পূর্ব জেরুজালেমে জাতিসংঘের প্রাচীনতম প্রশিক্ষণকেন্দ্র দখল করল ইসরায়েলি বাহিনী

image_pdfSaveimage_print

আন্তর্জাতিক ডেস্ক : অধিকৃত পশ্চিম তীরের পূর্ব জেরুজালেমে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনআরডব্লিউএ)-এর একটি ঐতিহাসিক কারিগরি প্রশিক্ষণকেন্দ্র সাঁজোয়া যান নিয়ে জোরপূর্বক নিয়ন্ত্রণে নিয়েছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার সকালে আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে সংস্থাটির কালান্দিয়া প্রশিক্ষণকেন্দ্রে ঢুকে এই দখলদারত্ব কায়েম করা হয়।

ইউএনআরডব্লিউএ সূত্রে জানা গেছে, অন্তত চারটি সাঁজোয়া যান এবং অর্ধশতাধিক সশস্ত্র ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা আকস্মিকভাবে ওই কারিগরি প্রশিক্ষণকেন্দ্রে প্রবেশ করেন। এ ঘটনার পর পরই ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গাভির সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রশিক্ষণ ক্যাম্পাসের একটি ছবি প্রকাশ করেন। সেখানে তিনি দাবি করেন, ‘ইউএনআরডব্লিউএ এখন আমাদের দখলে।’

কালান্দিয়ার এই স্থাপনাটি ফিলিস্তিনি শরণার্থীদের জন্য ইউএনআরডব্লিউএ-র প্রতিষ্ঠিত সবচেয়ে পুরোনো কারিগরি শিক্ষাকেন্দ্র, যা আন্তর্জাতিক আইনের অধীনে সরাসরি জাতিসংঘের সংরক্ষিত ও সুরক্ষিত স্থাপনা হিসেবে স্বীকৃত। নিজস্ব স্থাপনায় এমন সশস্ত্র অনুপ্রবেশের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে সংস্থাটি।
পশ্চিম তীরে জাতিসংঘের এই সংস্থার পরিচালক রোল্যান্ড ফ্রিডরিখ ইসরায়েলি বাহিনীর এ ধরনের পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের মারাত্মক ও সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে চিহ্নিত করেছেন। একই সঙ্গে পূর্ব জেরুজালেমে অবস্থিত সব জাতিসংঘ স্থাপনার অখণ্ডতা রক্ষা করতে এবং ফিলিস্তিনিদের মৌলিক মানবিক সেবা কার্যক্রম সচল রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের তাৎক্ষণিক হস্তক্ষেপ কামনা করেছে সংস্থাটি।

এদিকে এই ঘটনার কঠোর নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এক বিবৃতিতে তারা জানিয়েছে, জাতিসংঘের কোনো প্রশিক্ষণকেন্দ্রে এমন অভিযান ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ধারাবাহিক ও পরিকল্পিত আগ্রাসনেরই অংশ। একই সঙ্গে এটি জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক রীতিনীতির প্রতি প্রকাশ্য চ্যালেঞ্জ। ইসরায়েলের এই বেপরোয়া পদক্ষেপ বন্ধে জাতিসংঘসহ বৈশ্বিক শক্তিগুলোকে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

পূর্ব জেরুজালেমে জাতিসংঘের এই সংস্থাকে লক্ষ্য করে ইসরায়েলের আক্রমণাত্মক পদক্ষেপ এবারই প্রথম নয়। এর আগে ইসরায়েল ও পূর্ব জেরুজালেমে ইউএনআরডব্লিউএ-র সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করে একটি অভ্যন্তরীণ আইন পাস করে তেল আবিব। সেই আইনের জের ধরে গত জানুয়ারি মাসেই পূর্ব জেরুজালেমে অবস্থিত সংস্থাটির প্রধান কার্যালয়টি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছিল ইসরায়েলি বাহিনী।

উল্লেখ্য, গাজা উপত্যকায় হামাসের প্রভাব থাকলেও পশ্চিম তীর পরিচালিত হচ্ছে প্রয়াত ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাতের দল ফাতাহ তথা প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) নেতৃত্বাধীন আন্তর্জাতিকভাবে স্বীকৃত ‘স্বশাসিত ফিলিস্তিন কর্তৃপক্ষ’ দ্বারা।

  • Related Posts

    যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের জরুরি রসদ রাখার পরামর্শ

    আন্তর্জাতিক ডেস্কঃ ইন্টারনেটের সফটওয়্যার ক্রুটিজনিত সমস্যা, রেকর্ড তাপমাত্রা, খরা এবং দাবানলের মতো সম্ভাব্য জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রতিটি পরিবারকে ঘরে অন্তত তিন দিনের জন্য প্রয়োজনীয় রসদ মজুত রাখার পরামর্শ দিয়েছে…

    হরমুজে বাণিজ্যিক জাহাজের জন্য সবচেয়ে বিপজ্জনক মাস অক্টোবর

    কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে আক্রমণের ক্ষেত্রে চলতি অক্টোবর মাসটি এখন পর্যন্ত সবচেয়ে খারাপ মাস হিসেবে গণ্য হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও ‌‘ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসি’-এর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, নৌযানকে সতর্কবার্তা

    • By admin admon
    • অক্টোবর ২৪, ২০২৬
    • 2 views
    বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, নৌযানকে সতর্কবার্তা

    কাশিমপুরে পোশাক কারখানার গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

    কাশিমপুরে পোশাক কারখানার গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

    যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের জরুরি রসদ রাখার পরামর্শ

    • By admin admon
    • অক্টোবর ২৪, ২০২৬
    • 4 views
    যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের জরুরি রসদ রাখার পরামর্শ

    রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, অনুমোদনের অপেক্ষায় পাওয়ার স্টার্টআপ

    • By admin admon
    • অক্টোবর ২৪, ২০২৬
    • 2 views
    রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, অনুমোদনের অপেক্ষায় পাওয়ার স্টার্টআপ

    শাহজালালের (র.) মাজারের দানবাক্সের টাকা গণনা চলছে

    শাহজালালের (র.) মাজারের দানবাক্সের টাকা গণনা চলছে

    পাঁচ জেলায় সড়কে প্রাণ গেল ১৪ জনের, আহত ৩৯

    পাঁচ জেলায় সড়কে প্রাণ গেল ১৪ জনের, আহত ৩৯