‘একটা আইফোনের জন্য একটা অবুঝ বাচ্চাকে এভাবে মারতে পারে?’ কান্নাজড়িত কণ্ঠে এমপি মনিরুল

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজঃ কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য (এমপি) মনিরুল হক চৌধুরী বলেছেন, অপ্রতিম হত্যার মতো অমানবিক ঘটনা এই সময়ে ঘটতে পারে, তা বিশ্বাস করতে পারছেন না তিনি। এই ঘটনার কোনো জবাব নেই বলেও মন্তব্য করেন তিনি।

এসময় তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘একটা আইফোনের জন্য একটা অবুঝ বাচ্চাকে এভাবে মারতে পারে? আমি তো লজ্জিত, আমি ক্ষমা প্রার্থনা করি। একজন মানুষ হিসেবে ভাই, আমি লজ্জিত। আমরা এরকম বাচ্চাদের রক্ষা করতে পারলাম না।’

শনিবার (১৯ সেপ্টেম্বর) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে অপ্রতিমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়। ক্যাম্পাসের পার্শ্ববর্তী লালমাই সানন্দা পাহাড় এলাকার একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

ঘটনাস্থলে গিয়ে এমপি মনিরুল হক চৌধুরী বলেন, ‘অপ্রতিমের মায়ের সঙ্গে দেখা করে কী জবাব দেবো, জানি না। অবিলম্বে অপরাধীকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।’

তিনি আরও বলেন, জাতির ইতিহাসে যে কয়টি লজ্জাজনক ঘটনা ঘটেছে, এটি তার মধ্যে একটি। এ ঘটনায় সবার বিবেক জাগ্রত হওয়া উচিত। আগামী তিন মাসের মধ্যে ঘটনার বিচার নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

এদিকে অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় তুহিন নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে কোটবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। কোটবাড়ি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মহিবুল আলম ভূঁইয়া জানান, তদন্তের অংশ হিসেবে সন্দেহভাজন তুহিনকে আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একাধিক গুরুত্বপূর্ণ ক্লু পাওয়া গেছে এবং সন্দেহভাজন কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কয়েকজন পুলিশ হেফাজতে রয়েছেন। পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, হত্যাকাণ্ডের পেছনে শুধু আইফোন ছিল, নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল, তা দ্রুত উদ্ঘাটন করা হবে।

অপ্রতিম শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হওয়ার পর নিখোঁজ হয়। শনিবার দুপুরে কোটবাড়ি এলাকার দক্ষিণ মোড়ের দক্ষিণ পাশের একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে সঙ্গে থাকা আইফোনটি পাওয়া যায়নি।

  • Related Posts

    নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হলো

    ডেস্ক নিউজঃ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন–ভাতার আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। যা চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬…

    দুপুরের মধ্যেই প্রকাশ হতে পারে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন, বেতন নিয়ে যা জানা গেল

    ডেস্ক নিউজঃ দীর্ঘ অপেক্ষার পর সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তুতি শেষ পর্যায়ে। নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন আজ জারি হতে পারে বলে সংশ্লিষ্ট একটি সূত্র…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    চুয়াডাঙ্গা প্রেসক্লাবের ৬০ বছর পূর্তি উদযাপন

    চুয়াডাঙ্গা প্রেসক্লাবের ৬০ বছর পূর্তি উদযাপন

    নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হলো

    • By admin admon
    • সেপ্টেম্বর ১৯, ২০২৬
    • 1 views
    নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হলো

    ‘একটা আইফোনের জন্য একটা অবুঝ বাচ্চাকে এভাবে মারতে পারে?’ কান্নাজড়িত কণ্ঠে এমপি মনিরুল

    • By admin admon
    • সেপ্টেম্বর ১৯, ২০২৬
    • 6 views
    ‘একটা আইফোনের জন্য একটা অবুঝ বাচ্চাকে এভাবে মারতে পারে?’ কান্নাজড়িত কণ্ঠে এমপি মনিরুল

    বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহন, সম্পাদক সুজন

    বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহন, সম্পাদক সুজন

    গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল : এ পর্যন্ত গ্রেফতার ১৭৯

    গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল : এ পর্যন্ত গ্রেফতার ১৭৯

    কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মাসুমের শতকোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ প্রকাশের পর সম্পাদককে ‘ডিবির এডিসি’ পরিচয়ে ফোন, চাপ সৃষ্টির অভিযোগ

    • By admin admon
    • সেপ্টেম্বর ১৯, ২০২৬
    • 14 views
    কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মাসুমের শতকোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ প্রকাশের পর সম্পাদককে ‘ডিবির এডিসি’ পরিচয়ে ফোন, চাপ সৃষ্টির অভিযোগ