মোমের ক্যাপসুলে ১১ কোটি রুপির স্বর্ণ, মুম্বাইয়ে ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজঃ ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬.৮৫ কেজি বিদেশি স্বর্ণ জব্দ করেছে দেশটির রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর (ডিআরআই)। এ ঘটনায় পাঁচ বাংলাদেশি ট্রানজিট যাত্রীসহ একটি বেসরকারি বিমান সংস্থার এক গ্রাউন্ড স্টাফকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস। শনিবার পরিচালিত অভিযানে স্বর্ণগুলো জব্দ করা হয়।

ডিআরআইয়ের কর্মকর্তাদের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা মুম্বাই বিমানবন্দরকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করে স্বর্ণ পাচারে জড়িত একটি চক্রের সদস্য।

নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিআরআইয়ের মুম্বাই আঞ্চলিক ইউনিট বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তৃতীয় পক্ষের মাধ্যমে একটি বেসরকারি বিমান সংস্থায় কর্মরত গ্রাউন্ড স্টাফকে আটক করে। পরে তার শরীরে তল্লাশি চালিয়ে মোমের মধ্যে লুকানো ২৪ ক্যারেট স্বর্ণের গুঁড়াসহ সাতটি ক্যাপসুল উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে ওই গ্রাউন্ড স্টাফ ট্রানজিট যাত্রীদের মাধ্যমে স্বর্ণ পাচার এবং বিমানবন্দর থেকে তা বাইরে বের করে নেওয়ার সঙ্গে আরও কয়েকজনের জড়িত থাকার তথ্য দিয়েছেন বলে দাবি করেছে ডিআরআই।

এরপর চক্রটির আরও কয়েকজন সদস্যকে শনাক্ত করে আটক করেন গোয়েন্দারা। তাদের কাছ থেকে আরও নয়টি ক্যাপসুল উদ্ধার করা হয়।

ডিআরআইয়ের দাবি, চক্রটি মুম্বাইকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করত। সংযুক্ত আরব আমিরাতের দুবাই, থাইল্যান্ডের ব্যাংকক ও মালদ্বীপের মালে থেকে যাতায়াতকারী যাত্রীদের মাধ্যমে ভারতে স্বর্ণ পাচারের অভিযোগ রয়েছে চক্রটির বিরুদ্ধে। অভিযানটির অভ্যন্তরীণ নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন মিডনাইট গোল্ডস্ট্রাইক’।

ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না এবং পাচারের পুরো নেটওয়ার্ক সম্পর্কে জানতে তদন্ত অব্যাহত রেখেছে ডিআরআই। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

  • Related Posts

    সিএনএন’র বিশ্লেষণ হরমুজ প্রণালীতে প্রভাব হারাচ্ছে ইরান?

    ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাত নিয়ে ‘ইরান জিতছে’—এমন একটি ধারণা তৈরি হয়েছে। তবে বাস্তব পরিস্থিতি বলছে, যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, বিশেষ করে হরমুজ প্রণালীকে ঘিরে ইরানের দর-কষাকষির ক্ষমতা ততই কমে…

    ‘প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ’: ভেতর থেকে নেই কোনো সাড়া, তিন দিন পর টানেলের ওপরের অংশে উদ্ধারকারীরা

    আন্তর্জাতিক ডেস্কঃ নেপালের আকস্মিক বন্যার পাঁচ দিন পরও বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্পে নিখোঁজ শ্রমিকদের খোঁজ মেলেনি। স্বজনদের অপেক্ষা যত দীর্ঘ হচ্ছে, ততই বাড়ছে উদ্বেগ। উদ্ধারকাজে দেরি নিয়েও ক্ষোভ প্রকাশ করছেন তারা।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে জাতীয়তাবাদী সমমনা জোটের শুভেচ্ছা

    বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে জাতীয়তাবাদী সমমনা জোটের শুভেচ্ছা

    সিএনএন’র বিশ্লেষণ হরমুজ প্রণালীতে প্রভাব হারাচ্ছে ইরান?

    সিএনএন’র বিশ্লেষণ হরমুজ প্রণালীতে প্রভাব হারাচ্ছে ইরান?

    আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ বাংলাদেশের মানুষ কখনো স্বৈরাচার সমর্থন করেনি : স্পিকার

    আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ বাংলাদেশের মানুষ কখনো স্বৈরাচার সমর্থন করেনি : স্পিকার

    স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

    স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

    মোমের ক্যাপসুলে ১১ কোটি রুপির স্বর্ণ, মুম্বাইয়ে ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

    • By admin admon
    • আগস্ট ৩১, ২০২৬
    • 3 views
    মোমের ক্যাপসুলে ১১ কোটি রুপির স্বর্ণ, মুম্বাইয়ে ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

    আজ মন্ত্রিসভায় উঠতে পারে নবম জাতীয় পে-স্কেলের চূড়ান্ত প্রস্তাব

    • By admin admon
    • আগস্ট ৩১, ২০২৬
    • 3 views
    আজ মন্ত্রিসভায় উঠতে পারে নবম জাতীয় পে-স্কেলের চূড়ান্ত প্রস্তাব