আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৪

image_pdfSaveimage_print

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের আবারও বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। দেশটির ১০টি স্থানে এই হামলা চালানো হয়। তালেবান সরকারের দাবি, এই হামলায় অন্তত চারজন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানান, গতকাল বুধবার আফগান সীমান্ত থেকে পাকিস্তানের দিকে একাধিক ড্রোন ছোঁড়া হয়। দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলোকে চিহ্নিত করে ধ্বংস করে দেয়। পরবর্তীতে ওই হামলার জবাবেই আফগানিস্তানের ১০টি নির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুতে নির্ভুল বিমান ও ড্রোন হামলা চালানো হয়। তিনি সতর্ক করে দেন, তালেবান সরকারের যেকোনো ধরণের উস্কানিমূলক পদক্ষেপের এবার কড়া জবাব দেওয়া হবে।

অন্যদিকে, তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বুধবার পাকিস্তানের দিকে কোনো ড্রোন ছোঁড়ার কথা পুরোপুরি অস্বীকার করেছেন। তিনি জানান, কান্দাহার, পাক্তিয়া ও খোস্ত প্রদেশে এই বিমান হামলাগুলো চালানো হয়েছে। এই ঘটনাকে অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন ও শত্রুতাপূর্ণ আখ্যা দিয়ে তিনি বলেন, এই ধরণের কর্মকাণ্ডের বিরুদ্ধে তালেবান উপযুক্ত ও কড়া জবাব দেবে।

  • Related Posts

    ইরাকের কুর্দিস্তানে গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা

    আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের কুর্দিস্তান অঞ্চলের সুলাইমানিয়া প্রদেশে একটি গ্যাসক্ষেত্রে ড্রোন হামলায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় খোর মোর গ্যাসক্ষেত্রে গ্যাস উৎপাদন বন্ধ হয়ে গেছে। আল-জাজিরাকে বিষয়টি সম্পর্কে অবগত একটি…

    মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২

    আন্তর্জাতিক ডেস্ক : মিশরের রাজধানী কায়রোর প্রায় ৭৬ কিলোমিটার দক্ষিণে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১২ জন। রোববার (৮ নভেম্বর) দেশটির গিজা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    নতুন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী

    • By Sara
    • নভেম্বর ৮, ২০২৬
    • 16 views
    নতুন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী

    ইরাকের কুর্দিস্তানে গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা

    • By Sara
    • নভেম্বর ৮, ২০২৬
    • 11 views
    ইরাকের কুর্দিস্তানে গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা

    মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২

    • By Sara
    • নভেম্বর ৮, ২০২৬
    • 15 views
    মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২

    কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও

    • By Sara
    • নভেম্বর ৮, ২০২৬
    • 18 views
    কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও

    ভুটানের ড্রয়ে সেমিফাইনালে বাংলাদেশ

    • By Sara
    • নভেম্বর ৮, ২০২৬
    • 18 views
    ভুটানের ড্রয়ে সেমিফাইনালে বাংলাদেশ

    তানজিন তিশার বিরুদ্ধে এবার মানহানির মামলা, তদন্তে পিবিআই

    • By Sara
    • নভেম্বর ৮, ২০২৬
    • 19 views
    তানজিন তিশার বিরুদ্ধে এবার মানহানির মামলা, তদন্তে পিবিআই