‘তরুণদের মাঠে ফেরালে অপরাধ প্রবণতা কমবে’

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজ : লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেছেন, তরুণ সমাজকে খেলার মাঠে ফেরাতে পারলে অপরাধ প্রবণতা অনেকটাই কমে যাবে। তরুণদের খেলাধুলা ও সংগীত চর্চায় এগিয়ে নিতে প্রতিটি ইউনিয়নে মিনি স্টেডিয়ামের পাশাপাশি একটি করে ক্রীড়া ও সংগীত একাডেমি গড়ে তোলা হবে বলে জানান তিনি।

সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায় সরকারি আদিতমারী উচ্চ বিদ্যালয় মাঠে সপ্তাহব্যাপী বৃক্ষমেলায় ঐতিহ্যবাহী হাডুডু খেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য বলেন, হাডুডু আমাদের জাতীয় খেলা হলেও বর্তমান প্রজন্ম তা ভুলতে বসেছে। নতুন প্রজন্মের কাছে আমাদের এসব ঐতিহ্য তুলে ধরতে হবে। গ্রামীণ ঐতিহ্য ফেরাতে আজকের এই আয়োজন পর্যায়ক্রমে পুরো আসনের প্রতিটি এলাকায় ছড়িয়ে দেওয়া হবে।

আদিতমারী উপজেলা প্রশাসন আয়োজিত এই মেলায় হাডুডুর পাশাপাশি গ্রামবাংলার ঐতিহ্যবাহী পালাগানের আসরের আয়োজন করা হয়। গ্যালারিতে বসে খেলা ও সংগীত উপভোগ করেন এমপি রোকন উদ্দিন বাবুল। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গুঞ্জন বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি) আজিজা বেগমসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • Related Posts

    বাবাকে মারধর করে স্কুলছাত্রীকে তুলে নেওয়ার অভিযোগ

    ডেস্ক নিউজ : ঝিনাইদহের কালীগঞ্জে এক স্কুলছাত্রীকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। মেয়েকে উদ্ধারে বাধা দেওয়ায় তার বাবাকে মারধর এবং মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ারও অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।…

    জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমানকে আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের উপদেষ্টা মনোনীত করে সম্মাননা স্মারক প্রদান করেন

    নিজস্ব প্রতিবেদক: জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমানকে আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে। সাংবাদিকতা ও গণমাধ্যমের উন্নয়ন,…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    বাতিল হবে না সিন্ধু চুক্তি: আন্তর্জাতিক আদালতের রায়ে পাকিস্তানের স্বস্তি

    • By Sara
    • আগস্ট ৩১, ২০২৬
    • 2 views
    বাতিল হবে না সিন্ধু চুক্তি: আন্তর্জাতিক আদালতের রায়ে পাকিস্তানের স্বস্তি

    ভারতের উত্তরপ্রদেশে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ১১

    • By Sara
    • আগস্ট ৩১, ২০২৬
    • 1 views
    ভারতের উত্তরপ্রদেশে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ১১

    ‘তরুণদের মাঠে ফেরালে অপরাধ প্রবণতা কমবে’

    • By Sara
    • আগস্ট ৩১, ২০২৬
    • 2 views
    ‘তরুণদের মাঠে ফেরালে অপরাধ প্রবণতা কমবে’

    আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা মেসির

    • By Sara
    • আগস্ট ৩১, ২০২৬
    • 3 views
    আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা মেসির

    সিপিএলে দল পেলেন মিরাজ

    • By Sara
    • আগস্ট ৩১, ২০২৬
    • 5 views
    সিপিএলে দল পেলেন মিরাজ

    ‘অ্যাভাটার ২’কে ছাড়িয়ে গেল ‌‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

    • By Sara
    • আগস্ট ৩১, ২০২৬
    • 6 views
    ‘অ্যাভাটার ২’কে ছাড়িয়ে গেল ‌‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’