রাজধানীতে পুলিশি অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৭৭

image_pdfSaveimage_print

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৭৭ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় ৪০টি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান। ডিএমপি জানায়, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ৩৬ জন, লালবাগ বিভাগে ৪২ জন, ওয়ারী বিভাগে ৮০ জন, মতিঝিল বিভাগে ৬৮ জন, তেজগাঁও বিভাগে ১১৪ জন, মিরপুর বিভাগে ১৪৩ জন, গুলশান বিভাগে ৩৯ জন, উত্তরা বিভাগে ৪২ জন এবং গোয়েন্দা বিভাগে ১৩ জন রয়েছেন।

অভিযানকালে দুটি চাইনিজ কুড়াল, দুইটি সুইচ গিয়ার, একটি চাকু, একটি ছুরি, ছয়টি ককটেল, ৩২ কেজি ৬৫৫ গ্রাম গাঁজা, ৬২৩ পিস ইয়াবা ও ৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এছাড়া দুটি প্রাইভেটকার, একটি অটোরিকশা, সাতটি ল্যাপটপ, ৬৭টি মোবাইল ফোন, বিভিন্ন অপারেটরের ৪৮৪টি সিমকার্ড, ২৭টি ভিসা কার্ড এবং চারটি ইলেকট্রনিক্স চিপ উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানার এলাকায় পরিচালিত এসব অভিযানে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি সংশ্লিষ্টদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।

  • Related Posts

    গাজীপুরে ফায়ারসার্ভিসের কাছ থেকে কোটি টাকা ঘুষ দাবীর অভিযোগ প্রকৌশলী আবুল খায়েরের বিরুদ্ধে

    ‎নিজস্ব প্রতিবেদক: আর মাত্র কয়েকদিন বাকি আছে অবসরে যাওয়ার,মোটা অংকের ঘুষ উৎসবে উঠেছেন প্রকৌশলী খায়ের। ‎সরকারি উন্নয়ন প্রকল্প ও গণপূর্ত খাতের বড় বড় প্রকল্প থেকে নিয়মবহির্ভূতভাবে কমিশন বা ‘কাটমানি’ নেওয়ার…

    ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেট উত্তরে ‘মাসোহারা সিন্ডিকেটের’ অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

    বিশেষ প্রতিনিধি: বাংলাদেশের রপ্তানিমুখী শিল্পের জন্য গুরুত্বপূর্ণ কাস্টমস বন্ড ব্যবস্থাপনার অন্যতম কেন্দ্র বন্ড কমিশনারেট ঢাকা (উত্তর)। কিন্তু এই স্পর্শকাতর রাজস্ব প্রতিষ্ঠানের কয়েকজন কর্মকর্তাকে ঘিরে ওঠা একের পর এক ঘুষ, ক্ষমতার অপব্যবহার,…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    রাজধানীতে পুলিশি অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৭৭

    রাজধানীতে পুলিশি অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৭৭

    সকালে ২০ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল চলাচল

    সকালে ২০ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল চলাচল

    জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান

    • By Sara
    • সেপ্টেম্বর ৮, ২০২৬
    • 9 views
    জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান

    সরাসরি সম্প্রচারকালে ইউক্রেনের টিভি চ্যানেলে রুশ ড্রোন হামলা, নিহত বেড়ে ৫

    • By Sara
    • সেপ্টেম্বর ৮, ২০২৬
    • 9 views
    সরাসরি সম্প্রচারকালে ইউক্রেনের টিভি চ্যানেলে রুশ ড্রোন হামলা, নিহত বেড়ে ৫

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    • By Sara
    • সেপ্টেম্বর ৮, ২০২৬
    • 7 views
    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    আরব আমিরাতকে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

    • By Sara
    • সেপ্টেম্বর ৮, ২০২৬
    • 7 views
    আরব আমিরাতকে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ