ইউক্রেনে রাশিয়ার হামলায় শিশুসহ নিহত ৫

image_pdfSaveimage_print

আন্তর্জাতিক ডেস্কঃ সাড়ে চার বছরের চলা সংঘাত অবসানের লক্ষ্যে নতুন করে আলোচনার তোরজোড়ের মধ্যেই ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় সময় শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে দেশটিতে চালানো পৃথক হামলায় এক শিশুসহ পাঁচ শ্রমিক নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও পাঁচজন।

দক্ষিণাঞ্চলীয় দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের একটি শিল্পকেন্দ্রে চালানোর বিষয়ে স্থানীয় সামরিক প্রশাসনের প্রধান ওলেক্সান্দর হানঝা বলেন, শিল্পকেন্দ্রে কাজ করার সময় শত্রুপক্ষের হামলায় শ্রমিকদের মৃত্যু হয়েছে। তিনি আরও জানান, ওই অঞ্চলের নিকোপোল জেলায় পৃথক আরেকটি হামলায় ৬২ বছর বয়সী এক ব্যক্তি আহত হয়েছেন এবং বেশ কয়েকটি বাড়ি ও একটি অ্যাপার্টমেন্টের ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ওই অঞ্চলের দুটি ধাতু প্রক্রিয়াজাতকরণ কারখানায় হামলা চালিয়েছে। মন্ত্রণালয় কারখানাগুলোকে ইউক্রেনের সামরিক উৎপাদনের জন্য ধাতব পণ্যের প্রধান সরবরাহকারী হিসেবে বর্ণনা করেছে।

অন্যদিকে ইউক্রেনের কিয়েভ অঞ্চলে রাতের বেলা রাশিয়ার হামলায় আরও দুজন আহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো। বোরিসপিল জেলায় হামলার ফলে সৃষ্ট আগুনে নয়তলা একটি আবাসিক ভবন আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, রুশ বাহিনী রাতের বেলা দক্ষিণাঞ্চলীয় মাইকোলাইভ অঞ্চলের একটি শপিং সেন্টারে বারবার ড্রোন হামলা চালিয়েছে। এতে দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৭২ বছর বয়সী এক ব্যক্তি ও ১৭ বছর বয়সী এক কিশোরী আহত হয়েছেন। জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, পরবর্তী হামলার আশঙ্কায় উদ্ধারকাজে নিয়োজিত কর্মীদের বারবার নিরাপদ স্থানে সরে যেতে হয়েছিল এবং পরিস্থিতি অনুকূল হওয়া মাত্রই তারা আবার কাজে ফিরেছিলেন।

দেশটির বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়া তাদের রোস্তভ ও ভোরোনেজ অঞ্চল থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং রাতের বেলা ১৬৭টি আক্রমণকারী ড্রোন মোতায়েন করেছে। ড্রোনগুলোর মধ্যে ছিল শাহেদ-টাইপ (যার প্রায় অর্ধেকই জেট-চালিত), গেরান এবং বিভ্রান্তি সৃষ্টিকারী বা ‘ডিকয়’। বিমানবাহিনীর তথ্যমতে, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ১২৮টি ড্রোন ভূপাতিত করেছে।

অন্যদিকে স্থানীয় কর্মকর্তারা জানান, রাশিয়ার সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনের হামলায় ১৪ বছর বয়সী এক কিশোরীসহ তিনজন আহত হয়েছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তাদের বাহিনী রাতের বেলা ইউক্রেনের ৫৩টি ড্রোন ভূপাতিত করেছে।

এদিকে সোশ্যাল মিডিয়া পোস্টে জেলেনস্কি জানান, রাশিয়া রাতে কিয়েভ ও বোরিসপিল আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে। তিনি এই হামলাকে যুক্তরাষ্ট্রের পরিকল্পিত সফরের সঙ্গে সম্পর্কিত বলে উল্লেখ করেন। জেলেনস্কি বলেন, বিমানবন্দরগুলোতে রাশিয়ার এই হামলাগুলো যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিমানে করে ইউক্রেন সফরের সম্ভাবনা নিয়ে আলোচনা ও প্রস্তুতিরই একটি প্রতিক্রিয়া। আমরা রাশিয়ার এই পদক্ষেপটি আমলে নিয়েছি এবং আগামী সপ্তাহে রুশ আকাশসীমা নিয়ে আমাদের কার্যক্রমে প্রয়োজনীয় সমন্বয় করব।

এর আগে বৃহস্পতিবার রাতে দেওয়া এক ভাষণে জেলেনস্কি জানান, মস্কো ও কিয়েভ উভয় স্থানেই বৈঠকের জন্য প্রাথমিক তারিখ নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, ইউক্রেনের আলোচক দল মার্কিন পক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখছে এবং আলোচনার প্রস্তুতি নিচ্ছে।

সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস।

  • Related Posts

    নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪৪

    আন্তর্জাতিক ডেস্কঃ নেপালের ভোতেকোশি নদীতে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩৪৪ জনে দাঁড়িয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার ও নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে নেপাল পুলিশ। গত ২৬…

    রাশিয়ায় অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশি বেড়ে ৪

    আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার আমুর অঞ্চলের একটি গ্যাস-রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। মাহিন উদ্দিন নামের ওই বাংলাদেশি শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪৪

    • By admin admon
    • সেপ্টেম্বর ৫, ২০২৬
    • 2 views
    নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪৪

    ইউক্রেনে রাশিয়ার হামলায় শিশুসহ নিহত ৫

    • By admin admon
    • সেপ্টেম্বর ৫, ২০২৬
    • 2 views
    ইউক্রেনে রাশিয়ার হামলায় শিশুসহ নিহত ৫

    গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী : আব্দুস সালাম

    গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী : আব্দুস সালাম

    সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান

    সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান

    উজানে ভারী বৃষ্টির আভাস, বাড়তে পারে কয়েকটি নদ-নদীর পানি

    • By admin admon
    • সেপ্টেম্বর ৫, ২০২৬
    • 3 views
    উজানে ভারী বৃষ্টির আভাস, বাড়তে পারে কয়েকটি নদ-নদীর পানি

    প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে আলোচনা চলমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে আলোচনা চলমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী