উত্তর আমেরিকা ট্যুরে বিটিএসের নতুন রেকর্ড

image_pdfSaveimage_print

বিনোদন ডেস্ক : রেকর্ড গড়ে উত্তর আমেরিকা সফর শেষ করল জনপ্রিয় কে-পপ গ্রুপ বিটিএস। তাদের বহুল আলোচিত ‘আরিরাং’ ট্যুরের এই পর্বে মোট ১২টি শহরের ৩১টি কনসার্টেরই সব টিকিট বিক্রি হয়ে গিয়েছিল আগেই। পুরো ট্যুরজুড়ে প্রায় ১৯ লাখ ২০ হাজার দর্শকের সমাগম ঘটে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পা থেকে শুরু হওয়া এই সফল সফরটি শেষ হয় লস অ্যাঞ্জেলেসে। সেখানে ১, ২, ৫ ও ৬ সেপ্টেম্বর সোফাই স্টেডিয়ামে আয়োজিত শেষ চারটি কনসার্টেই উপস্থিত ছিলেন প্রায় ২ লাখ ৮২ হাজার দর্শক।

সোফাই স্টেডিয়ামেও নতুন রেকর্ড করেছে বিটিএস। ২০২১ সালে ‘পারমিশন টু ড্যান্স অন স্টেজ’ সফরের চারটি কনসার্টসহ এই স্টেডিয়ামে এখন পর্যন্ত আটটি কনসার্ট করেছে দলটি। কোনো দলের জন্য এটিই স্টেডিয়ামটিতে সর্বোচ্চসংখ্যক কনসার্ট। আটটি আয়োজনে বিটিএসের মোট দর্শকসংখ্যা প্রায় ৪ লাখ ৯৬ হাজার, যা স্টেডিয়ামটির ইতিহাসে কোনো দলের সর্বোচ্চ।

একাধিক শহরে বিটিএস দিবস

উত্তর আমেরিকা সফরে স্থানীয় প্রশাসনের কাছ থেকেও বিশেষ স্বীকৃতি পেয়েছে বিটিএস। লস অ্যাঞ্জেলেসে ১ থেকে ৮ সেপ্টেম্বর ঘোষণা করা হয় ‘বিটিএস সপ্তাহ’। টরন্টোতে ২২ ও ২৩ আগস্ট পালিত হয় ‘বিটিএস উইকেন্ড’। এ সময় ইয়ং স্ট্রিটের একটি অংশের নাম সাময়িকভাবে রাখা হয় ‘বিটিএস বুলেভার্ড’।

শিকাগোতে কনসার্ট উপলক্ষে ইলিনয় অঙ্গরাজ্য ২৭ ও ২৮ আগস্টকে ঘোষণা করে ‘বিটিএস ডে ইন ইলিনয়’। টেক্সাসের এল পাসোতেও ২ ও ৩ মে পালিত হয় ‘এল পাসো বিটিএস উইকেন্ড’। শহরটির পর্যটন ও আন্তর্জাতিক পরিচিতিতে অবদান রাখার স্বীকৃতি হিসেবে বিটিএসকে দেওয়া হয় ‘এস্তিমাদো আমিগো’ বা ‘প্রিয় বন্ধু’ সম্মাননা।

মেরিল্যান্ডের গভর্নর ওয়েস মুরও ভিডিও বার্তার মাধ্যমে বিটিএসকে স্বাগত জানান। তিনি বলেন, সাত সদস্যের এই দল সংস্কৃতি, ভৌগোলিক দূরত্ব ও ভাষার সীমা পেরিয়ে মানুষকে একত্র করছে।

মেক্সিকো সিটিতে কনসার্টের সময় বিটিএসকে দেশটির জাতীয় প্রাসাদে আমন্ত্রণ জানান প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাম। দলটিকে স্বাগত জানাতে প্রাসাদের বাইরে জড়ো হন প্রায় ৫০ হাজার ভক্ত।

জন্মদিনেও ভক্তদের উচ্ছ্বাস

লস অ্যাঞ্জেলেসের কনসার্টে জাংকুক ও আরএমের জন্মদিনও উদ্‌যাপন করেন ভক্তরা। জাংকুকের জন্মদিন ১ সেপ্টেম্বর, আর আরএমের ১২ সেপ্টেম্বর। হাজারো ভক্ত জন্মদিনের গান গেয়ে তাদের শুভেচ্ছা জানান। এ সময় স্টেডিয়ামজুড়ে জ্বলে ওঠে সোনালি ও নীল আলো। জাংকুকের একক অ্যালবাম ‘গোল্ডেন’ ও আরএমের ‘ইন্ডিগো’র সঙ্গে মিল রেখে বেছে নেওয়া হয়েছিল এই দুই রং।

শেষ কনসার্টে জে-হোপ জানান, টাম্পায় সফর শুরুর দিনটি যেন এই সেদিনের ঘটনা। দীর্ঘদিন ধরে তারা উত্তর আমেরিকা সফরের অপেক্ষায় ছিলেন। আনন্দের কারণে সময় খুব দ্রুত কেটে গেছে বলেও জানান তিনি।

উত্তর আমেরিকার পর এবার দক্ষিণ আমেরিকায় যাবে বিটিএস। ২ ও ৩ অক্টোবর কলম্বিয়ার বোগোতায় কনসার্টের মধ্য দিয়ে শুরু হবে এই পর্ব। এরপর লিমা, সান্তিয়াগো, বুয়েনস এইরেস ও সাও পাওলোতে পারফর্ম করবে দলটি। কলম্বিয়া, পেরু ও আর্জেন্টিনায় এই প্রথম পূর্ণাঙ্গ দল হিসেবে কনসার্ট করবে বিটিএস।

  • Related Posts

    সালমান শাহ হত্যা মামলা, রিমান্ডে ‘তথ্য গোপন’ করায় কারাগারে ডন

    বিনোদন ডেস্ক : চলচ্চিত্রনায়ক সালমান শাহকে হত্যা মামলায় অভিনেতা আশরাফুল হক ডন রিমান্ডে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন বলে দাবি করেছে তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তবে ঘটনার…

    ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল

    বিনোদন ডেস্ক : ইতালির মেস্ত্রে শহরে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় জড়িত কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও বিশ্লেষণ করে তাদের মধ্যে শিপল…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    দুই বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশি

    • By Sara
    • সেপ্টেম্বর ১১, ২০২৬
    • 22 views
    দুই বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশি

    ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ

    • By Sara
    • সেপ্টেম্বর ১০, ২০২৬
    • 18 views
    ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ

    আইসিসির মাসসেরার দৌড়ে হাসান মাহমুদ

    • By Sara
    • সেপ্টেম্বর ১০, ২০২৬
    • 18 views
    আইসিসির মাসসেরার দৌড়ে হাসান মাহমুদ

    উত্তর আমেরিকা ট্যুরে বিটিএসের নতুন রেকর্ড

    • By Sara
    • সেপ্টেম্বর ১০, ২০২৬
    • 18 views
    উত্তর আমেরিকা ট্যুরে বিটিএসের নতুন রেকর্ড

    চীনে ভারী বৃষ্টি ও ভূমিধসে নিহত ১৬

    চীনে ভারী বৃষ্টি ও ভূমিধসে নিহত ১৬

    উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত

    উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত