থাইল্যান্ডে মদ্যপ অবস্থায় দুই মার্কিন সেনার হাতাহাতি, ফেরত পাঠানো হলো রণতরীতে

image_pdfSaveimage_print

থাইল্যান্ডের বিনোদনকেন্দ্র পাতায়ায় মদ্যপ অবস্থায় মারামারিতে জড়িয়ে পরা মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-এর দুই নাবিককে জাহাজে ফেরত পাঠিয়েছে মার্কিন নৌবাহিনী। স্থানীয় পুলিশের বরাত দিয়ে শুক্রবার থাই কর্তৃপক্ষ জানিয়েছে, বিতর্কিত এই ঘটনার পর কোনো থাই আইন লঙ্ঘন না হওয়ায় ওই নাবিকদের বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি।

পাতায়া সিটি পুলিশ প্রধান কর্নেল আনেক শ্রাথংইউ জানান, বৃহস্পতিবার ভোরের দিকে প্রখ্যাত নাইটলাইফ এলাকা ‘ওয়াকিং স্ট্রিট’-এর কাছে দুই নাবিকের মধ্যে এই হাতাহাতির ঘটনা ঘটে। আক্সাস্য আওয়াজ ও বিশৃঙ্খলা তৈরি হলে স্থানীয় বাসিন্দারা সংঘাত বড় হওয়া ঠেকাতে পুলিশে খবর দেন। তবে ঘটনাটিকে অত্যন্ত সামান্য উল্লেখ করে পুলিশ কর্মকর্তা জানান, তারা নিজেদের মধ্যেই হাতাহাতি করছিলেন এবং ঘটনাটি গুরুতর রূপ নেয়ার আগেই তাদের মার্কিন কর্তৃপক্ষের জিম্মায় পাঠিয়ে দেওয়া হয়।

২৮০ দিনেরও বেশি সময় সাগরে কাটানো ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ রণতরীটি সম্প্রতি পাতায়া বন্দরে ভিড়েছে। দীর্ঘদিন সমুদ্রে অবস্থানের ফলে জাহাজের ভেতরের অস্বাস্থ্যকর পরিবেশ, খাবার সংকট এবং নৌসদস্যদের মানসিক স্বাস্থ্য বিপর্যয় নিয়ে ইতোমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে জোর আলোচনা চলছে। থাইল্যান্ডে মার্কিন রণতরীর এই যাত্রাকে ঘিরে পাতায়ার স্থানীয় ব্যবসায়ীরা মন্দা মৌসুমে বিপুল বাণিজ্যের আশা করলেও ব্যবসায়ীরা জানিয়েছেন বাস্তবে এর প্রভাব এখনো বেশ কম।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

  • Related Posts

    ইয়েমেনের সরকারি বাহিনী ও হুতির রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ৮১

    ইয়েমেনের তাইজ ও লোহিত সাগরীয় অঞ্চলে সরকারি বাহিনী এবং হুতি বিদ্রোহীদের মধ্যে তীব্র সংঘর্ষে দুই পক্ষের অন্তত ৮১ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) থেকে লোহিত সাগরের উপকূলীয় অঞ্চলগুলোতে ইয়েমেনের…

    মধ্যপ্রাচ্যে উত্তেজনা জেরে বাড়লো তেলের দাম

    আন্তর্জাতিক ডেস্ক : ইরানে নতুন করে মার্কিন হামলা এবং ইসরায়েলের হুমকিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ায় সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে আবারও বেড়েছে তেলের দাম। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ব্রেন্ট ক্রুড ফিউচারস…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ইয়েমেনের সরকারি বাহিনী ও হুতির রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ৮১

    ইয়েমেনের সরকারি বাহিনী ও হুতির রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ৮১

    থাইল্যান্ডে মদ্যপ অবস্থায় দুই মার্কিন সেনার হাতাহাতি, ফেরত পাঠানো হলো রণতরীতে

    থাইল্যান্ডে মদ্যপ অবস্থায় দুই মার্কিন সেনার হাতাহাতি, ফেরত পাঠানো হলো রণতরীতে

    বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ: কৃষিমন্ত্রী

    বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ: কৃষিমন্ত্রী

    বগুড়ায় নানা আয়োজনে জন্মাষ্টমী উদযাপন

    বগুড়ায় নানা আয়োজনে জন্মাষ্টমী উদযাপন

    মাগুরার অভিযোগ পেরিয়ে জাতীয় সংসদ ভবনের দায়িত্বে নাহিদ পারভেজ : দরপত্রের আগেই কাজ, ভাউচারনির্ভর ব্যয় ও ঠিকাদারকে সুবিধা দেওয়ার অভিযোগ; দুদকের এনফোর্সমেন্ট অভিযানের পরও গুরুত্বপূর্ণ পদায়ন

    মাগুরার অভিযোগ পেরিয়ে জাতীয় সংসদ ভবনের দায়িত্বে নাহিদ পারভেজ : দরপত্রের আগেই কাজ, ভাউচারনির্ভর ব্যয় ও ঠিকাদারকে সুবিধা দেওয়ার অভিযোগ; দুদকের এনফোর্সমেন্ট অভিযানের পরও গুরুত্বপূর্ণ পদায়ন

    মধ্যপ্রাচ্যে উত্তেজনা জেরে বাড়লো তেলের দাম

    • By Sara
    • সেপ্টেম্বর ৩, ২০২৬
    • 8 views
    মধ্যপ্রাচ্যে উত্তেজনা জেরে বাড়লো তেলের দাম