তামাবিল দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠাল ভারত

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজ : সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে সাজাভোগ শেষে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারত। বুধবার (২৬ আগস্ট) বিকালে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তাদেরকে হস্তান্তর করা হয়।

তামাবিল ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, ফেরত আসা এসব বাংলাদেশি নাগরিক বিভিন্ন সময় সিলেটের গোয়াইনঘাট, সুনামগঞ্জ ও জামালপুর জেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। অনুপ্রবেশের দায়ে দেশটির পুলিশ তাদের আটক করে আদালতে সোপর্দ করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ভারতের মেঘালয় রাজ্যের শিলং ডিস্ট্রিক্ট কারাগারে ৩ জন ও ভারতের মেঘালয় রাজ্যের ওয়েস্ট গারো হিলস জেলার তুরা কারাগারে ৩ জন কারাগারে ছিলেন।

হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করে তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ এসআই মো. বজলুর রশিদ জানান, বিজিবি, বিএসএফ ও উভয় দেশের পুলিশের উপস্থিতিতে ৬ বাংলাদেশিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে গ্রহণ করা হয়েছে। পরবর্তীতে তাদেরকে আত্মীয়-স্বজনের জিম্মায় হস্তান্তর করা হয়।

  • Related Posts

    চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবীর জুলুসে লাখো মানুষের ঢল

    লাখো আশেকে রাসুলের অংশগ্রহণে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ৫৫তম জশনে জুলুস। এবার জুলুসে নেতৃত্ব দিয়েছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন পীর আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (ম.জি.আ.)। তাঁর সঙ্গে ছিলেন সাহেবজাদা সৈয়্যদ…

    পাবনায় অস্ত্রোপচারের পর ১১ জনের ক্ষতস্থানে যক্ষ্মা শনাক্ত, বেশির ভাগই প্রসূতি

    ডেস্ক নিউজ : পাবনার ফরিদপুর উপজেলায় একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের পর ১১ জনের যক্ষ্মা শনাক্ত হয়েছে। গত তিন মাসে তাদের মধ্যে ১০ জন নারীর ওই হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচার হয়েছিল। পরে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ পাঁচ শতাধিক বিদেশি পর্যটক

    • By Sara
    • আগস্ট ২৬, ২০২৬
    • 1 views
    নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ পাঁচ শতাধিক বিদেশি পর্যটক

    তামাবিল দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠাল ভারত

    • By Sara
    • আগস্ট ২৬, ২০২৬
    • 2 views
    তামাবিল দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠাল ভারত

    দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ ইমার্জিং দলেরও ইনিংস ব্যবধানে হার

    • By Sara
    • আগস্ট ২৬, ২০২৬
    • 4 views
    দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ ইমার্জিং দলেরও ইনিংস ব্যবধানে হার

    ক্রিকেট বোর্ডের এজিএম হলেন রাবিদ

    • By Sara
    • আগস্ট ২৬, ২০২৬
    • 6 views
    ক্রিকেট বোর্ডের এজিএম হলেন রাবিদ

    ফের ঢাকায় আসছেন পপতারকা ওটিলিয়া

    • By Sara
    • আগস্ট ২৬, ২০২৬
    • 6 views
    ফের ঢাকায় আসছেন পপতারকা ওটিলিয়া

    শেওড়াপাড়ায় ৫ কাঠা জমি দখলের অভিযোগ, প্রতিকার চেয়ে মুকুল আমিনের প্রশাসনের দ্বারস্থ আপন ভাইয়ের বিরুদ্ধে জমি দখল ও হুমকির অভিযোগ; সরেজমিনে গিয়ে বাধার মুখে সংবাদকর্মীরা

    শেওড়াপাড়ায় ৫ কাঠা জমি দখলের অভিযোগ, প্রতিকার চেয়ে মুকুল আমিনের প্রশাসনের দ্বারস্থ আপন ভাইয়ের বিরুদ্ধে জমি দখল ও হুমকির অভিযোগ; সরেজমিনে গিয়ে বাধার মুখে সংবাদকর্মীরা