নতুন পে স্কেল: সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৮ ধাপে

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজ : নতুন পে স্কেলে অবসরভোগীদের পেনশনেও বড় পরিবর্তন এসেছে। নতুন ব্যবস্থায় চাকরিকাল বাড়ার সঙ্গে সঙ্গে পেনশনের হারও ধাপে ধাপে বাড়বে। কম পেনশন পাওয়া অবসরভোগীদের জন্য তুলনামূলক বেশি হারে পেনশন নির্ধারণ করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। এতে পেনশনযোগ্য চাকরিকাল, নিট পেনশন, আনুতোষিক, পারিবারিক পেনশন ও ছুটি নগদায়নের নিয়ম নির্ধারণ করা হয়েছে। নতুন এসব বিধান গত ১ জুলাই থেকে কার্যকর হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, পেনশনযোগ্য চাকরিকাল পাঁচ বছর থেকে শুরু করে ২৫ বছর বা তার বেশি সময় পর্যন্ত ধরা হয়েছে। সর্বশেষ আহরিত মূল বেতনের ভিত্তিতে পেনশনের হার নির্ধারণ করা হবে।

চাকরিকাল অনুযায়ী পেনশনের হার হবে—

৫ বছর চাকরিতে মূল বেতনের ২১ শতাংশ, ১০ বছর চাকরিতে ৩৬ শতাংশ, ১৫ বছর চাকরিতে ৫৪ শতাংশ, ২০ বছর চাকরিতে ৭২ শতাংশ, ২১ বছর চাকরিতে ৭৫ শতাংশ, ২২ বছর চাকরিতে ৭৯ শতাংশ, ২৩ বছর চাকরিতে ৮৩ শতাংশ, ২৪ বছর চাকরিতে ৮৭ শতাংশ, ২৫ বছর বা তার বেশি চাকরিতে সর্বোচ্চ ৯০ শতাংশ।

অর্থাৎ, পাঁচ বছর চাকরি করলে মূল বেতনের ২১ শতাংশ হারে পেনশন নির্ধারিত হবে। চাকরিকাল ১০, ১৫ ও ২০ বছর পূর্ণ হলে তা যথাক্রমে ৩৬, ৫৪ ও ৭২ শতাংশে উন্নীত হবে। এরপর ২১ থেকে ২৪ বছর পর্যন্ত প্রতি বছর পেনশনের হার বাড়বে এবং ২৫ বছর বা তার বেশি চাকরিকালে মূল বেতনের ৯০ শতাংশ হারে পেনশন পাওয়া যাবে।

নতুন প্রজ্ঞাপনে আনুতোষিকের হার অপরিবর্তিত রাখা হয়েছে। পাঁচ বছর বা তার বেশি কিন্তু ১০ বছরের কম চাকরিকালের ক্ষেত্রে প্রতি টাকায় আনুতোষিক পাওয়া যাবে ২৬৫ টাকা।

১০ বছর বা তার বেশি কিন্তু ১৫ বছরের কম চাকরিকালের জন্য প্রতি টাকায় আনুতোষিক ২৬০ টাকা। ১৫ বছর বা তার বেশি কিন্তু ২০ বছরের কম চাকরিকালে প্রতি টাকায় ২৪৫ টাকা এবং ২০ বছর বা তার বেশি চাকরিকালে প্রতি টাকায় ২৩০ টাকা আনুতোষিক নির্ধারণ করা হয়েছে।

  • Related Posts

    বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা: তলিয়ে যাওয়ার আশঙ্কায় বাংলাদেশের ৪ শতাংশ ভূমি

    ডেস্ক নিউজ : সমুদ্রপৃষ্ঠের উচ্চতা মাত্র ২৫ সেন্টিমিটার বাড়লে ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের প্রায় ৪ শতাংশ ভূমি পানিতে তলিয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর ফলে দেশের…

    ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার

    ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাজারবাগ পুলিশ লাইন্স থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির ডিসি (মিডিয়া)…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা: তলিয়ে যাওয়ার আশঙ্কায় বাংলাদেশের ৪ শতাংশ ভূমি

    • By Sara
    • সেপ্টেম্বর ২৪, ২০২৬
    • 0 views
    বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা: তলিয়ে যাওয়ার আশঙ্কায় বাংলাদেশের ৪ শতাংশ ভূমি

    নতুন পে স্কেল: সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৮ ধাপে

    • By Sara
    • সেপ্টেম্বর ২৪, ২০২৬
    • 3 views
    নতুন পে স্কেল: সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৮ ধাপে

    যুক্তরাষ্ট্রের বোয়িং থেকে আরও ১১টি বিমান কেনার চুক্তি করেছে বাংলাদেশ

    • By Sara
    • সেপ্টেম্বর ২৪, ২০২৬
    • 7 views
    যুক্তরাষ্ট্রের বোয়িং থেকে আরও ১১টি বিমান কেনার চুক্তি করেছে বাংলাদেশ

    বলিউড অভিনেতা মুশতাক খান মারা গেছেন

    • By Sara
    • সেপ্টেম্বর ২৪, ২০২৬
    • 4 views
    বলিউড অভিনেতা মুশতাক খান মারা গেছেন

    আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৪

    • By Sara
    • সেপ্টেম্বর ২৪, ২০২৬
    • 4 views
    আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৪

    মেঘনায় ট্রলারডুবে নিহত ১, নিখোঁজ একই পরিবারের ৪ জন

    • By Sara
    • সেপ্টেম্বর ২৪, ২০২৬
    • 8 views
    মেঘনায় ট্রলারডুবে নিহত ১, নিখোঁজ একই পরিবারের ৪ জন