বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজঃ জ্বালানি তেলের দাম বাড়ানোর পর ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বাড়িয়েছে সরকার। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন নির্ধারিত ভাড়ায় ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৭০ পয়সা এবং আন্তঃজেলা ও দূরপাল্লার বাস-মিনিবাসের ভাড়া ২ টাকা ৪০ পয়সা করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সহকারী সচিব মো. জসিম উদ্দিন প্রজ্ঞাপনে সই করেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর মিনিবাস এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাধীন ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও মানিকগঞ্জ জেলার অভ্যন্তরীণ রুটের বাস-মিনিবাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৬০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসের সর্বনিম্ন ভাড়া ৮ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। নতুন ভাড়া শুধু ডিজেলচালিত বাস ও মিনিবাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে। গ্যাসচালিত বাস ও মিনিবাসে এই ভাড়ার হার কার্যকর হবে না।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, আরামদায়ক ভ্রমণের জন্য বিআরটিএর অনুমোদিত আসন সংখ্যা কমিয়ে কোনো বাস বা মিনিবাসের আসন পুনর্বিন্যাস করা হলে নির্ধারিত ভাড়া আনুপাতিক হারে পুনর্নির্ধারণ করতে হবে। এ ক্ষেত্রে রুট পারমিট অনুমোদনকারী কর্তৃপক্ষ বা যাত্রী ও পণ্য পরিবহন কমিটির কাছ থেকে আনুপাতিক ভাড়ার হার অনুমোদন করিয়ে নিতে হবে।

এ ছাড়া প্রতিটি বাস ও মিনিবাসের দৃশ্যমান স্থানে নতুন ভাড়ার তালিকা বাধ্যতামূলকভাবে প্রদর্শন করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে জ্বালানি তেলের দাম বাড়ার পর বিআরটিএর পক্ষ থেকে সিটি সার্ভিসে কিলোমিটারপ্রতি ১৮ পয়সা এবং দূরপাল্লার বাসে ২০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব করা হয়েছিল। তবে চূড়ান্ত প্রজ্ঞাপনে তিন শ্রেণির ক্ষেত্রেই কিলোমিটারপ্রতি ১৭ পয়সা করে ভাড়া বাড়ানো হয়েছে।

নতুন ভাড়া নির্ধারণের মধ্য দিয়ে ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া সংক্রান্ত আগের সব প্রজ্ঞাপন ও আদেশ রহিত করা হয়েছে।

  • Related Posts

    জাতীয় শাহজালালে ১৮০ ফ্লাইট বাতিল, যাত্রীদের ভোগান্তি

    ডেস্ক নিউজঃ সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিধিনিষেধের কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ১৮০টি ফ্লাইট বাতিল হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বাতিল হওয়া ফ্লাইটগুলোতে যাত্রীর সংখ্যা…

    শিক্ষানবিশ চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

    ডেস্ক নিউজঃ বৈধ প্রশিক্ষকের সঙ্গে প্রশিক্ষণ নেওয়ার সময় ছাড়া শিক্ষানবিশ লাইসেন্সধারীরা সড়কে মোটরযান চালাতে পারবেন না মর্মে নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।  পাশাপাশি গাড়ির দৃশ্যমান স্থানে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    শ্রীলঙ্কাকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশের প্রথম জয়

    • By Sara
    • নভেম্বর ৭, ২০২৬
    • 5 views
    শ্রীলঙ্কাকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশের প্রথম জয়

    শহীদ জিয়া স্মৃতি সংসদের- কেন্দ্রীয় নির্বাহী কমিটির, সভাপতি- রেজাউল কবীর দিপু ও সাধারণ সম্পাদক -মোঃ শিহাব উদ্দিনের নেতৃত্বে বাংলাদেশ ব্যাপী গতিশীল হচ্ছে সংগঠন-

    শহীদ জিয়া স্মৃতি সংসদের- কেন্দ্রীয় নির্বাহী কমিটির, সভাপতি- রেজাউল কবীর দিপু ও সাধারণ সম্পাদক -মোঃ শিহাব উদ্দিনের নেতৃত্বে বাংলাদেশ ব্যাপী গতিশীল হচ্ছে সংগঠন-

    এক দশকের পর সেই সিনেমার সিক্যুয়েল নিয়ে ফিরছেন প্রিয়াঙ্কা

    • By Sara
    • নভেম্বর ৭, ২০২৬
    • 3 views
    এক দশকের পর সেই সিনেমার সিক্যুয়েল নিয়ে ফিরছেন প্রিয়াঙ্কা

    জাতীয় শাহজালালে ১৮০ ফ্লাইট বাতিল, যাত্রীদের ভোগান্তি

    • By admin admon
    • নভেম্বর ৭, ২০২৬
    • 17 views
    জাতীয়  শাহজালালে ১৮০ ফ্লাইট বাতিল, যাত্রীদের ভোগান্তি

    শিক্ষানবিশ চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

    • By admin admon
    • নভেম্বর ৭, ২০২৬
    • 17 views
    শিক্ষানবিশ চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

    তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপির র‍্যালি শুরু

    • By admin admon
    • নভেম্বর ৭, ২০২৬
    • 16 views
    তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপির র‍্যালি শুরু