দেশ মেরামতে সরকার ‘থ্রি-আর কৌশল’ অনুসরণ করছে: তারেক রহমান

image_pdfSaveimage_print

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দীর্ঘ দেড় দশকের শাসন-শোষণে ক্ষতবিক্ষত বাংলাদেশকে মেরামতে সরকার রিকভারি, রেস্টোরেশন ও রিকনস্ট্রাকশন অর্থাৎ থ্রি-আর কৌশল অনুসরণ করছে।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় অনুযায়ী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলায় দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অবসান ঘটিয়ে, ২০২৪ সালে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। ফ্যাসিবাদী শাসনামলে স্বাভাবিক নিয়মে পরিণত হওয়া গুম খুন, অপহরণ, দুর্নীতি, লুটপাট আর টাকা পাচারের অভিশাপ থেকে মুক্ত হয়ে বাংলাদেশ বর্তমানে পুনরায় গণতন্ত্রের পথে যাত্রা শুরু করছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সামনে বর্তমানে এক অপার সম্ভাবনার দ্বার উন্মুক্ত। ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুযোগে বর্তমানে বাংলাদেশে কর্মক্ষম জনশক্তিকে দক্ষ মানব সম্পদে রূপান্তর করতে সরকার ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে।’

তারেক রহমান বলেন, ‘ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি এবং বাংলাদেশকে ‘ম্যানুফ্যাকচারিং হাব’ হিসেবে গড়ে তুলতে বিস্তারিত পদক্ষেপ নেওয়া হয়েছে। এই কর্মযজ্ঞে বাংলাদেশ তাঁর উন্নয়ন সহযোগীদের পাশে পেতে চায়।’

তিনি জানান, ‘দেশের তরুণ উদ্যোক্তা, গবেষক এবং উদ্ভাবকদের জন্য স্টার্ট আপ উদ্যোগ বাস্তবায়নের সুযোগ তৈরি করে দিতে সরকার চলতি অর্থ বছরে ৫০ মিলিয়ন ডলার বরাদ্দ রেখেছে।’

  • Related Posts

    জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া পূর্ণাঙ্গ ভাষণ

    প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বাংলায় ভাষণ দেন। নিচে তাঁর ভাষণের পূর্ণ বিবরণ তুলে ধরা হলো: ‘বিসমিল্লাহির…

    গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে: পেট্রোবাংলা

    কক্সবাজারের মহেশখালী ভাসমান টার্মিনালে কার্গো থেকে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) ট্রান্সফার শুরু হওয়ায় গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ তেল, গ্যাস, খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) থেকে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া পূর্ণাঙ্গ ভাষণ

    জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া পূর্ণাঙ্গ ভাষণ

    দেশ মেরামতে সরকার ‘থ্রি-আর কৌশল’ অনুসরণ করছে: তারেক রহমান

    দেশ মেরামতে সরকার ‘থ্রি-আর কৌশল’ অনুসরণ করছে: তারেক রহমান

    গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে: পেট্রোবাংলা

    গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে: পেট্রোবাংলা

    রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এয়ার স্পেস ক্লিয়ার নেই, ঢাকায় পৌঁছেনি ইউরেনিয়াম

    রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এয়ার স্পেস ক্লিয়ার নেই, ঢাকায় পৌঁছেনি ইউরেনিয়াম

    আসিয়ান কাপ মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ

    আসিয়ান কাপ মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ

    বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা: তলিয়ে যাওয়ার আশঙ্কায় বাংলাদেশের ৪ শতাংশ ভূমি

    • By Sara
    • সেপ্টেম্বর ২৪, ২০২৬
    • 11 views
    বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা: তলিয়ে যাওয়ার আশঙ্কায় বাংলাদেশের ৪ শতাংশ ভূমি