‘বাংলাদেশ প্রথমে বোলিং করলে অস্ট্রেলিয়া ৬০ রানে অলআউট হতো’

image_pdfSaveimage_print

ক্রীড়া ডেস্ক : ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় সফরে গিয়ে স্বাগতিকদের ডারউইন টেস্টে ৯ উইকেটে হারায় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাঠে ঐতিহাসিক জয়ের পর সিরিজ জয়ের স্বপ্ন দেখেছিল টাইগাররা।

কিন্তু ম্যাকাই টেস্টে বাজে উইকেট তৈরি করে বাংলাদেশকে দুই ইনিংসে ৬৪ ও ৯৫ রানে গুঁড়িয়ে দিয়ে ইনিংস ও ৫১ রানের জয়ে সিরিজে সমতায় ফেরে অস্ট্রেলিয়া।

সিরিজের প্রথম টেস্টে দুর্দান্ত পারফরম্যান্স করা বাংলাদেশকে দ্বিতীয় টেস্টে নাস্তানাবুক করায় ম্যাকাই টেস্টের পিচ নিয়ে প্রশ্ন তুলেছেন ইংল্যান্ডের সাবেক তারকা পেসার স্টুয়ার্ড ব্রড।

ইউটিউব চ্যানেল ফর দ্য লাভ অব ক্রিকেটকে তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া বাংলাদেশকে ইনিংস ব্যবধানে হারিয়ে সিরিজ ১-১ এ ড্র করেছে। কিন্তু এনিয়ে কিছু প্রশ্ন থেকে যায়। স্টার্ক আবারও দানবীয় ছিল, বল সুইং করিয়েছে, পিচের সব জায়গায় বল বাউন্স ও সুইং করছিল।’

তিনি বলেন, ‘আমার মতে, আপনি যদি দল হিসেবে মনে করেন প্রতিপক্ষের চেয়ে আপনার খেলোয়াড়রা শক্তিশালী হোক, তবে ফ্ল্যাটার পিচে খেলা উচিত। যদি বাংলাদেশ টস জিতত এবং বোলিং নিতো, তাহলে তারা অস্ট্রেলিয়াকে ৬০ রানে অলআউট করত এবং তাদের বিরাট বিপদে রাখত। পিচটি বেশি ওঠানামা করার কারণে এটা ছিল ঝুঁকিপূর্ণ।’

ম্যাকাই টেস্ট শেষ হয়েছে মাত্র ৭৫০ বলে। ১৯৩২ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে এটিই সবচেয়ে কম বলে শেষ হওয়া টেস্ট। ঘরের মাঠে সর্বশেষ সাত টেস্টের মধ্যে এটি অস্ট্রেলিয়ার তৃতীয় দুই দিনের ম্যাচ। এর আগে সর্বশেষ অ্যাশেজে পার্থ ও মেলবোর্ন টেস্টও দুই দিনেই শেষ হয়েছিল।

  • Related Posts

    টেস্ট দল থেকে সৌম্যের বাদ পড়ার কারণ জানালেন প্রধান নির্বাচক

    ক্রীড়া ডেস্ক : আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে লাল বলে দুই ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। ঢাকায় ২৮ অক্টোবর শুরু হবে প্রথম টেস্ট। শুক্রবার (২৩ অক্টোবর) প্রথম টেস্টকে…

    উইন্ডিজের বিপক্ষে ড্রয়ে শেষ বিসিবি একাদশের প্রস্তুতি ম্যাচ

    ক্রীড়া ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ ড্র করেছে বিসিবি একাদশ। প্রথম ইনিংসে ৭ উইকেটে ৩৭১ রান করে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। জবাবে দ্বিতীয় দিনে ৮০ ওভারে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারতের চেয়ে ভালো অবস্থানে বাংলাদেশ

    • By Sara
    • অক্টোবর ২৩, ২০২৬
    • 10 views
    বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারতের চেয়ে ভালো অবস্থানে বাংলাদেশ

    নিষেধাজ্ঞা কাটিয়ে যুক্তরাষ্ট্রের পথে রাশিয়ার ডিজেলবাহী জাহাজ

    • By Sara
    • অক্টোবর ২৩, ২০২৬
    • 8 views
    নিষেধাজ্ঞা কাটিয়ে যুক্তরাষ্ট্রের পথে রাশিয়ার ডিজেলবাহী জাহাজ

    কক্সবাজারে এবার হোটেলে আগুন, সৈকতে ছুটলেন পর্যটকেরা

    • By Sara
    • অক্টোবর ২৩, ২০২৬
    • 6 views
    কক্সবাজারে এবার হোটেলে আগুন, সৈকতে ছুটলেন পর্যটকেরা

    টেস্ট দল থেকে সৌম্যের বাদ পড়ার কারণ জানালেন প্রধান নির্বাচক

    • By Sara
    • অক্টোবর ২৩, ২০২৬
    • 7 views
    টেস্ট দল থেকে সৌম্যের বাদ পড়ার কারণ জানালেন প্রধান নির্বাচক

    উইন্ডিজের বিপক্ষে ড্রয়ে শেষ বিসিবি একাদশের প্রস্তুতি ম্যাচ

    • By Sara
    • অক্টোবর ২৩, ২০২৬
    • 7 views
    উইন্ডিজের বিপক্ষে ড্রয়ে শেষ বিসিবি একাদশের প্রস্তুতি ম্যাচ

    প্রকাশ্যে এল টাইগার শ্রফের শরীরের ক্ষতের দৃশ্য

    • By Sara
    • অক্টোবর ২৩, ২০২৬
    • 7 views
    প্রকাশ্যে এল টাইগার শ্রফের শরীরের ক্ষতের দৃশ্য