বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

image_pdfSaveimage_print

ইরানের সঙ্গে সংঘাত নিরসন এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করার পর সোমবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ১ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ১০৬ ডলারের ওপরে উঠেছে।

জানা গেছে, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১.৮২ ডলার বা ১.৭৪ শতাংশ বেড়ে ১০৬.১৪ ডলারে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১.১৪ ডলার বা ১.২৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৩.৫৫ ডলারে পৌঁছায়।

সাম্প্রতিক দিনগুলোতেও তেলের বাজারে বড় ধরনের ওঠানামা দেখা গেছে। গত বৃহস্পতিবার ব্রেন্টের দাম ৩.৪ শতাংশ বেড়ে ১০৬.৬০ ডলারে উঠেছিল এবং দিনের একপর্যায়ে ১০৮ ডলারের কাছাকাছি পৌঁছায়। পরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে আলোচনার খবর প্রকাশ হলে শুক্রবার দাম কিছুটা কমে ১০৫.৭ ডলারে নামে।

বাজারে সাম্প্রতিক মূল্যবৃদ্ধির অন্যতম কারণ হিসেবে হরমুজ প্রণালি ঘিরে অনিশ্চয়তা দেখা হচ্ছে। বিশ্বের গুরুত্বপূর্ণ তেল পরিবহনপথগুলোর একটি এই প্রণালি দিয়ে স্বাভাবিক সময়ে বৈশ্বিক তেলের প্রায় এক-পঞ্চমাংশ থেকে এক-চতুর্থাংশ পর্যন্ত সরবরাহ হয়। ফলে সেখানে জাহাজ চলাচল নিয়ে অনিশ্চয়তা তৈরি হলে সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ে এবং তেলের দামে তার প্রভাব পড়ে।

সূত্র : আলজাজিরা।

  • Related Posts

    সমঅধিকারের ভিত্তিতে সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

    রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠীসহ অন্যান্য সকল সম্প্রদায়ের মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিতের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশে সব ধর্ম ও…

    চীনের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

    চীনের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতার পরিধি আরও বাড়ানোর ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ করতে গেলে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    যশোরের গ্রামাঞ্চলে নকল শিশুখাদ্যের ছড়াছড়ি

    • By admin admon
    • সেপ্টেম্বর ২৮, ২০২৬
    • 7 views
    যশোরের গ্রামাঞ্চলে নকল শিশুখাদ্যের ছড়াছড়ি

    পাটবোঝাই পাওয়ার টিলার উল্টে প্রাণ গেল শিশুর

    • By admin admon
    • সেপ্টেম্বর ২৮, ২০২৬
    • 7 views
    পাটবোঝাই পাওয়ার টিলার উল্টে প্রাণ গেল শিশুর

    প্রেমের গুঞ্জন নিয়ে অবশেষে মুখ খুললেন ডাকোটা জনসন

    • By admin admon
    • সেপ্টেম্বর ২৮, ২০২৬
    • 9 views
    প্রেমের গুঞ্জন নিয়ে অবশেষে মুখ খুললেন ডাকোটা জনসন

    ট্রাম্পকে বার্তা দিতে ‘বাহুবলী’র আশ্রয় ইরানের

    • By admin admon
    • সেপ্টেম্বর ২৮, ২০২৬
    • 9 views
    ট্রাম্পকে বার্তা দিতে ‘বাহুবলী’র আশ্রয় ইরানের

    মুম্বাইয়ে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনলেন ‘ধুরন্ধর’ অভিনেতা

    • By admin admon
    • সেপ্টেম্বর ২৮, ২০২৬
    • 9 views
    মুম্বাইয়ে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনলেন ‘ধুরন্ধর’ অভিনেতা

    বিয়ের দুই বছর পর আবারও নববধূর সাজে সোনাক্ষী

    • By admin admon
    • সেপ্টেম্বর ২৮, ২০২৬
    • 8 views
    বিয়ের দুই বছর পর আবারও নববধূর সাজে সোনাক্ষী