জমকালো আয়োজনে বসুন্ধরা সিটি শপিং মলের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজঃ দেশের অন্যতম প্রধান ও আধুনিক কেনাকাটা, জীবনধারা ও বিনোদনের সেরা ঠিকানা বসুন্ধরা সিটি শপিং মলের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

আজ বসুন্ধরা সিটি শপিং মলের লেভেল-১ অ্যাট্রিয়ামে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান ও বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুপুর ২টায় প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর দিনব্যাপী আয়োজনে অনুষ্ঠিত হয় আকর্ষণীয় ফ্যাশন শো, সেলিব্রিটি ফ্ল্যাশমব ও বিভিন্ন বিনোদনমূলক পরিবেশনা, যা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।

অনুষ্ঠানের শুরুতে বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেড এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ক্যাপ্টেন শেখ এহসান রেজা (অব.) বলেন, “আজ আমরা বসুন্ধরা সিটির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের জন্য একত্রিত হয়েছি। এই বিশেষ দিনে আমাদের সম্মানিত ক্রেতা, ব্র্যান্ড পার্টনার, ব্যবসায়িক সহযোগী, কর্মকর্তা-কর্মচারী এবং শুভানুধ্যায়ীদের আন্তরিকভাবে স্বাগত জানাই। বসুন্ধরা সিটির এই দীর্ঘ পথচলা আমাদের জন্য গৌরব ও আনন্দের। শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল এমন একটি আধুনিক শপিং ও লাইফস্টাইল ডেস্টিনেশন তৈরি করা। যেখানে মানুষ শুধু কেনাকাটা নয়, পরিবার ও প্রিয়জনদের সঙ্গে সুন্দর সময় কাটাতে পারবেন।

তিনি আরও বলেন, “গত ২২ বছরে বসুন্ধরা সিটি শপিং মল মানুষের আস্থা, ভালোবাসা ও সহযোগিতায় একটি সামাজিকভাবে বিশেষ অবস্থান তৈরি করেছে। ভবিষ্যতেও আমরা আরও আধুনিক সেবা, নতুন ব্র্যান্ড, উন্নত সুযোগ-সুবিধা এবং আকর্ষণীয় আয়োজনের মাধ্যমে গ্রাহকদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে চাই।”

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অন্যতম আকর্ষণ ছিল সেলিব্রিটি ফ্ল্যাশমব ও ফ্যাশন ফেস্ট। জনপ্রিয় তারকা বিদ্যা সিনহা মিম, সাবিলা নূর, তমা মির্জা ও জিয়াউল রোশান-এর অংশগ্রহণে আয়োজিত বিশেষ ফ্ল্যাশমব পরিবেশনা দর্শকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি করে। পাশাপাশি আলিফা ডান্স টিম এর প্রাণবন্ত পরিবেশনাও অনুষ্ঠানে বাড়তি মাত্রা যোগ করে।

এবারের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বিশেষ আয়োজনের টাইটেল স্পনসর হিসেবে ছিল রেইজ বাংলাদেশ এবং পাওয়ার্ড বাই পার্টনার হিসেবে ছিল ইকিউব। তাদের সহযোগিতায় আয়োজনটি আরও বর্ণিল ও প্রাণবন্ত হয়ে ওঠে।

এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনকে আরও উজ্জ্বল করে তুলতে বিভিন্ন ব্র্যান্ডের অংশগ্রহণে ১০টি ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। এতে ক্লাবহাউস, ফ্রিল্যান্ড, ক্যাপশন, ইনফিনিটি, দুবাই বোরকা, শিশু পরিবহন, স্টানিং বাই শাহাদ, জোইস, আর্টফিট, ইরানি বোরকা, সি স্কাই সহ বিভিন্ন ব্র্যান্ড অংশগ্রহণ করে।

বসুন্ধরা সিটি শপিং মলের ২২ বছরের এই গৌরবময় যাত্রায় ক্রেতা, ব্র্যান্ড পার্টনার, ব্যবসায়িক সহযোগী, শিল্পী, গণমাধ্যম এবং সর্বস্তরের ক্রেতা, দর্শনার্থী ও শুভানুধ্যায়ীদের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনের মধ্য দিয়ে “২২ বছরের আস্থা, ভালোবাসা ও পথচলা” উদযাপনের পাশাপাশি ভবিষ্যতে আরও সমৃদ্ধ ও আধুনিক অভিজ্ঞতা নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

  • Related Posts

    দাম বাড়ল এলপিজির

    ডেস্ক নিউজঃ তরলীকৃত পেট্রলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানো হয়েছে। অক্টোবরের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) এ…

    নভেম্বরে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক করা হবে: বিমানমন্ত্রী

    ডেস্ক নিউজঃ নভেম্বরের শুরুতেই কক্সবাজার আঞ্চলিক বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, আধুনিক টেকসই প্রতিযোগিতা মূলক পর্যটন…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২০৮৯

    • By admin admon
    • অক্টোবর ৪, ২০২৬
    • 8 views
    ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২০৮৯

    জমকালো আয়োজনে বসুন্ধরা সিটি শপিং মলের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    • By admin admon
    • অক্টোবর ৪, ২০২৬
    • 6 views
    জমকালো আয়োজনে বসুন্ধরা সিটি শপিং মলের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    ২ কোটির বেশি প্রবীণকে এককালীন ৯০ ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের

    • By admin admon
    • অক্টোবর ৪, ২০২৬
    • 6 views
    ২ কোটির বেশি প্রবীণকে এককালীন ৯০ ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের

    দাম বাড়ল এলপিজির

    • By admin admon
    • অক্টোবর ৪, ২০২৬
    • 7 views
    দাম বাড়ল এলপিজির

    তেল-ডিজেলের দাম কেন এত বাড়ছে

    • By admin admon
    • অক্টোবর ৪, ২০২৬
    • 10 views
    তেল-ডিজেলের দাম কেন এত বাড়ছে

    নভেম্বরে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক করা হবে: বিমানমন্ত্রী

    • By admin admon
    • অক্টোবর ৪, ২০২৬
    • 9 views
    নভেম্বরে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক করা হবে: বিমানমন্ত্রী