চলন্ত মেট্রোরেলের দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট চলাচল বন্ধ

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজঃ চলন্ত অবস্থায় মেট্রোরেলের দরজা খুলে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে নিরাপত্তার স্বার্থে প্রায় ২৬ মিনিট উত্তরা-মতিঝিল রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। পরে যান্ত্রিক ত্রুটি মেরামত করা হলে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

এমআরটি পুলিশের (অপারেশন) পরিদর্শক মো. মহসীন শেখ এ তথ্য নিশ্চিত করে জানান, সকালে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি মেট্রোরেলের হঠাৎ পেছনের একটি দরজা খুলে যায়। এসময় নিরাপত্তার অংশ হিসেবে তাৎক্ষণিকভাবে সকাল ৭টা ৩৭ মিনিটে ট্রেন চলাচল স্থগিত করা হয়। পরবর্তীতে মেট্রোরেলের যান্ত্রিক ত্রুটি সমাধান করে সকাল ৮টা ৩ মিনিটে পুনরায় সার্ভিস চালু করা হয়। এতে ২৬ মিনিট ওই রুটে ট্রেন চলাচল সাময়িক ব্যাহত হয়। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

  • Related Posts

    প্রধানমন্ত্রীর সঙ্গে বারহাম সালিহর বৈঠক: গুরুত্ব পেল রোহিঙ্গা সংকট

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতিসংঘের শরণার্থী-বিষয়ক হাইকমিশনার বারহাম সালিহর বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নিউইয়র্কে প্রধানমন্ত্রীর আবাসস্থল হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্কে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দীর্ঘদিনের রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান,…

    জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক

    জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ে ফিস-আইমে সাইডলাইন বৈঠক করেছেন। মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে দুই প্রধানমন্ত্রীর এ বৈঠক অনুষ্ঠিত…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    চলন্ত মেট্রোরেলের দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট চলাচল বন্ধ

    • By admin admon
    • সেপ্টেম্বর ২৩, ২০২৬
    • 1 views
    চলন্ত মেট্রোরেলের দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট চলাচল বন্ধ

    প্রধানমন্ত্রীর সঙ্গে বারহাম সালিহর বৈঠক: গুরুত্ব পেল রোহিঙ্গা সংকট

    প্রধানমন্ত্রীর সঙ্গে বারহাম সালিহর বৈঠক: গুরুত্ব পেল রোহিঙ্গা সংকট

    জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক

    জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক

    উত্তাল সাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

    উত্তাল সাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

    প্রধানমন্ত্রী ও অজয় বাঙ্গার বৈঠকে বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে : আমির খসরু

    প্রধানমন্ত্রী ও অজয় বাঙ্গার বৈঠকে বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে : আমির খসরু

    শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে শিশুদের ঝগড়া থেকে বড়দের সংঘর্ষ; মুরগি ব্যবসায়ীর মৃত্যু, আহত ১৫

    • By Sara
    • সেপ্টেম্বর ২২, ২০২৬
    • 17 views
    শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে শিশুদের ঝগড়া থেকে বড়দের সংঘর্ষ; মুরগি ব্যবসায়ীর মৃত্যু, আহত ১৫