ভিসা আবেদনকারীদের জন্য মার্কিন দূতাবাসের কঠোর সতর্কবার্তা

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজঃ যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকারের সময় কোনো ধরনের মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য না দেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস।

শনিবার (৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সতর্কবার্তায় দূতাবাস এ তথ্য জানায়।

দূতাবাস বলেছে, ভিসা সাক্ষাৎকারের সময় আবেদনকারীর অতীতের যেকোনো অভিবাসনসংক্রান্ত আইন লঙ্ঘনের বিষয়ে কনস্যুলার কর্মকর্তারা আগে থেকেই অবগত থাকতে পারেন। এ কারণে কোনো তথ্য গোপন না করে এবং বিভ্রান্তিকর বক্তব্য না দিয়ে সত্য তথ্য দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সতর্কবার্তায় আরও বলা হয়, কোনো আবেদনকারী মিথ্যা তথ্য দিলে বা জাল নথিপত্র উপস্থাপন করলে তার ভিসা আবেদন বাতিল হতে পারে। একই সঙ্গে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞাও আরোপ হতে পারে।

ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকারের সময় সব প্রশ্নের উত্তর সঠিক ও সত্য তথ্যের ভিত্তিতে দেওয়ার ওপর জোর দিয়েছে মার্কিন দূতাবাস।

  • Related Posts

    চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্য নিয়ে চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন। আজ রোববার (২৫ অক্টোবর) দিনগত রাত ১২টা ১০…

    স্পেন ও যুক্তরাজ্য সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

    ডেস্ক নিউজঃ ইউরোপের গুরুত্বপূর্ণ দুই অংশীদার দেশের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ ও সাংস্কৃতিক কূটনীতি আরও জোরদার করতে স্পেন ও যুক্তরাজ্যে পাঁচ দিনের সরকারি সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আগামী…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    খাসজমি উদ্ধারে প্রশাসনের টানা তিন দিনের অভিযান, আগাম নোটিশ না দেওয়ার অভিযোগ

    • By admin admon
    • অক্টোবর ২৫, ২০২৬
    • 0 views
    খাসজমি উদ্ধারে প্রশাসনের টানা তিন দিনের অভিযান, আগাম নোটিশ না দেওয়ার অভিযোগ

    চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

    চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

    সোশ্যাল মিডিয়া ব্যবহারে আত্মনিয়ন্ত্রণ জরুরি

    • By admin admon
    • অক্টোবর ২৫, ২০২৬
    • 0 views
    সোশ্যাল মিডিয়া ব্যবহারে আত্মনিয়ন্ত্রণ জরুরি

    বঙ্গোপসাগরের লঘুচাপটি নিম্নচাপে পরিণত, অতি প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা

    • By admin admon
    • অক্টোবর ২৫, ২০২৬
    • 0 views
    বঙ্গোপসাগরের লঘুচাপটি নিম্নচাপে পরিণত, অতি প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা

    এবিজি স্পোর্টস সিটির অন্যরকম দিন

    • By admin admon
    • অক্টোবর ২৫, ২০২৬
    • 0 views
    এবিজি স্পোর্টস সিটির অন্যরকম দিন

    মাঠে ফের বিতর্কের জন্ম দিলেন নেইমার

    • By admin admon
    • অক্টোবর ২৫, ২০২৬
    • 1 views
    মাঠে ফের বিতর্কের জন্ম দিলেন নেইমার