পরমাণু ইস্যুতে ইরানকে পশ্চিমাদের চাপ, কড়া সমালোচনায় চীন-রাশিয়া

image_pdfSaveimage_print

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পরমাণু কর্মসূচি কেন্দ্র করে বৈশ্বিক রাজনীতিতে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানকে তোলার জন্য যুক্তরাষ্ট্র ও ইউরোপের তিন দেশের (যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি) উদ্যোগের কড়া সমালোচনা করেছে চীন, রাশিয়া ও ইরান।

আল জাজিরার খবর অনুসারে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের পারমাণবিক স্থাপনায় ঢুকতে না দেওয়ার অভিযোগে ইরানকে নিরাপত্তা পরিষদে পাঠানোর আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রসহ চার দেশ। এর বিরোধিতায় এক যৌথ বিবৃতিতে চীন, রাশিয়া ও ইরান বলেছে, এই পদক্ষেপের কোনো আইনি ভিত্তি নেই। এটি পরিস্থিতি আরও ঘোলাটে করবে এবং তা পশ্চিমাদের প্রতিশ্রুত কূটনীতিরও পরিপন্থী।

২০২৫ সালে আইএইএ-এর পরিদর্শনে অসহযোগিতার অভিযোগকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও অবাস্তব’ বলে আখ্যা দিয়েছে মস্কো-বেইজিং ও তেহরান। তারা স্পষ্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কারণেই মূলত আইএইএ-কে পারমাণবিক স্থাপনায় প্রবেশ করতে দেয়নি ইরান। তাই সদস্য দেশগুলোকে খসড়া প্রস্তাবটি সমর্থন না করার আহ্বান জানিয়েছে তারা।

অন্যদিকে, বিদ্রোহী গোষ্ঠী হুতিদের হামলাকে ‘ভুল হিসাব’ বলে মন্তব্য করেছে ইয়েমেনের মার্কিন দূতাবাস। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা জানায়, ইরানের সুস্পষ্ট মদদেই হুতিরা বর্তমান সংঘাত উসকে দিয়েছে। তারা ইয়েমেনে কেবল দুর্ভোগই ডেকে এনেছে। আরব ঐক্য ও নিরাপত্তা নষ্ট করতে ইয়েমেনকে ঘাঁটিতে পরিণত করেছে তেহরান।

  • Related Posts

    হরমুজে কোনো প্রযুক্তিই আইআরজিসির ‘চোখ ফাঁকি’ দিতে পারবে না: মুখপাত্র

    হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের মনুষ্যবিহীন সাবমেরিন আটকের পর ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি বলেছেন, কোনো অত্যাধুনিক প্রযুক্তিই ইরানের ‘চোখ ফাঁকি’ বা নজরদারি বলয় এড়িয়ে যেতে…

    বিশ্ববাজারে ১০০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম

    মধ্যপ্রাচ্যে তীব্র আকার ধারণ করা সামরিক সংঘাত ও জ্বালানি সরবরাহে বাড়তে থাকা অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারো ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে গেছে। বুধবার সিঙ্গাপুর থেকে বার্তাসংস্থা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    বিভাগে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক: মীর শাহে আলম

    • By Sara
    • সেপ্টেম্বর ৯, ২০২৬
    • 5 views
    বিভাগে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক: মীর শাহে আলম

    পরমাণু ইস্যুতে ইরানকে পশ্চিমাদের চাপ, কড়া সমালোচনায় চীন-রাশিয়া

    • By Sara
    • সেপ্টেম্বর ৯, ২০২৬
    • 4 views
    পরমাণু ইস্যুতে ইরানকে পশ্চিমাদের চাপ, কড়া সমালোচনায় চীন-রাশিয়া

    রূপপুর পারমাণবিক প্রকল্পের পাইওনিয়ার বেইজে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন

    • By Sara
    • সেপ্টেম্বর ৯, ২০২৬
    • 6 views
    রূপপুর পারমাণবিক প্রকল্পের পাইওনিয়ার বেইজে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন

    আট বছর পর ফাইনালের হাতছানি নিগারদের

    • By Sara
    • সেপ্টেম্বর ৯, ২০২৬
    • 4 views
    আট বছর পর ফাইনালের হাতছানি নিগারদের

    হরমুজে কোনো প্রযুক্তিই আইআরজিসির ‘চোখ ফাঁকি’ দিতে পারবে না: মুখপাত্র

    হরমুজে কোনো প্রযুক্তিই আইআরজিসির ‘চোখ ফাঁকি’ দিতে পারবে না: মুখপাত্র

    সালমান শাহ হত্যা মামলা, রিমান্ডে ‘তথ্য গোপন’ করায় কারাগারে ডন

    • By Sara
    • সেপ্টেম্বর ৯, ২০২৬
    • 6 views
    সালমান শাহ হত্যা মামলা, রিমান্ডে ‘তথ্য গোপন’ করায় কারাগারে ডন