মুরগির মাংসের টুকরা বেশি খাওয়া নিয়ে ভারতে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

image_pdfSaveimage_print

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের কর্ণাটকের বেলাগাভি জেলায় নৈশভোজে মুরগির মাংসের টুকরা বেশি খাওয়া নিয়ে দুই বন্ধুর মধ্যে তর্কের জেরে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর অতিরিক্ত রক্তক্ষরণে ওই যুবকের মৃত্যু হয়।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নিহত যুবকের নাম সীতারাম। তাঁর বাড়ি উত্তর প্রদেশের পিলিভিত জেলার কবিরগঞ্জ গ্রামে। তিনি বেলাগাভির মুদালাগি এলাকার প্রিয়া স্টিল কোম্পানিতে কাজ করতেন এবং চাকরির কারণে হুনাশ্যাল পিজি গ্রামে বসবাস করতেন।

অভিযুক্ত অরুণ কুমারও একই গ্রামের বাসিন্দা। তিনি সীতারামের সঙ্গে একই প্রতিষ্ঠানে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, দুই বন্ধু একসঙ্গে নৈশভোজের আয়োজন করেছিলেন। খাবারের সময় একজন অন্যজনের চেয়ে বেশি মুরগির মাংসের টুকরা খাওয়া নিয়ে তাঁদের মধ্যে তর্ক শুরু হয়। একপর্যায়ে সেই তর্ক উত্তপ্ত বাগ্‌বিতণ্ডায় রূপ নেয়।

অভিযোগ রয়েছে, এ সময় অরুণ কুমার একটি ছুরি বের করে সীতারামের বুকে আঘাত করেন।

পরে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় বলেও অভিযোগ উঠেছে। আহত সীতারামকে গোকাক সরকারি হাসপাতালে নিয়ে যান অরুণ কুমার। সেখানে তিনি দাবি করেন, সীতারাম একটি ভবন থেকে পড়ে আহত হয়েছেন।

তবে তাঁর বক্তব্যে সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ হাসপাতালে গিয়ে অরুণ কুমারকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদের সময় তিনি সীতারামকে ছুরিকাঘাত করার কথা স্বীকার করেন বলে জানা গেছে।

এদিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণে সীতারামের মৃত্যু হয়।

এ ঘটনায় হত্যা মামলা করা হয়েছে। ঘটনার বিষয়ে আরও তদন্ত চলছে।

সূত্র: এনডিটিভি

  • Related Posts

    পুতিনের সাথে পেজেশকিয়ানের সাক্ষাৎ

    সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আজকের নির্ধারিত একাধিক দ্বিপাক্ষিক বৈঠকের অংশ হিসেবে দুই নেতার মধ্যে এই…

    বাতিল হবে না সিন্ধু চুক্তি: আন্তর্জাতিক আদালতের রায়ে পাকিস্তানের স্বস্তি

    আন্তর্জাতিক ডেস্ক : ভারত ও পাকিস্তানের মধ্যকার ঐতিহাসিক সিন্ধু নদীর পানি বণ্টন চুক্তি নিয়ে একটি বড় রায় দিয়েছে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক সালিশি আদালত। রায়ে স্পষ্ট করে জানানো হয়েছে, এই…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    পুতিনের সাথে পেজেশকিয়ানের সাক্ষাৎ

    পুতিনের সাথে পেজেশকিয়ানের সাক্ষাৎ

    সিলেট-মাস্কট ফ্লাইটের উদ্বোধন

    সিলেট-মাস্কট ফ্লাইটের উদ্বোধন

    বিপিএলে ফিক্সিং : সাবেক পরিচালকসহ তিনজন নিষিদ্ধ

    • By admin admon
    • সেপ্টেম্বর ১, ২০২৬
    • 1 views
    বিপিএলে ফিক্সিং : সাবেক পরিচালকসহ তিনজন নিষিদ্ধ

    লোহাগড়ায় বিদ্যুতের ‘লুকোচুরি’, চরম ভোগান্তিতে গ্রাহক; সাব-স্টেশনে দায়িত্বে অবহেলার অভিযোগ

    লোহাগড়ায় বিদ্যুতের ‘লুকোচুরি’, চরম ভোগান্তিতে গ্রাহক; সাব-স্টেশনে দায়িত্বে অবহেলার অভিযোগ

    মুরগির মাংসের টুকরা বেশি খাওয়া নিয়ে ভারতে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

    • By admin admon
    • সেপ্টেম্বর ১, ২০২৬
    • 2 views
    মুরগির মাংসের টুকরা বেশি খাওয়া নিয়ে ভারতে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

    নড়াইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    নড়াইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত