস্ট ২২, ২০২৬
    • 0 views
    ডিসির মিডিয়া সেলের মোবাইল নম্বর হ্যাক করে টাকা দাবি

    ম্যাকাইতে ব্যাটে-বলে ইতিহাস গড়লেন শরীফুল

    • By Sara
    • আগস্ট ২২, ২০২৬
    • 1 views
    ম্যাকাইতে ব্যাটে-বলে ইতিহাস গড়লেন শরীফুল

    আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে উত্তপ্ত তালতলী বিএনপি, শহিদুল হকের অপসারণ দাবি তৃণমূলের

    আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে উত্তপ্ত তালতলী বিএনপি, শহিদুল হকের অপসারণ দাবি তৃণমূলের

    ফিফা আশিয়ান কাপে খেলবে বাংলাদেশ

    • By Sara
    • আগস্ট ২২, ২০২৬
    • 1 views
    ফিফা আশিয়ান কাপে খেলবে বাংলাদেশ

    বড় পর্দায় ফেরার পথে অপূর্ব, কথা চলছে চার সিনেমা নিয়ে

    • By Sara
    • আগস্ট ২২, ২০২৬
    • 2 views
    বড় পর্দায় ফেরার পথে অপূর্ব, কথা চলছে চার সিনেমা নিয়ে

    হাজারো আবেদন, ঘুষের অভিযোগে লাইসেন্স বিতর্ক; সাকিলা ইসলামকে ঘিরে সিন্ডিকেটের দাবি

    • By admin admon
    • আগস্ট ২২, ২০২৬
    • 8 views
    হাজারো আবেদন, ঘুষের অভিযোগে লাইসেন্স বিতর্ক; সাকিলা ইসলামকে ঘিরে সিন্ডিকেটের দাবি