রাজশাহীতে ডেঙ্গুর দাপট, পাঁচ দিনে প্রাণ গেল ৩ জনের

image_pdfSaveimage_print

নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীতে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত পাঁচ দিনে তিন জনের মৃত্যু ও ১৩০ জন ভর্তি হয়েছে। বুধবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

হাসপাতালের মুখপাত্র শেখ শামিম আহমেদ জানান, ‘গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে ২৫ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। এছাড়া আব্দুল করিম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১০৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

মেডিকেল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনসারে, ১৯ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে মো. আনোয়ার মন্ডল (৫২) মারা যান। তার বাড়ি রাজশাহীর তানোর উপজেলায়। আগের দিন রাত ১০টা ২১ মিনিটে তিনি হাসপাতালে ভর্তি হন। এদিন ডেঙ্গু আক্রান্ত হয়ে ২০ জন রোগী ভর্তি হন ও সুস্থ হয়ে ছাড়পত্র নেন ১২ জন।

২০ সেপ্টেম্বর হাসপাতালে নতুন করে আরও ৩১ জন ডেঙ্গু রোগী ভর্তি হন। ওই দিন ১৮ জন সুস্থ হয়ে ছাড়পত্র পান। সেদিন ডেঙ্গু আক্রান্ত ১৬ বছর বয়সী সাথী রাণীর মৃত্যু হয়। তার বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলায়। সাথী রাণী ১৯ সেপ্টেম্বর দুপুর ১টা ৩০ মিনিটে রামেক হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ২১ সেপ্টেম্বর হাসপাতালে ২৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হন। সেদিন ২৭ জন সুস্থ হয়ে ছাড়পত্র পান।

এছাড়াও ২২ সেপ্টেম্বর নতুন ২৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। এদিন ২৫ জন সুস্থ হয়ে ছাড়পত্র পান। একই দিনে আব্দুল করিম (৪৫) নামে এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। তিনি ১৬ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ২৩ সেপ্টেম্বর হাসপাতালে নতুন ২৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হন। ২৫ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১০৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসকরা বলছেন, জ্বর ও শরীর ব্যথা হলে অবহেলা না করে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। রাতে মশারি টানিয়ে ঘুমানো এবং সুষম খাবার গ্রহণের করতে হবে।

  • Related Posts

    ডেঙ্গুতে মৃত্যু ছাড়াল ২০০

    ডেঙ্গু ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬৮ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে ২০১…

    দেশে প্রথমবার ইমোশনাল ডোনারের মাধ্যমে কিডনি প্রতিস্থাপন

    ডেস্ক নিউজঃ এখন থেকে পরিবারের সদস্য ও আত্মীয় ছাড়াও অন্যদের দান করা কিডনি প্রতিস্থাপনের সুযোগ রয়েছে। শনিবার সকালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা.…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    রাজশাহীতে ডেঙ্গুর দাপট, পাঁচ দিনে প্রাণ গেল ৩ জনের

    • By admin admon
    • সেপ্টেম্বর ২৩, ২০২৬
    • 5 views
    রাজশাহীতে ডেঙ্গুর দাপট, পাঁচ দিনে প্রাণ গেল ৩ জনের

    ডেঙ্গুতে মৃত্যু ছাড়াল ২০০

    • By admin admon
    • সেপ্টেম্বর ২৩, ২০২৬
    • 4 views
    ডেঙ্গুতে মৃত্যু ছাড়াল ২০০

    ইউপি ভোটে চেয়ারম্যান প্রার্থীর জামানত বাড়ল দিতে হবে বিদেশের সম্পদের হিসাব

    ইউপি ভোটে চেয়ারম্যান প্রার্থীর জামানত বাড়ল দিতে হবে বিদেশের সম্পদের হিসাব

    বাংলাদেশের ই-কমার্স সম্প্রসারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা

    • By admin admon
    • সেপ্টেম্বর ২৩, ২০২৬
    • 13 views
    বাংলাদেশের ই-কমার্স সম্প্রসারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা

    জিনপিং-ট্রাম্পের বৈঠকে কি কি ঘটতে পারে?

    জিনপিং-ট্রাম্পের বৈঠকে কি কি ঘটতে পারে?

    আইনের শাসন ও গণতন্ত্রের অভিযাত্রা অব্যাহত রাখার তাগিদ রাষ্ট্রপতির

    আইনের শাসন ও গণতন্ত্রের অভিযাত্রা অব্যাহত রাখার তাগিদ রাষ্ট্রপতির